২৭৪ ফিক্হুস্ সুন্নাহ আবু হুরায়রা রা. বলেন : একবার ঈদের দিন বৃষ্টি হলো । তখন রসূলুল্লাহ সা. মসজিদে ঈদের নামায পড়লেন। -আবু দাউদ, ইবনে মাজাহ, হাকেম। 8. ঈদের ময়দানে নারী ও শিশুদের গমন শরিয়তে উভয় ঈদে নারী ও শিশুদের ঈদগাহে যাওয়ার অনুমতি রয়েছে, চাই সে কুমারী বা অকুমারী, যুবতী বা বুড়ি, কিংবা খতুবতী- যা-ই হোক না কেন। উম্মে আতিয়া রা. বলেছেন: আমাদেরকে আদেশ দেয়া হয়েছিল যেনো কুমারী এবং খাতুবতী মেয়েদেরকেও উভয় ঈদে ঈদগাহে পাঠাই, যাতে তারা কল্যাণ ও মুসলমানদের উপদেশে যোগদান করতে পারে। খতুবতীরা কেবল নামাযের স্থান থেকে দূরে থাকতো । বুখারি, মুসলিম । ইবনে আববাস রা. বলেছেন : রসূলুল্লাহ সা. তীর স্ত্রী ও মেয়েদেরকে উভয় ঈদে ঈদগাহের দিকে পাঠাতেন। -ইবনে মাজাহ, বায়হাকি । ইবনে আব্বাস রা. বলেন : রসূলুল্লাহ সা. এর সাথে ঈদুল ফিতর বা ঈদুল আযহার দিন বের হলাম । তারপর তিনি নামায পড়ালেন ও খুতবা দিলেন। তারপর মহিলাদের কাছে এলেন, তাদেরকে সদুপদেশ দিলেন, আখেরাত স্মরণ করালেন এবং সদকা দেয়ার আদেশ দিলেন। _বুখারি। ৫. ভিন্ন ভিন্ন পথে যাওয়া ও আসা অধিকাংশ আলেমের মতে, ঈদের নামাযের জন্য এক পথ দিয়ে যাওয়া এবং অন্য পথ দিয়ে প্রত্যাবর্তন করা মুস্তাহাব - চাই সে ইমাম হোক বা মুক্তাদি। জাবির রা. বলেছেন : ঈদের দিন রসূল সা. এক পথ দিয়ে মাঠে যেতেন, অন্য পথ দিয়ে ফিরে আসতেন । _বুখারি । আবু হুরায়রা রা. বলেছেন : রসূল সা. ঈদের দিন এক পথ দিয়ে বের হতেন, অন্য পথ দিয়ে ফিরে আসতেন । -আহমদ, মুসলিম, তিরমিযি ৷ তবে যে পথ দিয়ে যাওয়া হয়, সেই পথ দিয়ে ফিরে আসা জায়েয । আবু দাউদ, হাকেম ও বুখারিতে বাকর বিন মুবাশশার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ঈদুল আযহা ও ঈদুল ফিতরের দিন রসূলুল্লাহর সাহাবিদের সাথে ঈদগাহ অভিমুখে যেতাম । আমরা বাতনে বিতহান নামক উপত্যকা দিয়ে ঈদগাহে যেতাম। রসূল সা.-এর সাথে নামায পড়ার পর পুনরায় বাতনে বিতহান দিয়ে আমাদের বাড়িতে ফিরে আসতাম । ৬. ঈদের নামাযের সময় - সূর্য তিন মিটার পরিমাণ উপরে উঠার পর থেকে হেলে যাওয়া পর্যন্ত ঈদের সময় । আহমদ জুনদুব থেকে বর্ণনা করেছেন : রসূল সা. আমাদেরকে ঈদুল ফিতরের নামায পড়াতেন সূর্য দুই ‘বর্শা পরিমাণ এবং ঈদুল আযহা এক বর্শা পরিমাণ উপরে উঠলে। (এক বার্শা তিন মিটার ধরা হয়) । শওকানি বলেছেন : দুই ঈদের নামাযের সময় নির্ধারণ এই হাদিসটিই সবেত্তিম। হাদিস থেকে জানা যায়, ঈদুল আযহা অপেক্ষাকৃত কম বিলম্বিত ও ঈদুল ফিতর অপেক্ষকৃত বেশি বিলম্বিত করা মুস্তাহাব । ইবনে কুদামা বলেছেন : কুরবানির সময়কে প্রশস্ত করার জন্য ঈদুল নামাযকে বিলম্বিত করা মুস্তাহাব । এ ব্যাপারে কোনো মতভেদ আছে বলে আমার জানা নেই । .৭. ঈদের নামাযে আযান ও ইকামত নেই ইবনুল কাইয়েম বলেছেন : রসূলুল্লাহ সা. যখন ঈদগাহে পৌঁছে যেতেন, তখন আযান ও ইকামত ছাড়াই এবং “নামায শুরু হচ্ছে’ মর্মে ঘোষণা দেয়া ছাড়াই নামায শুরু করে দিতেন। এ সবের কোনো কিছু না করাই সুন্নত । www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।