সালাত (নামায) ২৬৭ তৃতীয় আযান মিনারের উপর চালু করেন। রসূল সা. এর মাত্র একজন মুয়াযযিনই ছিলো। - বুখারি, নাসায়ী, আবু দাউদ । আহমদ ও নাসায়ীর বর্ণনায় রয়েছে : রসূলুল্লাহ সা. যখন মিম্বরে বসতেন , তখন বিলাল আযান দিতেন, আর যখন নামতেন তখন ইকামত দিতেন । আদি বিন সাবেত বলেন : রসূলুল্লাহ সা. যখন মেম্বরের ওপর দীড়াতেন, তার সাহাবিগণ তার দিকে মুখ করে বসতেন। -ইবনে মাজাহ। তিরমিযি বলেছেন : এই হাদিস অনুসারেই সাহাবিগণ ও পরবর্তীগণ কাজ করতেন। ইমাম খুতবা দেয়ার সময় তার দিকে মুখ করে বসে থাকাকে মুস্তাহাব মনে করতেন । খুতবার মধ্যে আল্লাহ ও রসূলের প্রশংসা করা, উপদেশ দেয়া ও কুরআন পাঠ করা মুস্তাহাব : আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে কথার শুরুতে আল্লাহর প্রশংসা করা হয়না তাতে কোনো কল্যাণ নেই । - আবু দাউদ ও আহমদ । অপর বর্ণনায় রয়েছে : যে খুতবায় কলেমা শাহাদাত নেই, তা কুষ্ঠরোগগ্রস্ত হাতের মতো। -আহমদ, আবু দাউদ, তিরমিযি । তিরমিযির বর্ণনায় “শাহাদাতের” পরিবর্তে “তাশাহহুদ” বলা হয়েছে। ইবনে মাসউদ রা. বলেছেন : রসূলুল্লাহ যখন তাশাহহুদ পড়তেন, তখন বলতেন : “আলহামদু লিল্লাহি নাসতাঈনুছু ওয়া নাসতাগফিরহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মাই ইয়াহদিল্লাহু ফালামুদিল্লা লাহু ওয়া মাই ইউদলিল ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহ ওয়া রসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাধীরান বাইনা ইয়াদায়িস সায়াহ, মাই ইউতিয়িল্লাহা ওয়া রসূলাহু ফাকদ রশাদা ওয়া মান ইয়াসিহিমা ফাইন্নাহু লা ইয়াদুররু ইল্লা নাফসাহ। ওয়ালা ইয়াদুররুল্লাহা শাইয়া।” ইবনে শিহাবকে রসূলুল্লাহ সা. এর জুমার দিনের তাশাহহুদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উপরোক্ত তাশাহহুদ উল্লেখ করলেন। এতে আছে : “ওয়ামাই ইয়াসিহিমা ফাকাদ গাওয়া ।” উপরোক্ত উভয় বর্ণনা আবু দাউদ থেকে গৃহীত ৷ (উপরোক্ত শাহাদাত তাশাহহুদের অনুবাদ : আল্লাহর জন্য সকল প্রশংসা । তার কাছেই সাহায্য চাই ও ক্ষমা চাই। নিজেদের অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে হিদায়াত করেন, তাকে কেউ বিপথগামী করতে পারেনী। আর আল্লাহ যাকে বিপথগামী করেন তাকে কেউ হিদায়াত করতে পারেনা । আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই । আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ তার বান্দা ও রসূল । তাকে সত্য বাণী দিয়ে কিয়ামতের পূর্বে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছেন। যে ব্যক্তি আল্লাহ ও তার রসূলের আনুগত্য করবে, সে সুপথ পাবে । আর যে ব্যক্তি আল্লাহ ও তার রসূলের অবাধ্য হবে সে নিজের ছাড়া আর কারো ক্ষতি করবেনা সে বিপথগামী হবে এবং সে আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবেনা ।) জাবের বিন সামুরা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. দাড়িয়ে খুতবা দিতেন এবং দুই খুতবার মাঝে বসতেন । কুরআনের বিভিন্ন আয়াত পড়ে জনগণকে শুনাতেন ও তাদেরকে উপদেশ দিতেন । - বুখারি ও তিরমিযি ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ। তিনি আরো বর্ণনা করেন : রসূলুল্লাহ সা. তার জুমার দিনের খুতবা লম্বা করতেননা। সেটি হতো সহজ ও সংক্ষিপ্ত কিছু কথার সমষ্টি । - আবু দাউদ । উম্মে হিশাম বলেছেন : সুরা কাফ আমার মুখস্থ হয়ে গেছে শুধু রসূল সা. এর মুখ থেকে শুনতে শুনতে । কেননা তিনি প্রতি জুমার দিনে খুতবার সময়ে মিম্বর থেকে এটি পড়তেন । - আহমদ, মুসলিম, নাসায়ী ও আবু দাউদ ৷ ইয়ালা বিন উমাইয়া রা. বলেছেন : আমি রসূল সা. কে মিম্বরে পড়তে শুনেছি : “ওয়া নাদাও ইয়া মালিকু” (সূরা যুখরুফ) -বুখারি, মুসলিম । ইবনে মাজাহতে www.pathagar.com
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।