ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ২৬৩ সূর্য পশ্চিমে ঢললেই জুমার নামাযের সময় হয়। উমর ও আলী রা., নুমান বিন বশীর ও উমর বিন হারিছ থেকেও অনুরূপ মত জানা গেছে। শাফেয়ী বলেছেন : রসূলুল্লাহ সা. আবু বকর, উমর, উসমান ও সকল ইমাম সূর্য পশ্চিমে ঢলার পর জুমা পড়তেন। হান্বলীগণ ও ইসহাকের মতে, জুমার সময় হলো ঈদের নামাযের প্রথম সময় থেকে যোহরের শেষ ওয়াক্ত পর্যন্ত । তাদের প্রমাণ হলো, আহমদ, মুসলিম ও নাসায়ী জাবের থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন : রসূলুল্লাহ সা. জুমার নামায পড়ানোর পর আমরা আমাদের উটের কাছে যেতাম এবং সূর্য ঢলার সময় আমরা উটগুলোকে বিশ্রাম করাতাম। এ থেকে প্রমাণিত, তারা সূর্য চলার আগে যোহর পড়তেন। তারা আবদুল্লাহ বিন সাঈদান সোলামীর হাদিস থেকেও প্রমাণ দেন। তিনি বলেন : আমি আবু বকরের সাথে জুমার নামাযে শরিক হয়েছি। তাঁর খুতবা ও নামায দুপুরের আগে হয়েছিল পরে উমরের রা. সাথেও পড়েছি। তার নামায ও খুতবা দুপুরের মধ্যে সম্পন্ন হতো । পরে উসমানের সাথেও জুমা পড়েছি। তার নামায ও খুতবা সূর্য ঢলে পড়ার সময় হতো । কাউকে দেখিনি এতে আপত্তি করতে বা অপছন্দ করতে । - দার কুতনী ও আহমদ ৷ অনুরূপ ইবনে মাসউদ, জাবের, সাঈদ ও মুয়াবিয়া থেকেও বির্ণত যে, তারা সূর্য ঢলার আগেই পড়েছেন, তাতে কেউ আপত্তি করেনি । অধিকাংশ আলেমগণ জাবেরের হাদিস সম্পর্কে বলেছেন যে, ওটা নামাযকে ত্বরাখিত করা সম্পর্কে অতিরঞ্জিত বর্ণনা, অর্থাৎ সূর্য ঢলার পর সংগে সংগে পড়া হয়েছে কিঞ্চিৎ অপেক্ষা করে ঠাণ্ডা করে পড়া হয়নি। গরমের তীব্রতা প্রশমিত হবার অপেক্ষা করা হয়নি । আর নামায ও উটের বিশ্রাম সূর্য চলার পরে হতো । ১৩. জুমার জামাতের জন্যে নামাধীর সংখ্যা আলেমদের মধ্যে এ ব্যাপারে কোনোই মতভেদ নেই যে, জুমার নামাযের বিশুদ্ধতার জন্য জামাত একটা অত্যাবশ্যকীয় শর্ত । তারেক বিন শিহাব বর্ণিত হাদিসে রসূলুল্লাহ সা. বলেছেন : জুমা প্রত্যেক মুসলমানের উপর জামাতে আদায় করা ফরয । কিন্তু কতো সংখ্যক লোক হলে জুমা শুদ্ধ হবে সে ব্যাপারে মতভেদ রয়েছে । হাফেজ ইবনে হাজার ফাতহুল বারীতে প্রায় পনেরোটি মত উল্লেখ করেছেন। তবে অগ্রগণ্য মতটি হলো, দুই বা ততোধিক লোক হলেই জুমা শুদ্ধ হবে। কেননা রসূল সা. বলেছেন : দুই বা ততোধিক লোক হলেই জামাত গঠিত হয়। শওকানি বলেছেন : দুইজনের জামাতে বাদ বাকি সব নামাযই যখন শুদ্ধ হয়। তখন জুমাও তো একটা নামায । কোনো প্রমাণ ছাড়া তার ক্ষেত্রে অন্যান্য নামাযের পরিপন্থী কোনো বিধি প্রযোজ্য হবেনা । অন্যান্য নামাযে যে কয়জনে জামাত গ্রহণযোগ্য, জুমার নামাযের জামাতে তার চেয়ে বেশি সংখ্যক লোকের জামাতের প্রয়োজন- এই মর্মে কোনো প্রমাণ নেই। আবদুল হক বলেছেন : জুমার লোক সংখ্যা সম্পর্কে কোনো প্রামাণ্য হাদিস নেই। সুযুতীও বলেছেন : কোনো হাদিসে নির্দিষ্ট কোনো সংখ্যার কোনো উল্লেখ নেই। তাবারি, দাউদ, ইবরাহিম নখয়ী ও ইবনে হাযমের মতও অনুরূপ । ১৪. জুমার নামাধের স্থান জুমার নামায শহরে, বন্দরে, নগরে, গ্রামে, মসজিদে, শহরের ভবনসমূহে বা তার আওতাধীন ' চত্বরে পড়া বৈধ। এছাড়া একাধিক স্থানেও জুমা পড়া যায়। উমর রা. বাহরাইনবাসীকে লিখেছিলেন : তোমরা যেখানেই থাকো, জুমার নামায পড়ো । - ইবনে আবি শায়বা । এ দ্বারা শহর ও গ্রাম সবটাই উভয়ই জুমার বৈধ স্থান হিসেবে প্রমাণিত । ইবনে আব্বাস রা. বলেছেন : প্রথম জুমার পর মদিনার মসজিদে নববীতে সর্বপ্রথম জুমার নামায পড়া হয়, তারপর জুমা www.pathagar.com

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।