ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ২৬৯ বিচক্ষণতার লক্ষণ বলার কারণ হলো, শরিয়তের ব্যাপারে যথেষ্ট প্রজ্ঞা, বিচক্ষণতা ও দক্ষতা যার থাকে (অর্থাৎ ফকীহ), সে অল্প কথায় ব্যাপক বক্তব্য রাখার যোগ্য শব্দ চয়ন করতে পারে । জাবের বিন সামুরা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. এর নামাযও ছিলো মধ্যম ও ভারসাম্যপূর্ণ, তার খুতবাও ছিলো মধ্যম ও ভারসাম্যপূর্ণ । -বুখারি ও আবু দাউদ ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ । আবদুল্লাহ ইবনে আবি আওফা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. নামায লম্বা ও খুতবা খাটো করতেন। -নাসায়ী। জাবির রা. বলেছেন : রসূলুল্লাহ সা. যখন খুতবা দিতেন, তখন তার চোখ লাল হয়ে যেতো, কণ্ঠ উঁচু হতো এবং আবেগে উদীপ্ত থাকতেন, যেনো একটি সেনাবাহিনীকে হুশিয়ার করে দিচ্ছেন যে, সাবধান, শক্র বাহিনী সকালে বা সন্ধ্যায় এসে পড়বে । _মুসলিম ও ইবনে মাজাহ। নববী বলেছেন : খুতবা শ্রুতিমধুর, মার্জিত, সাবলীল, সহজবোধ্য, সুশৃঙ্খল, সুস্পষ্ট, নীতিদীর্ঘ ও নীতিসৃক্ষ্ হওয়া মুস্তাহাব । খুতবার ভাষা অশালীন হওয়া চাইনা । কেননা তা শ্রোতাদের মনে প্রভাব বিস্তার করেনা, খুতবার ভাষা অজদ্র ও অরুচিকর হওয়াও বাঞ্ছনীয় নয়। কেননা তাতে খুতবার উদ্দেশ্য অর্জিত হয়না । বরঞ্চ খুতবায় রুচিশীল সহজ ও প্রাঞ্জল শব্দ চয়ন করা উচিত। ইবনুল কাইয়িম বলেছেন : রসূলুল্লাহ সা. এর খুতবাও ছিলো তদ্রুপ । তা ছিলো আল্লাহ, ফেরেশতা, কিতাব, রসূল ও আখেরাতের ঈমান এবং বেহেশত ও দোযখের বিবরণে ভরপুর। তাতে ছিলো আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য কী কী নিয়ামত রেখেছেন। আর তার শত্ৰু ও অবাধ্যদের জন্য কী কী শাস্তি নির্ধারণ করে রেখেছেন তার বিবরণে পরিপূর্ণ । ফলে তার খুতবা শুনে তওহীদ, ঈমান এবং আল্লাহ ও তীর ধ্বংসপ্রাপ্ত প্রাচীন জাতিগুলো সংক্রান্ত কথা শুনে মানুষের মন ঈমান ও আবেগে পরিপূর্ণ হতো । অন্যদের ভাষণাদির মতো তার ভাষণ ছিলনা যা শুধু সৃষ্টি সংক্রান্ত তথ্যাবলি পরিবেশন করে, যা জীবন ও তার সুখ সন্তোগের প্রতি আসক্ত এবং মৃত্যু সম্পর্কে ভীত করে তোলে। সেসব ভাষণ শুনে শ্রোতারা কোনো উপকার লাভ না করেই বেরিয়ে যায়, একদিন তারা মারা যায়, তাদের সহায় সম্পত্তি বিলি বণ্টন হয়ে যায় এবং মাটি তাদের দেহকে খেয়ে ফেলে । সেসব ভাষণ থেকে ঈমানও জন্মেনা। তওহীদ বা কোনো উপকারি জ্ঞানও অর্জিত হয়না। পক্ষান্তরে কেউ যদি রসূলুল্লাহ সা. ও তার সাহাবিদের খুতবাসমূহ পর্যালোচনা করে, তাহলে দেখতে পাবে, সেগুল্লো হেদায়েত, তাওহীদ ও আল্লাহর গুণাবলি সংক্রান্ত আলোচনায় পরিপূর্ণ । ঈমানের মৌলিক বিষয়গুলো, আল্লাহর দিকে আহ্বান ও আল্লাহর নিয়ামতের বিবরণে পরিপূর্ণ । আল্লাহর শাস্তিতে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর স্মরণের মাধ্যমে তার আযাবের ভীতি সৃষ্টির চেষ্টা তাতে লক্ষণীয়। আল্লাহর স্মরণ ও তার শোকরের জন্য তাতে ক্রমাগত উদুদ্ধ করা হয়েছে। আল্লাহর শ্রেষ্ঠত্ব ও তার গুণাবলির আলোচনার মাধ্যমে তীর সৃষ্টির মনে তীর প্রতি ভালোবাসা জন্মানোর চেষ্টা করা হয়েছে। তার ইবাদত, শোকর ও যিকিরের আদেশ দানের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়ার চেষ্টা করা হয়েছে। ফলে শ্রোতারা সেসব খুতবা শুনে যখন বের হতো, তখন আল্লাহ ও তাদের মধ্যে পুরোপুরি ভালোবাসার অটুট বন্ধন সৃষ্টি হয়ে যেতো। এরপর বহু যুগ অতিবাহিত হয়েছে। শরিয়তের বিধান ও আল্লাহর ছকুম নিছক আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। তার হক আদায় ও প্রকৃত উদ্দেশ্য অর্জনের কোনো চেষ্টা ও যত্ন নেই। তাই খুতবাগুলোও নেহাত সুশ্রাব্য গদবাধা ভাষণে রূপান্তরিত হয়েছে। ফলে এ থেকে আন্তরিকতা শুধু হ্রাস পায়নি বরং বলতে গেলে তা উধাও হয়ে গেছে এবং খুতবার প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। . কোনো বিশেষ ঘটনার কারণে খুতবায় বিরতি : আবু বুরাইদা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. আমাদের সামনে খুতবা দিচ্ছিলেন । সহসা হাসান ও হুসাইন এলেন। তাদের গায়ে দুটো লাল জামা ছিলো। তারা আছাড় ও হোঁচট খেতে খেতে উঠে পড়ে করে হেঁটে আসছিল । তৎক্ষণাৎ www.pathagar.com

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।