সালাত (নামায) ২৬১ উচিত। কেননা নড়াচড়া তন্তরা দূর করে দিতে পারে এবং জাগরণ এনে দিতে পারে। এটা শুক্রবারে ও অন্যান্য দিনে সমভাবে. প্রযোজ্য । ইবনে উমর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ মসজিদে অবস্থানকালে তন্দ্রার শিকার হলে সে যেনো যেখানে বসে আছে, সেখান থেকে অন্য জায়গায় চলে যায়। -আহমদ, আবু দাউদ, বায়হাকি ও তিরমিযি । ১০. জুমার নামায ফরয হবার দলিল আলেমগণ একমত যে, জুমার নামায ফরযে আইন এবং তা দু'রাকাত। আল্লাহ বলেছেন : “হে মুমিনগণ, শুক্রবারে যখন নামাযের জন্য আযান দেয়া হয়, তখন তোমরা দ্রুত গতিতে আল্লাহ্র যিকরের দিকে ছুটে যাও এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো। তোমরা যদি জানতে, তবে এটা তোমাদের জন্য উত্তম ।” (সূরা জুমা) ১. বুখারি ও মুসলিমে আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : আমি পৃথিবীতে শেষ যামানায় এলেও কিয়ামতের দিন আমাদের বিচারই সকলের আগে হবে, অথচ অন্যদেরকে আমাদের আগে কিতাব দেয়া হয়েছে। আর আমাদেরকে দেয়া হয়েছে তাদের পরে । তারপর এই দিনটি তাদের উপর ফরয করা হয়েছে। কিন্তু তারা দিনটি নিয়ে মতভেদে লিপ্ত হয়েছে। আমাদেরকে আল্লাহ দিনটির ব্যাপারে হিদায়াত দান করেছেন। তাই মানুষ এ দিনের ব্যাপারে আমাদের অনুসারী । আর ইহুদীদের দিন আগামীকাল শনিবার, আর খৃষ্টানদের দিন তার পরের দিন রবিবার। ২. আহমদ ও মুসলিম ইবনে মাসউদ থেকে বর্ণনা করেন : একটি গোষ্ঠী জুমার নামাযে আসতোনা। তাদের সম্পর্কে রসূলুল্লাহ সা. বলেছেন : আমার ইচ্ছা হয়, কোনো এক ব্যক্তিকে নামাযে জনগণের ইমামতির দায়িত্ব দেই, তারপর যারা জুমার নামাযে আসেনা তাদের ঘরে আগুন দেই। - আহমদ, মুসলিম। ৩. আবু হুরায়রা ও ইবনে উমর জানিয়েছেন, তারা উভয়ে রসূলুল্লাহ সা. কে মিম্বরে বলতে শুনেছেন : যারা জুমা বর্জন করে তাদের এটা বর্জন থেকে বিরত থাকতেই হবে । নচেত আল্লাহ তাদের অন্তরে অবশ্যই সিল মেরে দেবেন। তারপর তারা উদাসীন হয়ে যাবেই । - মুসলিম, আহমদ, নাসায়ী। ৪. সাহাবি আবুল জাদ বলেছেন : রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি অলসতা ও অবজ্ঞাবশত তিনটে জুমা পরিত্যাগ করবে, আল্লাহ তার অন্তরে সিল মেরে দেবেন। - পাঁচটি সহীহ হাদিস গ্রন্থ ৷ ১১. কার উপর জুমা ফরয এবং কার উপর ফরয নয় জুমার নামায পড়া এমন প্রত্যেক স্বাধীন, বুদ্ধিমান, প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর ফরয, যে উারিজিহাতে উছিত সর এবং রে ছুমার নামি হারের অনুমতি আছে এ তর থেকে মুক্ত । পক্ষান্তরে যাদের উপর জুমা ফরয নয় তারা হলো : ১ ও ২. নারী ও শিশু । এ বিষয়ে আলেমগণ একমত । ৩. এমন অসুস্থ ব্যক্তি, যার পক্ষে জুমার নামাযে যাওয়া অত্যধিক কষ্টকর অথবা মসজিদে জুমা পড়তে গেলে রোগ বেড়ে যাওয়া বা তার নিরাময় বিলম্বিত হওয়ার আশংকা থাকে । অনুরূপ, যে ব্যক্তির রোগীর সেবা ও পরিচর্যায় নিয়োজিত থাকে এবং সে ছাড়া আর কারো দ্বারা তা সমাধা হওয়া অসম্ভব । www.pathagar.com
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।