ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত নোমায) ২৫৯ তোমাদের কেউ যদি নিজের দৈনন্দিন পেশাগত পোশাক ছাড়া শুধু জুমার জন্য অতিরিক্ত দুটো পোশাক কিনে নেয়, তবে তাতে কোনো দোষ নেই । -আবু দাউদ, ইবনে মাজাহ ।* ৩. সালমান ফারসী রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : কোনো ব্যক্তি যদি শুক্রবারে গোসল করে, সাধ্যমত পবিত্রতা অর্জন করে। তেল মেখে চুল পরিপাটি করে ও সুগন্ধি ব্যবহার করে। অতপর মসজিদে যায় এবং কোথাও দুই ব্যক্তি গায়ে গায়ে মিশে বসা থাকলে তাদেরকে বিচ্ছিন্ন করে কাতারে না ঢুকে, তারপর ফরয নামায আদায় করে এবং ইমাম যা বলে তা মনোযোগ দিয়ে শোনে, তার এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে । -আহমদ, বুখারি । আবু হুরায়রা রা. বলতেন : আরো তিন দিন বেশি। কেননা আল্লাহ একটি সৎ কাজে দশটি পুরস্কার দেন। আর গুনাহ মাফ হওয়া সগীরা অর্থাৎ ছোট গুনাহর মধ্যে সীমাবদ্ধ । কেননা ইবনে মাজায় আবু হুরায়রা রা. বর্ণিত হাদিসে বলা হয়েছে : “যতোক্ষণ না কোনো কবীরা গুনাহে লিপ্ত হয়।” ৪. আহমদ বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : শুক্রবারে প্রত্যেক মুসলমানের গোসল করা, সুগন্ধি ব্যরহার করা ও দাত পরিষ্কার করা কর্তব্য । ৫. তাবারানিতে আবু হুরায়রা রা. থেকে বর্ণিত: রসূলুল্লাহ সা. কোনো এক জুমায় বলেছেন : হে মুসলমানগণ, এই দিনকে আল্লাহ তোমাদের জন্য ঈদ বানিয়েছেন। কাজেই তোমরা গোসল করো এবং দাত পরিষ্কার করো। ৬. জুমার নামাযে সময়ের আগে গমন ইমাম ব্যতিত অন্যান্য মুসল্লীদের জুমার নামাযে সময়ের আগে মসজিদে গমন করা মুস্তাহাব । আলকামা বলেছেন : আবদুল্লাহ ইবনে মাসউদের সাথে জুমায় গেলাম । তিনি সেখানে গিয়ে দেখলেন, তার আগে তিনজন সেখানে উপস্থিত হয়েছে। তিনি বললেন : চার জনের মধ্যে চতুর্থ হয়েছি। চতুর্থজনও আল্লাহ থেকে দূরে নয়। আমি রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি : “কিয়ামতের দিন লোকেরা আসন গ্রহণ করবে কে কতো আগে জুমার নামাযে গিয়েছিল তার ভিত্তিতে । প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ এরূপ ধারাবাহিকতার মাধ্যমে । চতুর্থজনও আল্লাহ থেকে দূরে থাকবেনা ।” -ইবনে মাজাহ ৷ আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি জুমার দিন বীর্যপাতজনিত কারণে গোসল করার মতো গোসল করলো, (অর্থাৎ খুব ভালোভাবে) তারপর সকাল সকাল মসজিদে গেলো, সে যেনো একটা উটনী কুরবানি দিলো । আর যে ব্যক্তি দ্বিতীয় ঘণ্টায় গেলো, সে যেনো একটা গরু কুরবানি দিলো, আর যে ব্যক্তি তৃতীয় ঘন্টায় গেলো, সে যেনো একটা শিংওয়ালা দুম্বা কুরবানি দিলো । আর যে ব্যক্তি চতুর্থ ঘণ্টায় গেলো সে যেনো একটা মুরগী কুরবানি দিলো । আর যে ব্যক্তি পঞ্চম ঘণ্টায় গেলো সে যেনো একটা ডিম কুরবানি দিলো । আর যখন ইমাম উপস্থিত হয়, তখন ফেরেশতাগণ আলোচনা শুনতে উপস্থিত হয় । -ইবনে মাজাহ ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ । শাফেয়ী ও আলেমদের একটি দল এ হাদিসের ব্যথ্যায় বলেন : এই ঘণ্টাগুলো হচ্ছে দিনের ঘন্টা? অর্থাৎ দিনের শুরু থেকে অর্থাৎ ভোর থেকেই মসজিদে গমন মুস্তাহাব । মালেকের মতে, এই ছঘল্টাগুলো সূর্য ঢলে পড়ার পূর্বের ও পরের এক ঘণ্টার ভগ্নাংশ । অন্যেরা বলেন, সূর্য ঢলে পড়ার পূর্বের এক ঘণ্টার ভগ্নাংশ । ইবনে রুশদের মতে শেষোক্ত মতটিই সঠিক । কেননা সূর্য ঢলার পরে মসজিদে যাওয়া ওয়াজিব ।' * পেশা ছারা চাকরি বুঝানো হয়েছে। বায়হাকি জাবের রা. থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. এর বিশেষ পোশাক ছিলো, যা তিনি ঈদে ও জুমায় পরতেন ৷” হাদিসে আরো উল্লেখ আছে, অন্যান্য দিনের পোশাক ব্যতিত জুমার দিনে বিশেষ পোশাক পরা মুস্তাহাব। www.pathagar.com

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।