ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৬৬ ফিক্হুস্‌ সুন্নাহ সুন্নাহর দলিল প্রমাণ না পেলে নিজের সুচিন্তিত মত অনুযায়ী নিজে কাজ করতে পারে। কিন্তু অন্য কাউকে অনুমতি দেয়া হয়নি যে, তার উক্ত মত বিনা বিচারে ও অন্ধভাবে অনুসরণ করবে, চাই উক্ত মুজতাহিদ যতো বড় ব্যক্তিই হোন না কেন। আল্লাহ সাক্ষী, আমি এ ধরনের অন্ধ অনুকরণ গ্রন্থকারদের মধ্যে, জনগণের পথ নির্দেশনামূলক গ্রস্থাবলিতে এবং স্বল্প বিদ্যা ও জ্ঞানধারী সাধারণ মানুষকে প্রদত্ত উপদেশে যখন দেখতে পাই, তখন আরো বেশি বিন্মিত হই। এটা কোনো মাযহাব, দেশ বা যুগের গপ্ডিতে সীমিত নেই, বরং সকল যুগেই সকল দেশে ও সকল মাযহাবেই দেখতে পাওয়া যায় পরবর্তী ব্যক্তি পূর্ববর্তী ব্যক্তির বক্তব্যের এমন অন্ধ অনুকরণ করছে, যেনো সে কুরআন থেকেই তা গ্রহণ করছে, অথচ আসলে তা সম্পূর্ণ মনগড়া কথা । এ ধরনের সুনির্দিষ্ট কিছু বক্তব্য এই ইবাদত অর্থাৎ জুমার নামাযের ক্ষেত্রেই অধিক হারে প্রচলিত রয়েছে, যার সপক্ষে কুরআনে, সুন্নাহতে, শরিয়তে বা যুক্তিতে কোথাও কোনো প্রমাণ নেই।” ১৬. জুমার খুতবা বা ভাষণ খুতবা সংক্রান্ত বিধি : অধিকাংশ আলেমের মতে জুমার খুতবা ওয়াজিব 1 এর প্রমাণ. হিসেবে তারা উল্লেখ করে থাকেন যে, সহীহ হাদিস দ্বারা ক্রমাগতভাবে প্রমাণিত হয়ে এসেছে, রসূল সা. প্রত্যেক জুমায় খুতবা দিতেন। তারা এর প্রমাণ হিসেবে রসূলুল্লাহ সা. এর এ উক্তিও উদ্ধৃত করে থাকেন যে, “তোমরা আমাকে যেভাবে নামায পড়তে দেখেছো, সেভাবে নাময পড়ো ।” আর আল্লাহর এ উক্ভিও উদ্ধৃত করে থাকেন : “হে মুমিনগণ! জুমার দিন যখন নামাযের জন্য আহ্বান করা হবে, তখন দ্রুত আল্লাহর স্মরণের দিকে চলে যাও।” এখানে আল্লাহর স্মরণের দিকে ছুটে যাওয়ার আদেশ দেয়াতে ছুটে যাওয়ার কাজটা ওয়াজিবে পরিণত হয়েছে । আর যেহেতু যে কাজ ওয়াজিব নয়, তার জন্য ছুটে যাওয়া ওয়াজিব হতে পারেনা । তাই প্রমাণিত হলো, আল্লাহর স্মরণটাও ওয়াজিব । আর স্বরণকে খুতবা আখ্যা দেয়া হয়েছে । কেননা খুতবার মধ্যেই আল্লাহকে স্মরণ করতে উদ্ুদ্ধকারী জিনিস নিহিত রয়েছে। শওকানি এই প্রমাণগুলোর পর্যালোচনা করেছেন। তিনি প্রথম যুক্তির জবাবে বলেছেন : রসূল সা. নিয়মিত খুতবা দিতেন বলেই তা ওয়াজিব হয়ে যায়না । আর দ্বিতীয় যুক্তির জবাবে বলেছেন : এখানে তিনি যে নিয়ম ও পদ্ধতিতে নামায পড়তেন, সেভাবে শুদ্ধ নামায পড়ার আদেশই দেয়া হয়েছে। কিন্তু খুতবা নামায নয়। তৃতীয় যুক্তির. জবাবে বলেছেন : যে স্মরণের দিকে দ্রুত ছুটে যাওয়ার আদেশ দেয়া হয়েছে, সেটা নামায ছাড়া আর কিছু নয়। বড়জোর এতোটুকু বলা যায় যে, আদেশটি নামায ও খুতবার মধ্যে আবর্তিত । অথচ নামায যে ফরয এবং খুতবার ওয়াজিব হওয়া ও না হওয়া বিতর্কিত, সে ব্যাপারে কোনো মতভেদ নেই । কাজেই এ যুক্তি দ্বারা খুতবা ওয়াজিব- এ সিদ্ধান্তে আসার অবকাশ নেই । অবশেষে শওকানি বলেছেন : সুতরাং স্পষ্টত হাসান বসরী, দাউদ জাহেরী, আল জুয়াইনী ও মালেকী মাযহাবের আবদুল মালেক ও ইবনুল মাজিশুনের এই মতই সঠিক যে, জুমার খুতবা নিছক মুস্তাহাব । মিম্বরে আরোহণের পর ইমামের সালাম দেয়া মুস্তাহাব : জাবের রা. বলেছেন : রসূলুল্লাহ সা. মিশ্বরে আরোহণ করেই সালাম দিতেন। -ইবনে মাজাহ। অন্য হাদিসে রয়েছে : রসূলুল্লাহ সা. যখন মিম্বরে আরোহণ করতেন তখন জনগণের দিকে মুখ ফিরিয়ে বলতেন : আসসালামু আলাইকুম । শাবী বলেছেন : আবু বকর রা. ও উমর রা. এরূপ করতেন । সায়েব রা. বলেছেন, জুমার দিনের প্রথম আযান হতো রসূল সা. উমর রা. ও আবু বকর রা. এর আমলে ইমাম মিম্বরে আরোহণের পর। তারপর উসমানের রা. আমলে লোক সংখ্যা বেশি হয়ে গেলে তিনি www.pathagar.com

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।