সালাত (নামায) ২৭১ নামলেন, তখন উবাই আমাকে বললেন : আজকের জুমা থেকে তুমি তোমার বেহুদা কথা ছাড়া আর কিছু পেলেনা। এরপর যখন রসূলুল্লাহ সা. বের হলেন, তখন আমি তার কাছে গেলাম এবং তাকে উবাই যা বলেছে তা জানালাম । তিনি বলেন : উবাই সত্য বলেছে। যখন তুমি শুনবে তোমার ইমাম কথা বলছে, তখন তা নিরবে শেষ পর্যন্ত শ্রবণ করবে । -আহমদ ও তাবারানি। ইমাম শাফেয়ী ও আহমদের মতে যে ব্যক্তি ইমামের কথা শুনতে পায়, তার জন্য কথা বলা হারাম, আর যে ব্যক্তি ইমামের কথা শুনতে পায়না, তার জন্য কথা বলা হারাম নয়। তবে না বলা মুস্তাহাব । তিরমিযি বলেছেন : আহমদ ও ইসহাকের মতে ইমামের খুতবা দেয়ার সময় সালামের জবাব দেয়া ও হাচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা জায়েয। শাফেয়ী বলেছেন : কেউ যদি জুমার দিন হাচি দেয় এবং অপর ব্যক্তি ইয়ারহামুকাল্লাহ বলে, আমি আশা করি এটা তার জন্য বৈধ হবে। কেননা হাঁচির জবাবে ইয়ারহামুকাল্নাহ বলা সুন্নত । তবে কেউ যদি কাউকে সালাম দেয় তবে তা মাকরূহ মনে করি। কিন্তু জবাব দেয়া উচিত। কেননা সালাম দেয়া সুন্নত এবং তার জবাব দেয়া ফরয । তবে খুতবার সময় ছাড়া অন্য সময়ে কথা বলা জায়েয । ছা*লাবা বিন আবু মালেক বলেছেন : উমর মিশ্বরে বসা অবস্থায় লোকেরা কথা বলতো । মুয়াযযিন যখন আযান শেষ করতো, তখন উমর দীড়াতেন। তখন আর কেউ কথা বলতোনা উভয় খুতবা শেষ না হওয়া পর্যন্ত । তারপর যখন উমর রা. মিম্বর থেকে নামতেন এবং নামায শুরু হওয়ার উপক্রম হতো তখন লোকেরা কথা বলতো । -মুসনাদে শাফেয়ী । আহমদ বর্ণনা করেছেন : উসমান রা. মিশ্বরের উপর আছেন এবং মুয়াযযিন একামত দিচ্ছে, ইমতাবস্থায় তিনি লোকজনের কাছে তাদের হালহাকিকত ও বাজার দর জিজ্ঞাসা করতেন। ১৮. জুমার এক রাকাত বা তারও কম পাওয়া অধিকাংশ আলেমের মতে, যে ব্যক্তি ইমামের সাথে জুমার এক রাকাত পাবে, সে জুমা পেয়েছে বলে বিবেচিত হবে এবং আরো এক রাকাত যোগ করা তার কর্তব্য । ইবনে উমর রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি জুমার এক রাকাত পাবে, সে যেনো আরো এক রাকাত পড়ে নেয়। তার নামায আদায় হয়ে যাবে। -নাসায়ী, ইবনে মাজাহ, দার কুতনি। আবু হুরায়রা বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি নামাযের এক রাকাত পায় সে পুরো নামায পায়। -সকল সহীহ হাদিস গ্রন্থ। তবে যে ব্যক্তি এক রাকাতের কম পায়, সে জুমা থেকে বঞ্চিত এবং তাকে চার রাকাত যোহর পড়তে হবে । অধিকাংশ আলেমের মত এটাই । ইবনে মাসউদ রা. বলেছেন : যে ব্যক্তি জুমার এক যাকাত পেয়েছে, সে যেনো আরো এক রাকাত পড়ে নেয়। আর যার দুই রাকাতই ছুটে যায় সে যেনো চার রাফাত পড়ে । -তাবারানি। ইবনে উমর রা. বলেছেন : যখন জুমার এক রাকাত পাও তখন আরেক রাকাত পড়ে নাও। আর যদি বৈঠকরত অবস্থায় জামাত পাও, তাহলে চার রাকাত পড়ো । -বায়হাকি। এটা হলো শাফেয়ী, মালেকী ও হাম্বলী মযহাব ও মুহাম্মদ বিন হাসানের মযহাব । আবু হানিফা ও আবু ইউসুফ বলেছেন : যে ব্যক্তি ইমামের সাথে তাশাহহুদ পায়, সে জুমার নামায পায়। ইমামের সালামের পর সে দু'রাকাত পড়লেই তার জুমা আদায় হয়ে যায়। ভিড়ের সময় নামায : আহমদ ও বায়হাকি সাইয়ার থেকে বর্ণনা করেন, উমর রা. কে বলতে শুনেছি : রসূলুল্লাহ সা. এই মসজিদ নির্মাণ করেছেন। আমরা মুহাজির ও আনসারগণ তার সাথে ছিলাম । যখন ভিড় বেড়ে যায়, তখন অপরের পিঠের উপর সাজদা করো । একদল লোককে রাস্তার উপর নামায পড়তে দেখে তিনি বললেন : মসজিদে গিয়ে নামায পড়ো । www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।