ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৬০ ফিক্হুস্‌ সুন্নাহ ৭. মুসক্লীদের ঘাড় ডিংগিয়ে সামনে যাওয়া তিরমিযি আলেমদের মত উদ্ধৃত করেছেন যে, এয়ার রি CE হাজির হওয়া মুসল্পীদের ঘাড় ডিংগিয়ে সামনের কাতারে যাওয়াকে কঠোরভাবে অপছন্দ করেছেন। আবদুল্লাহ বিন বুছর রা. বলেন : জুমার দিন রসূল সা. খুতবা দিচ্ছিলেন। এক ব্যক্তি এসে মুসল্লীদের ঘাড় ডিংগাতে লাগলো । রসূলুল্লাহ সা. বললেন : তুমি বসো। তুমি দেরিতে এসে মানুষকে কষ্ট দিচ্ছো। - আবু দাউদ, নাসায়ী, আহমদ অবশ্য ইমামকে এবং যে ব্যক্তি সামনের ফাকা যায়গায় যেতে চায় এবং সেখানে যেতে হলে ঘাড় ডিংগানো অনিবার্য, তাকে অনুমতি দেয়া হয়েছে। আর যে ব্যক্তি সামনের কোনো কাতারেই ছিলো, কোনো প্রয়োজনে বাইরে গিয়েছিল এবং পুনরায় তার আগের জায়গায় ফিরে যেতে চায়, সেও এর ব্যতিক্রম । তবে শর্ত এই যে, মানুষকে কষ্ট দেয়া পরিহার করা চাই। উকবা বলেন : রসূল সা. এর পেছনে মদিনায় আসর নামায পড়লাম । নামাযের পর তিনি অতিদ্রুত বের হলেন এবং মানুষের ঘাড় ডিংগিয়ে তার কোনো এক স্ত্রীর কক্ষে গেলেন। তার দ্রুত গমনে লোকেরা আতংকগ্রস্ত হলো । রসূল সা. পরক্ষণেই ফিরে এলেন। দেখলেন লোকেরা তার দ্রুত গমনে অবাক হয়ে গেছে। তখন তিনি বললেন : কিছু স্বর্ণের কথা আমার মনে পড়ে গিয়েছিল, যা আমাদের কাছে ছিলো। ওটা আমাকে আটকে রাখবে এটা আমার মনোপুত নয় তাই ওটা বন্টন করে দেয়ার হুকুম দিয়ে এলাম । - বুখারি, নাসায়ী । ৮. জুমার পূর্বে নফল নামায পড়া বৈধ কিনা? ইমাম যতোক্ষণ তার কক্ষ থেকে বের না হন, ততোক্ষণ জুমার পূর্বে নফল পড়া যাবে । ইমাম বের হওয়ার পর নফল পড়া বন্ধ করতে হবে। তবে তাহিয়াতুল মসজিদের কথা স্বতন্ত্র। এটা খুতবা চলাকালেও পড়া যায়৷ তবে সংক্ষেপে পড়া উচিত। কিন্তু মুসন্লী যদি খুতবার শেষ ভাগে মসজিদে প্রবেশ করে এবং তাহিয়াতুল মসজিদ পড়ার সময় সংকীর্ণ হয়ে যায়, তবে তাহিয়াতুল মসজিদ পড়বেনা । ১. ইবনে উমর রা. জুমার পূর্বের নফল নামাযকে দীর্ঘায়িত করতেন এবং তার পরে দু'রাকাত পড়তেন আর বলতেন, রসূলুল্লাহ সা. এরূপ করতেন । - আবু দাউদ। ২. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি জুমার দিন গোসল করে, তারপর জুমার নামায পড়তে আসে এবং তার জন্য যতোটুকু নামায নির্ধারিত আছে তা পড়ে, তারপর চুপ করে ইমামের খুতবা শেষ অবধি শোনে এবং তার সাথে নামায পড়ে, তার এঁ জুমা ও পরবর্তী জুমার মধ্যবর্তী এবং অতিরিক্ত আরো তিনি দিনের গুনাহ মাফ করে দেয়া হবে। - মুসলিম । ৩. জাবের (রা) বলেন : এক ব্যক্তি শুক্রবার মসজিদে প্রবেশ করলো । তখন রসূলুল্লাহ সা. খুতবা দিচ্ছিলেন, তিনি বললেন : তুমি কি নামায পড়েছ? সে বললো : না। তিনি বললেন : তাহলে দু'রাকাত পড়ে নাও। - সকল সহীহ হাদিস গ্রন্থ । অপর বর্ণনায় বলা হয়েছে : যখন তোমাদের কেউ জুমার দিন ইমামের খুতবাতে থাকা অবস্থায় মসজিদে আসে, তখন সে সংক্ষেপে দু'রাকাত নামায পড়ে নেয় । - আহমদ, মুসলিম, আবু দাউদ । অপর বর্ণনায় রয়েছে: শুক্রবারে ইমাম বের হয়ে আসার পর তোমাদের কেউ মসজিদে এলে সে যেনো দু'রাকাত পড়ে নেয়। - বুখারি ও মুসলিম। ৯. মসজিদে কোনো মুসন্্লীর তন্দ্রা এলে অন্য জায়গায় সরে যাওয়া উচিত মসজিদে অবস্থানকালে কারো তন্দ্রী প্রবল হলে তার স্থান পরিবর্তন করে অন্যত্র সরে যাওয়া www.pathagar.com

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।