২৬২ ফিক্হস্ সুন্নাহ তারেক বিন শিহাব রা. বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. বলেছেন : জুমার নামায প্রত্যেক মুসলমানের উপর জামাতে আদায় করা ফরয, তবে চার ব্যক্তিকে অব্যাহতি দেয়া হয়েছে : দাসত্বের শৃংখলে আবদ্ধ ব্যক্তি, মহিলা, শিশু ও রোগী । ৪. মুসাফির : জুমার ইকামত হচ্ছে. এমন সময়ে যদি মুসাফির যাত্রাবিরতি করে, তাহলে অধিকাংশ আলেমের মতে, তার উপর জুমা ফরয নয়। কেননা রসূলুল্লাহ সা. সফরে জুমা পড়তেননা । তার বিদায় হজ্জে যখন আরাফায় ছিলেন, তখন শুক্রবার ছিলো । তিনি যোহর ও আসর একত্রে যোহরের সময় পড়লেন, জুমা পড়লেননা । খলিফাগণও অনুরূপ করেছেন। ৫ ও ৬. অভাবী খণগ্রস্ত ব্যক্তি, যে গ্রেফতার হবার আশংকা করে এবং যালেম শাসকের ভয়ে যে ব্যক্তি পালিয়ে. বেড়ায়। কেননা রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি আযান শুনলো, কিন্তু তার সাড়া দিলনা, (অর্থাৎ মসজিদে গেলোনা) তার নামায শুদ্ধ হবেনা । অবশ্য কোনো ওযর থাকলে সেকথা স্বতন্ত্র । লোকেরা বললো : হে রসূলুল্লাহ, কি ওযর? তিনি বললেন : ভয় কিং রোগব্যাধি । - আবু দাউদ। ৭. প্রত্যেক মাযূর (যার ওযর রয়েছে এমন) ব্যক্তি জামাত তরক করার অনুমতি প্রাপ্ত, যেমন বৃষ্টি, কাদা ও শীত ইত্যাদ্র কারণে । | ইবনে আব্বাস রা. প্রবল বৃষ্টিপাতের দিন তার মুয়াযযিনকে বলেছিলেন : তুমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রসূলুল্লাহ বলবে, তখন “হাইয়া আলাস সালাহ” বলোনা । তার পরিবর্তে বলো : “সানু ফী বুযুতিকুম” (তোমরা নিজ নিজ ঘরে/বাড়িতে নামায পড়ো ।) লোকেরা এটাকে অপছন্দ করলো বলে মনে হলো। তাই তিনি বললেন : যিনি আমার চেয়ে উত্তম, তিনিই (অর্থাৎ রসূল সা.) এরূপ করেছেন। জুমার নামায একটা ধৈর্য সাপেক্ষ ফরয । এটা আদায় করার জন্য কাদাময় ও পিচ্ছিল পথে তোমাদেরকে বের করা আমার মনোপূত হচ্ছিলনা। আর আবু মুলাইহ রা. বলেন : তার পিতা রসূলুল্লাহ সা. এর সাথে শুক্রবারে দেখা করলেন এবং তারা বৃষ্টির মধ্যে পড়ে গেলেন । কিন্তু সে বৃষ্টি এতো কম ছিলো যে, তাদের জুতার তলাও ভেজেনি। রসূল সা. তাদেরকে হুকুম দিলেন তারা যেনো নিজ নিজ বাহন জন্তুর উপরই নামায পড়ে নেয়। - আবু দাউদ, ইবনে মাজাহ। তাদের কারো উপরই তখন জুমা ফরয ছিলোনা, কেবল যোহর পড়াই তাদের কর্তব্য ছিলো । তবে যদি কেউ জুমার নামায পড়ে, তবে তা বিশুদ্ধ হবে এবং তার আর যোহরের ফরয নামায দোহরাতে হবেনা ।* রসলূ সা. এর আমলে মহিলারা মসজিদে আসতো এবং তার সাথে জুমা পড়তো। ১২. জুমার নামাযের সময় অধিকাংশ সাহাবি ও তাবেঈর মত হলো, জুমার সময় যোহরেরই সময়। কেননা আহমদ, বুখারি, আবু দাউদ, তিরমিযি ও বায়হাকি আনাস রা. থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. জুমার নামায পড়তেন তখন, যখন সূর্য পশ্চিমে ঢলে পড়তো । আহমদ ও মুসলিম সালমা বিন আকওয়া থেকে বর্ণনা করেন, তিনি বলেন : আমরা রসূল সা. এর সাথে জুমার নামায আদায় করে ফিরে আসতাম এবং দেখতাম, প্রত্যেক জিনিসের ছায়া কত দূর? ইমাম বুখারি বলেছেন : * যে ব্যক্তি জুমার নামায পড়ে ফেলেছে, তার জন্য যোহর পড়া সর্বসন্মতভাবে অবৈধ ৷ কেননা জুমা যোহরেরই স্থলাভিষিক্ত । আল্লাহ আমাদের উপর ছয় ওয়াক্তের নামায ফরয করেননি । যারা জুমার পরে যোহর পড়া জায়েয বলেন, তাদের হাতে হাদিস কুরআন বা কোনো ইমাম থেকে প্রাপ্ত কোনো প্রমাণও নেই, কোনো বুদ্ধিবৃত্তিক যুক্তিও নেই। www.pathagar.com
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।