ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ২৬৫ তিনজন না হলে জুমা হবেনা । কেউ বলে : চারজন লাগবে । কেউ বলে : সাতজন লাগবে । কেউ বলে : নয়জন ৷ কেউ বলে : বারো জন, কেউ বলে বিশ জন, কেউ বলে ত্রিশ জন, কেউ বলে চল্লিশ জন, কেউ বলে পঞ্চাশ জন, কেউ বলে সত্তর জন না হলে জুমা আদায় হবেনা । আবার কেউ বলেন, বিরাট একটি জামাত হতে হবে, কোনো সংখ্যা নির্দিষ্ট নেই। কেউ কেউ বলেন : বড় শহরে ছাড়া জুমা শুদ্ধ হবেনা । আর এই শহরের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, এর লোক সংখ্যা কয়েক হাজার হতে হবে, কেউ বলেন : এ শহরে জামে মসজিদ ও গণশৌচাগার থাকতে হবে । আরো অনেক বিচিত্র ধরনের বক্তব্য প্রচলিত রয়েছে। কেউ কেউ বলেন, দেশের সর্বোচ্চ শাসক ব্যতিত জুমা ফরয হয়না । তাকে না পাওয়া গেলে বা তিনি যদি এমন হন যে, তার সততা ও ন্যায়নীতি যে কোনো দিক দিয়ে সন্তোষজনক নয়, তাহলে জুমা জরুরিও নয়, বৈধও নয়। এ ধরনের আরো বহু উক্তি প্রচলিত থাকতে দেখা যায়, যার পেছনে আদৌ কোনো দলিল প্রমাণ নেই । কুরআনে ও হাদিসে এমন একটি শব্দও পাওয়া যায়না, যা তাদের দাবি অনুযায়ী এ সকল জিনিসকে জুমার বৈধতার শর্ত, অথবা ফরয অথবা অবিচ্ছেদ অংশ বলে প্রমাণ করে। আশ্চর্যের ব্যাপার যে, মনগড়া মতামত মানুষকে কোথায় নিয়ে যায়! তাদরে মাথা থেকে কতো রকমের আজগুবি ও উতদ্তট জিনিস বের হয়, যা কেবল গল্পের আসরেই শোভা পায় এবং পবিত্র ইসলামী শরিয়তের সাথে যার দূরতম সম্পর্কও নেই। কুরআন ও সুন্নাহ সম্পর্কে অভিজ্ঞ, সত্য ও ন্যায়ের উপর দৃঢ় পদে প্রতিষ্ঠিত এবং মনগড়া কথাবার্তায় প্রভাবিত হয়ে সত্য থেকে বিচলিত হয়না এমন ব্যক্তি মাত্রই এ সত্য সম্পর্কে ওয়াকিফহাল। ভ্রান্ত ও অসত্য কথা যেই বলবে, তা তার মুখের উপরই ছুড়ে দিতে হবে। আল্লাহর বান্দাদের মধ্যে চূড়ান্ত নিষ্পত্তিকারী হলো আল্লাহর কিতাব ও রসূলের সুন্নাহ । আল্লাহ বলেছেন: 91551540০15 ০৮2৫০ “তোমরা যদি কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও, তবে তা আল্লাহ ও রসূলের নিকট উপস্থাপন শাকিলা পালা এলজি & পনি পটিলা A পা A পটল ২ ০৩৯ করো।” "০১প১০৮-1৮৮:০1০৮ Aad 2235 SUL 6115314 শট UF ০৫০] “মুমিনদেরকে যখন তাদের বিবাদ নিষ্পত্তির জন্য আল্লাহ ও রসূলের দিকে ডাকা হয়, তখন তারা শুধু এ কথাই বলে থাকে যে, “শুনলাম ও মেনে নিলাম” ০৪৩০৮ এসি পিস ০৩৮০4০০8755 “না, তোমার প্রতিপালকের শপথ, তারা ততোক্ষণ মুমিন হতে পারবেনা, যতোক্ষণ না তাদের মধ্যে যে বিষয় নিয়ে বিতর্ক হয়, সে বিষয়ে তোমাকে হুকুমদাতা মানবে, অতপর তুমি যে ফায়সালা করবে তার ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধা দবন্ব থাকবেনা এবং সর্বান্তকরণে তার কাছে আত্মসমর্পণ করবে।” এ আয়াত কটি ও অনুরূপ অন্যান্য আয়াত অকাট্যভাবে প্রমাণ করে যে, মতভেদের ক্ষেত্রে একমাত্র মিমাংসাকারী হলো আল্লাহ ও তার রসূলের ফায়সালা । আল্লাহর ফায়সালা হলো তার কিতাব । আর রসূলের ফায়সালা তীর ইন্তিকালের পর তার সুন্নাহ ব্যতিত অন্য কিছু নয়। আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে কাউকে তা সে যতো বড় আলেম বা পণ্ডিত হোক না কেন - এ অধিকার ও ক্ষমতা দেননি যে, সে শরিয়ত সম্পর্কে কুরআন ও সুন্নাহতে প্রমাণ নেই এমন কোনো কথা বলবে । ইজতিহাদকারীর যদিও অনুমতি রয়েছে যে, কোনো বিষয়ে কুরআন ও ৩৪ ___ www.pathagar.com

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।