ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৭০ ফিক্হস্‌ সুন্নাহ রসূলুল্লাহ সা. খোতবা স্থগিত রেখে মিম্বর থেকে নেমে এলেন। তাদেরকে কোলে করে নিজের সামনে রাখলেন। তারপর বললেন : আল্লাহ ও তার রসূল সত্য বলেছেন, “তোমাদের ধনসম্পদ ও সন্তানাদি পরীক্ষা মাত্র । আমি এই দুই শিশুর দিকে তাকিয়ে দেখলাম, আছাড় পাছাড় খেয়ে উঠে পড়ি করে হেঁটে আসছে। এজন্য আমি আমার খুতবায় বিরতি না দিয়ে পারিনি । -পীচটি সহীহ হাদিস গ্রন্থ । আবি রিফায়া রা. বলেছেন : রসূলুল্লাহ সা. খুতবা দিচ্ছিলেন। এমন সময় আমি তার কাছে গিয়ে হাযির হলাম । বললাম : হে রসূলুল্লাহ! আমি একজন প্রবাসী, আমি ধর্ম সম্পর্কে জানতে চাই। আমি জানিনা আমার ধর্ম কী? রসূলুল্লাহ সা. তৎক্ষণাৎ আমার দিকে তাকালেন এবং খুতবা বন্ধ করে আমার কাছে চলে এলেন। তারপর এমন একটা কাঠের চেয়ার আনালেন যার পাগুলো লোহার তৈরি । তিনি চেয়ারাটিতে বসলেন এবং আল্লাহ ইসলাম সম্পর্কে তাকে যতোটুকু জ্ঞান দান করেছেন তা থেকে কিছুটা আমাকেও দিতে লাগলেন। তারপর তিনি আবার মিম্বরে এসে খুতবা সম্পূর্ণ করলেন। -মুসলিম ও নাসায়ী । ইবনুল কাইয়িম বলেছেন : কখনো কথনো রসূলুল্লাহ সা. বিশেষ কোনো প্রয়োজনে বা সাহাবিদের প্রশ্নের জবাব দেয়ার জন্য খুতবা স্থগিত করতেন। কখনো কখনো প্রয়োজনে মিম্বর থেকে নামতেন তারপর পুনরায় ফিরে যেতেন এবং খুতবা সম্পূর্ণ করতেন। যেমন হাসান ও হুসাইনের জন্য নেমেছিলেন, তাদেরকে কোলে নিয়ে মিম্বরে উঠেন। উঠে খুতবা শেষ করেছিলেন। খুতবার সময়ে কাউকে ডেকে বলতেন, হে অমুক, এসো, বসো, হে অমুক নামায পড়ো । রসূলুল্লাহ সা. পরিস্থিতির সাথে সংগতি রেখে খুতবা দিতেন। ১৭. খুতবার সময়ে কথা বলা নিষেধ অধিকাংশ আলেমের মতে নিরবে খুতবা শোনা ওয়াজিব এবং খুতবার সময় কথা বলা হারাম, এমনকি তা যদি সৎ কাজের আদেশ দান ও অসৎ কাজ থেকে নিষেধ করা সংক্রান্তও হয় এবং সে সময় চাই খুতবা শোনা হোক বা না হোক । ইবনে আববাস রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : “ইমাম খুতবা দেয়ার সময় যে ব্যক্তি কথা বলে, সে সেই গাধার মতো যা বিপুল সংখ্যক বই বহন করে । আর যে ব্যক্তি তাকে বলে “চুপ করো’ তার জুমা আদায় হবেনা ।” -আহমদ ৷ (তার জুমা যোহর গণ্য হবে। কেননা এই ওয়াক্তের ফরয সর্বসম্মতভাবে বাতিল হয়ে গেছে।) আবদুল্লাহ ইবনে উমর রা. বলেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : জুমার নামাযে তিন ধরনের লোক উপস্থিত হয় : কেউ উপস্থিত হয়ে বেহুদা কথাবার্তা বলে। এ ধরনের লোক তার বেহুদা কথা ছাড়া আর কিছুই পায়না । আরেকজন উপস্থিত হয় দোয়া করার জন্য। সে আল্লাহর কাছে যা চায়, তা আল্লাহ ইচ্ছা করলে দেবেন, নচেত দেবেননা । আরেকজন নিরবে উপস্থিত হয়, কাউকে কষ্ট দেয়না, কারো ঘাড় টপকায়না । তার জন্য জুমার নামায এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত সমস্ত শুনাহর কাফফারা হয়ে যায় এবং আরো তিন দিনের জন্যও কাফফারা হয়ে যায় । কেননা আল্লাহ বলেছেন : যে ব্যক্তি একটা ভালো কাজ করে তার জন্য তার দশগুণ সওয়াব রয়েছে ।” -আহমদ, আবু দাউদ । আবু হুরায়রা রা. বলেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : “তুমি যখন তোমার পাশের লোককে বললে- “চুপ করো, তখন তুমি বেহুদা কথা বললে ।” ইবনে মাজাহ ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ। আবু দারদা রা. বলেন : রসূলুল্লাহ সা. মিম্বরে বসলেন, খুতবা দিলেন এবং একটি আয়াত পড়লেন। তখন আমার পাশে উবাই বিন কা'ব বসা ছিলেন । আমি তাকে বললাম : হে উবাই, এ আয়াত কখন নাযিল হয়েছে ? উবাই জবাব দিলেননা । আমি আবার জিজ্ঞাসা করলাম । এবারও জবাব দিলেননা। তারপর যখন রসূলুল্লাহ সা. মিশ্বর থেকে www.pathagar.com

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।