২৬৪ ফিক্হুস্ সুন্নাহ পড়া হয় বাহরাইনের গ্রাম “জাওয়াই”তে । -বুখারি, আবু দাউদ । লাইস বিন সায়ীদ বলেছেন : মিশর ও তার উপকূলবর্তী লোকেরা উমর রা. ও উসমান রা. এর আমলে তাদের নির্দেশে জুমা পড়তো এবং তাদের মধ্যে সাহাবিও ছিলেন। ইবনে উমর বলেন, মক্কা ও মদিনার মধ্যবর্তী জলাশয়বাসীদেরকে তিনি জুমা পড়তে দেখতেন এবং এজন্য তাদেরকে কোনো ভর্ঘসনা করা হতোনা ৷ - আবদুর রাযযাক । ১৫. জুমার ব্যাপারে ফকীহদের আরোপিত শর্তাবলি পর্যালোচনা আগেই বলেছি, জুমা ফরয হওয়ার শর্ত হলো পুরুষ হওয়া, স্বাধীন হওয়া, সুস্থ থাকা, মুকীম হওয়া (সফরে না থাকা) এবং জুমা আদায় থেকে বিরত থাকা জরুরি হয়ে যায় এমন ওযর না থাকা । আর জুমার বৈধতার জন্য যে জামাত শর্ত, তাও ইতিপূর্বে উল্লেখ করেছি। রসূলের কথা ও কাজ এবং সাহাবায়ে কেরামের কথা ও কাজ থেকে এতোটুকুই পাওয়া যায় এবং আল্লাহ আমাদের উপর এটুকুই দায়িত্ব আরোপ করেছেন। এর বাইরে অতিরিক্ত যে সকল শর্ত ফকীহগণ আরোপ করেছেন তার কোনো ভিত্তিও নেই; প্রমাণও নেই । এখানে “আর রওযাতুন নাদিয়া” গ্রন্থের গ্রন্থকারের বক্তব্য উদ্ধৃত করাই যথেষ্ট মনে করছি : “জুমার নামায অন্যান্য নামাযের মতোই । কারণ এমন কোনো দলিল প্রমাণ পাওয়া যায়নি, যা দ্বারা এ নামায অন্যান্য নামায থেকে ভিন্ন প্রমাণিত হয়। এই উক্তি থেকেই আভাষ পাওয়া যাচ্ছে যে, এর জন্য কেন্দ্রীয় ইমাম, বড় শহর ও নির্দিষ্ট সংখ্যক লোক শর্ত বলে যা কিছু বলা হয়েছে, তা বাতিল ও ভিত্তিহীন। কেননা এসব শর্তের পেছনে এমন কোনো প্রমাণ নেই, যা এগুলোর উপস্থিতিকে জরুরি ও শর্ত তো দূরের কথা, মুস্তাহাব বলেও প্রমাণ করা যায়। বরঞ্চ কোনো জায়গায় যদি দুই ব্যক্তি জুমার নামায পড়ে এবং সেখানে এঁ দু'জন ব্যতিত কোনো লোক না থাকে, তাহলে তারা দু'জন তাদের উপর অর্জিত ফরয আদায় করেছে বলে গণ্য হবে। তাদের একজন যদি খুতবা দেয়, তবে তো খুতবার সুন্নত আদায় করলো । আর যদি খুতবা না দেয়, তবে তো একটা সুন্নতই তরক করলো মাত্র । তারেক বিন শিহাবের হাদিসটি যদি না থাকতো, যা প্রত্যেক মুসলমানের জন্য জামাতে থাকা ফরয এবং রসূল সা. এর আমলে এ নামায জামাত ব্যতিত আদায় করা হয়নি বলে প্রতিষ্ঠিত করে, তাহলে অন্যান্য নামাযের মতো এ নামাযও একাকি পড়লেও ফরয আদায় হয়ে যেতো । পক্ষান্তরে এই যে বলা হয়ে থাকে : কমের পক্ষে চারজন মুক্তাদি লাগবে, ইমামতি করতে শাসক লাগবে -এ সম্পর্কে মর্যাদাপূর্ণ ইমামগণ ছ্যর্থহীন ভাষায় বলেছেন যে, এগুলো নবীর সা. কথাও নয়, সাহাবিদের কথাও নয়। সুতরাং এর ব্যাখ্যা বিশ্রেষণেরও প্রয়োজন নেই । এটা তো হলো হাসান বসরীর বক্তব্য । জুমার নামাযের এই অতিব মর্যাদাপূর্ণ ইবাদত, যেটাকে আল্লাহ মুসলমানদের উপর সপ্তাহে একবার সমবেতভাবে আদায় করা ফরয করেছেন এবং ইসলামের একটা গুরুত্বপূর্ণ নিদর্শনব্ূপে প্রতিষ্ঠিত করেছেন, একে কেন্দ্র করে. যে সব মনগড়া উক্তি ও বাতিল ধ্যান ধারণা প্রচলিত রয়েছে, তা নিয়ে চিন্তা ভাবনা করলে যে কেউ বিস্বয়ে হতবাক না হয়ে পারেনা । যেমন কেউ বলে : খুতবা দু'রাকাত নামাযের মতো, খুতবা যে পেলোনা, তার নামায শুদ্ধ হলোনা ৷ এ ধরনের কথা কেবল সেই বলতে পারে, যার কাছে রসূল সা. এর এই সহীহ হাদিসটি পৌছেনি : “জুমার দু'রাকাত নামাযের এক রাকাত ছুটে গেলে নামায শেষে আর এক রাকাত পড়ে নেবে এবং তাতেই তার নামায পূর্ণতা লাভ করবে । আবার কেউ কেউ এ কথাও বলে : ইমামসহ www.pathagar.com
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।