সালাত (নামায) ২৭৩ দিলেন। বললেন : যার ইচ্ছা হয় পড়ুক। -পাঁচটি সহীহ হাদিস গ্রন্থ । আবু হুরায়রা রা. বলেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : “আজকের দিনে তোমাদের কাছে একত্রে দুটো ঈদ সমাগত হয়েছে । যে চাইবে, ঈদ পড়লে তার জুমা না পড়লেও চলবে । আমরা জুমা পড়বো ।” -আবু দাউদ। যারা জুমায় উপস্থিত হতে চায় এবং ঈদে উপস্থিত হয়না, তাদের জন্য জুমার নামাযের ইমামতি যোহর পড়া ফরয। কেননা তারা ঈদে উপস্থিত থেকেছে । তবে ফরয নয়- এই মতটিই অগ্রগণ্য । কেননা ইবনে যুবায়ের থেকে আবু দাউদ বর্ণনা করেছেন, তিনি বলেছেন : একই দিনে দুই ঈদ একত্রিত হয়েছে। তিনি উভয় নামায প্রত্যুষে দু'রাকাত করে পড়েছেন। আসর পর্যন্ত তার চেয়ে বেশি আর কোনো নামায পড়েননি । ৩৩. দুই ঈদের নামায হিজরী ১ম বর্ষেই দুই ঈদের নামায প্রবর্তিত হয়। এটি সুন্নতে মুয়াক্কাদা। রসূলুল্লাহ সা. এ নামায নিয়মিতভাবে পড়তেন এবং মুসলিম নরনারীকে এ নামাযের জন্য বের হবার আদেশ দিয়েছেন। নিম্নে এ নামাযের সাথে সংশ্লিষ্ট কয়েকটি জরুরি বিধি তুলে ধরা হলো : ১. গোসল করা, সুগন্ধি ব্যবহার করা ও সবচেয়ে সুন্দর পোশাক পরা জাফর বিন মুহাম্মদ থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. প্রত্যেক ঈদের দিন ইয়ামানী পোশাক বুরদ হিবরা" পরিধান করতেন। -শাফেয়ী ও বগবি। রসূল সা.-এর দৌহিত্র হাসান রা. বলেন : রসূলুল্লাহ সা. আমাদেরকে ঈদে যথাসম্ভব সর্বোত্তম পোশাক পরতে, যথাসম্ভব সর্বোত্তম সুগন্ধি ব্যবহার করতে এবং যথাসম্ভব সর্বাপেক্ষা মূল্যবান পশু কুরবানি করতে আদেশ দিয়েছেন। -হাকেম ৷ ইবনুল কাইয়িম বলেছেন : রসূলুল্লাহ সা. উভয় ঈদে তার সবচেয়ে সুন্দর পোশাক পরতেন। দুই ঈদ ও জুমায় পরার জন্য তার একটা ভালো পোশাক ছিলো। ২. ঈদুল ফিতরের জন্য বের হবার আগে কিছু খাওয়া, ঈদুল আযহার পরে রাসূল সা. ঈদুল ফিতরে নামাযের জন্য বের হবার আগে বেজোড় সংখ্যক খোরমা খেতেন। আর ঈদুর আযহায় ঈদের মাঠ থেকে ফেরার পর নিজে কুরবানি দিলে কুরবানির গোশত দিয়ে দিনের খাওয়া আরম্ভ করতেন। আনাস রা. বলেছেন, রসূলুল্লাহ সা. ঈদুল ফিতরের দিন যখন সকালে বের হতেন, তখন বেজোড় সংখ্যক খোরমা খেয়েই বের হতেন। -আহমদ, বুখারি । বুরাইদা রা. বলেছেন : ঈদুল ফিতরের দিন রসূলুল্লাহ সা. না খেয়ে বের হতেননা । আর ঈদুল আযহার দিন ঈদগাহ থেকে না ফিরে কিছু খেতেননা। -তিরমিযি, ইবনে মাজাহ, আহমদ । আমহদ যোগ করেছেন : নিজের কুরবানি থেকে খেতেন। মুয়াত্তায় সাঈদ ইবনুল মুসাইয়াব থেকে বর্ণিত : মুসলমানদেরকে ঈদুল ফিতরের দিন সকালে বের হবার আগে খাওয়ার আদেশ দেয়া হতো । ইবনে কুদামা বলেছেন : ঈদুল ফিতরের দিন নামাযের পূর্বে খাওয়া মুস্তাহাব হবার ব্যাপারে কোনো মতভেদ আছে বলে আমার জানা নেই। ৩. ঈদগাহে গমন ঈদের নামায মসজিদে পড়াও জায়েয । তবে ঈদগাহে পড়া উত্তম- যদি ঝড় বৃষ্টির কারণে কোনো বাধা-বিপত্তি দেখা না দেয়। কেননা রসূলুল্লাহ সা. উভয় ঈদ ঈদগাহে পড়তেন । (মক্কা শরীফ বাদে । কেননা মসজিদুল হারাম়ে ঈদের নামায সর্বোত্তম ।) তিনি একবার বৃষ্টির কারণ ব্যতিত আর কখনো মসজিদে নববীতে ঈদ পড়েননি । ৩৫ www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।