ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৭২ ফিক্হুস্‌ সুন্নাহ ১৯. জুমার আগে ও পরে নফল নামায জুমার নামাযের পরে চার রাকাত বা দু'রাকাত নামায পড়া সুন্নত । আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ জুমার পরে নামায পড়লে সে যেনো চার রাকাত পড়ে । মুসলিম, আবু দাউদ, তিরমিযি । ইবনে উমর রা. বলেন : রসূলুল্লাহ সা. শুক্রবারে নিজের বাড়িতে দু'রাকাত নামায পড়তেন । -সকল সহীহ হাদিস গ্রন্থ । ইবনুল কাইয়েম বলেছেন : রসূলুল্লাহ সা. জুমার নামাযের পর বাড়িতে প্রবেশ করে দু'রাকাত পড়তেন। আর যারা জুমা পড়েছে তাদেরকে চার রাকাত পড়ার হুকুম দিতেন। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন : মসজিদে পড়লে চার রাকাত আর বাড়িতে পড়লে দু'রাকাত পড়তেন। বস্তুত: হাদিস থেকেও এটাই প্রমাণিত। আবু দাউদ ইবনে উমর থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. যখন মসজিদে নামায পড়তেন তখন চার রাকাত পড়তেন, আর যখন বাড়িতে পড়তেন, তখন দু'রাকাত পড়তেন। বুখারি ও মুসলিমে ইবনে উমর থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. জুমার পর বাড়িতে গিয়ে দু'রাকাত নামায পড়তেন । আর যখন তিনি চার রাকাত পড়তেন, তখন কেউ বলেন : এক সাথেই তা পড়তেন । আবার কেউ বলেন : প্রথম দু'রাকাত পড়ে সালাম ফেরাতেন, তারপর পুনরায় দু'রাকাত পড়তেন। তবে এ নামায বাড়িতে পড়াই উত্তম। আর মসজিদে পড়লে যে জায়গায় ফরয পড়েছে, সে জায়গা থেকে সরে পড়বে। জুমার পূর্বে সুন্নত পড়া সম্পর্কে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন : রসূলুল্লাহ সা. আযানের পর জুমার নামাযের আগে কোনো নামায পড়তেননা ৷ কেউ তা বর্ণনাও করেনি । তার আমলে তিনি মিম্বরে বসার পরেই আযান দেয়া হতো । বিলাল আযান দিতেন এবং তার পরই তিনি দুটি খুতবা দিতেন। তারপর বিলাল ইকামত দিতেন। তখন রসূলুল্লাহ সা. নামায পড়াতেন। সুতরাং আযানের পর তার পক্ষেও কোন নামায পড়া সন্ভব ছিলোনা, তাঁর সাথে নামায আদায়কারী কোন মুসলমানের পক্ষেওনা ৷ তিনি জুমার দিন বাড়ি থেকে বেরুনোর আগে কোনো নামায পড়তেন এ কথা যেমন কেউ বর্ণনা করেনি, জুমার পূর্বে নির্দিষ্ট কোনো নামাযের উল্লেখও কেউ করেনি। রসূলুল্লাহ সা. মসজিদে যাওয়ার পরে নামায পড়তে উৎসাহ দিতেন ঠিকই। কিন্তু সে জন্য সময় ও রাকাত নির্দিষ্ট করেননি । শুধু শুক্রবারের কথা বলা আছে। যেমন তিনি বলেছেন : “যে ব্যক্তি কোনো কিছুতে আরোহন না করে সকাল সকাল হেঁটে মসজিদে গিয়ে যা তার জন্য নির্দিষ্ট আছে তা পড়বে।” ..... এটাই সাহাবিদের থেকেও বর্ণিত রয়েছে। জুমার দিন তারা যখন মসজিদে আসতেন, মসজিদে প্রবেশের সময় থেকেই যার পক্ষে যতোটা সন্ভব নামায পড়তেন । কেউ দশ রাকাত, কেউ বারো রাকাত । কেউ আট রাকাত, কেউ আরো কম পড়তেন। এ জন্য অধিকাংশ ইমাম একমত যে, জুমার পূর্বে কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট সংখ্যক সুন্নত নেই । কেননা ওটা শুধু রসূলুল্লাহ সা. এর কথা অথবা কাজ দ্বারাই প্রমাণিত হতে পারে । অথচ তিনি তার কথা কিংবা কাজ দ্বারা এ ব্যাপারে কোনো সুন্নত নামায চালু করেননি। ২০. একই দিনে ঈদ ও জুমা হলে একই দিনে যখন জুমা ও ঈদ একত্রিত হয়ে যায়, তখন যে ব্যক্তি ঈদের নামায পড়েছে তার জুমা পড়ার প্রয়োজন নেই। যায়দ বিন আরকাম রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. ঈদ পড়লেন এবং জুমার ব্যাপারে রেয়াত www.pathagar.com

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।