ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৬৮ ফিক্হুস্‌ সুন্নাহ রয়েছে : উবাই রা. বলেছেন : রসূলুল্লাহ সা. জুমার দিনে দাড়িয়ে আল্লাহর পার্থিব আযাবে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন জাতিগুলোর কথা স্মরণ করাতেন ও সূরা তাবারাকাল্লাজী পড়তেন। রওযাতুন নাদিয়া গ্রন্থে আছে : শরিয়ত সম্মত খুতবা সেটাই, যা রসূল সা. জনগণকে আখিরাতের সুসংবাদ ও সতর্কবাণী শুনিয়ে দিতে অত্যন্ত ছিলেন। সুতরাং এটাই হলো খুতবার প্রাণ, যার জন্য শরিয়তে খুতবার প্রচলন হয়েছে। আর খুতবায় আল্লাহর প্রশংসা, আল্লাহর রসূলের উপর দরূদ প্রেরণ বা কুরআনের অংশ বিশেষ পড়া শরিয়তে খুতবা প্রচলনের মূল উদ্দেশ্যের বাইরের ব্যাপার । রসূলুল্লাহ সা. এর খুতবায় এটা সংঘটিত হওয়া দ্বারা প্রমাণিত হয়না যে, এটাই খুতবার চরম ও পরম লক্ষ্য এবং অপরিহার্য শর্ত । যে কোনো ন্যায়নিষ্ঠ ব্যক্তি স্বীকার করবেন খুতবার মূল উদ্দেশ্য হলো ওয়ায বা সদুপদেশ, খুতবার শুরুতে যে আল্লাহর প্রশংসা ও রসূলের উপর দরূদ পাঠানো হয়, সেটা নয়। আরবদের চিরাচরিত রীতি হলো, তাদের কেউ যখন কোনো পদে অধিষ্ঠিত হতো বা কোনো ভাষণ দিতো, তখন আল্লাহ ও তার রসূলের প্রশংসা দিয়েই তা শুরু করতো । এটাতো খুবই উত্তম ও চমৎকার রীতি । তবে সেটাই আসল উদ্দেশ্য নয়। বরং তার পরবর্তী বক্তব্যগুলোই উদ্দেশ্য । আর যদি তিনি বলতেন : যে ব্যক্তি কোনো সভা সমাবেশে ভাষণ দিতে দাঁড়ায় তার ভাষণের পেছনে আল্লাহর প্রশংসা ও রসূলের প্রতি দরূদ ছাড়া আর কিছু প্রেরণাদাতা হিসেবে উপস্থিত থাকেন তবে গ্রহণযোগ্য হতোনা, বরং প্রত্যেক সুস্থ মন মানসিকতাসম্পন্ন মানুষ তা প্রত্যাখ্যান করতো । এটা যখন স্বীকৃত, তখন জানা গেলো, জুমার খুতবায় সদুপদেশই প্রধান উদ্দেশ্য হিসেবে স্থান লাভ করে, আল্লাহর প্রশংসা ও রসূলের প্রতি দরূদ মূল উদ্দেশ্য নয়। কাজেই খতিব যখন সদুপদেশ দানের কাজটা সম্পন্ন করেন, তখন প্রকৃত শরয়ী কাজটিই তিনি সম্পন্ন করেন। তবে তিনি যদি আল্লাহ ও তার রসূলের প্রশংসাও তার ভাষণে অন্তর্ভুক্ত করেন, অথবা কুরআনের উদ্দীপনাময় অংশগুলো তার সাথে যুক্ত করেন, তাহলে তা আরো ভালো ও পূর্ণাংগ হবে। উভয় খুতবা দাড়িয়ে দেয়া ও দু’টির মাঝখানে স্বল্প সময়ের জন্য বসা : ইবনে উমর রা. বলেছেন : রসূলুল্লাহ সা. জুমার দিনে দীড়িয়ে খুতবা দিতেন, তারপর বসতেন তারপর আবার দাড়াতেন, যেমন আজকাল খতিবরা করে থাকেন। -সকল সহীহ হাদিস গ্রন্থ । জাবের বিন সামুরা রা. বলেন : রসূলুল্লাহ সা. দাড়িয়ে খুতবা দিতেন, তারপর বসতেন, তারপর আবার দীড়াতেন এবং দাড়িয়ে খুতবা দিতেন। কাজেই যে ব্যক্তি বলে, তিনি বসে খুতবা দিতেন, সে মিথ্যা বলে। কেননা আল্লাহর কসম, আমি তীর সাথে দু'হাজার বারেরও বেশি নামায (অর্থাৎ ফরয নামায) পড়েছি। -আহমদ, মুসলিম, আবু দাউদ । আর তাউস বলেছেন : রসূলুল্লাহ সা. আবু বকর, উমর ও উসমানরা দাড়িয়ে খুতবা দিতেন। মুয়াবিয়াই সর্বপ্রথম বসে খুতবা দেন। শা'বী বলেছেন : মুয়াবিয়া কেবল তার পেটের ভুড়ি ও শরীরের গোশত বেড়ে গেলেই বসে খুতবা দিতেন । রসূলুল্লাহ সা. ও সাহাবিগণ দাড়িয়ে খুতবা দিতেন এবং খুতবার মাঝে বসতেন বলে এই দাড়ানো ও বসাকে কোনো কোনো ইমাম ওয়াজিব বলে রায় দিয়েছেন । কিন্তু কথার আরিয়ান হরর ডা রা শয়। খুতবা উচ্চ কণ্ঠে, সংক্ষিপ্ত আকারে ও গুরুতৃ সহকারে দেয়া বাঞ্ছনীয় : আম্মার বিন ইয়াসার রা. বলেছেন, রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি : খুতবা সংক্ষিপ্ত করা ও নামাযকে দীর্ঘতর করা শরিয়তের ব্যাপারে বিচক্ষণতার লক্ষণ । সুতরাং তোমরা নামাযকে দীর্ঘ ও খুতবাকে সংক্ষিপ্ত করো। -আহমদ ও মুসলিম । নামাযকে দীর্ঘ ও খুতবাকে সংক্ষিপ্ত করা শরিয়ত সম্পর্কে www.pathagar.com

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।