ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৫৮ ফিক্হুস্‌ সুন্নাহ করে দরূদ পাঠাও।” রসূলুল্লাহ সা. সেরা সৃষ্টি আর শুক্রবার সেরা দিন। কাজেই এই দিনে তার জন্য দরূদ পাঠানোর একটা পৃথক মর্যাদা রয়েছে, যা অন্য দিনে নেই। তাছাড়া আরো একটা যুক্তি এই যে, রসূল সা. এর উম্মত দুনিয়া ও আখিরাতে যা কিছু কল্যাণ লাভ করেছে তা তার হাত দিয়েই লাভ করেছে । তাই আল্লাহ তার উম্মতকে দুনিয়া ও আখিরাতের মঙ্গল ও কল্যাণ দান করেছেন। সুতরাং তারা সবচেয়ে বড় যে মর্যাদা লাভ করে, তা জুমার দিনেই লাভ করে। কেননা জান্নাতের অধিবাসী হলে এই দিনেই তারা জান্নাতের বড় বড় প্রাসাদে প্রবেশ করবে এবং এ দিনেই তারা অধিকতর নিয়ামত লাভ করবে । দুনিয়ার জীবনে শুক্রবার তাদের জন্য ঈদের দিন। এদিনে আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং তাদের পার্থিব জিনিস দিয়ে তাদেরকে সাহায্য করেন। এসব কিছুই তারা রসূলুল্লাহ সা. এর কারণে ও তার হাতেই পেয়েছে। তাই তার শোকর ও ন্যুনতম হক আদায়ের জন্য শুক্রবার দিনে ও রাতে তার উপর বেশি করে দরূদ পাঠানো উচিত । ৪. শুক্রবার দিনে ও রাতে সূরা কাহফ পড়া মুস্তাহাব : আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি শুক্রবার দিনে সূরা কাহফ পড়বে, দুই জুমার মধ্যবর্তী সমগ্র সময় জুড়ে তা তার জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে এবং তাকে আলোকিত করবে । - নাসায়ী, বায়হাকি, হাকেম । ইবনে উমর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি শুক্রবারে সূরা কাহফ পড়বে, তার পায়ের নিচ থেকে আকাশ পর্যন্ত একটা আলো জ্বলবে, যা কিয়ামত পর্যন্ত তাকে আলোকিত রাখবে এবং দুই জুমার মধ্যবর্তী তার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে । -ইবনে মারদুয়াই। তবে মসজিদে উচ্চস্বরে সূরা কাহাফ পড়া মাকরূহ। শেখ মুহাম্মদ -আবদুহু একটি ফতোয়া ঘোষণা করেছেন৷ তা হচ্ছে : শুধু শুক্রবারকে রোযা রাখার জন্য, শুক্রবারের রাতকে নামায পড়ার জন্য নির্দিষ্ট করা এবং সুনির্দিষ্টভাবে শুধু এই দিনেই সূরা কাহফ পড়া মাকরূহ । কেননা সূরা কাহফ সুললিতভাবে সুর করে ছাড়া পড়া হয়না। অথচ মসজিদের লোকেরা কথাবার্তা বলবে, হৈ চৈ করবে ও মনোযোগ দিয়ে শুনবেনা। তাছাড়া কুরআন পাঠকারী অনেক সময় নামাধীদের নামাযের দোয়া ও সূরায় ভুল করিয়ে ও তালগোল পাকিয়ে দেয় । তাই এরূপ ক্ষেত্রে সূরা কাহফ পড়া ঠিক নয়। ৫. শুক্রবারে গোসল, সাজসজ্জা, মিসওয়াক ও সুগন্ধি ব্যবহার জুমার নামাযে হাজির হতে চায় অথবা অন্য কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায়, এমন প্রত্যেকের জন্য সর্বোচ্চ মানের পরিচ্ছন্নতা ও সাজসজ্জা গ্রহণ করা মুস্তাহাব, চাই সে পুরুষ হোক বা স্ত্রী হোক, বয়স্ক বা অপ্রাপ্তবয়স্ক হোক, মুসাফির হোক বা মুকীম হোক । গোসল করা, সর্বোত্তম পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা ও দাত পরিষ্কার করা ইত্যাদি এর অন্তর্ভুক্ত । এ ব্যাপারে বহু হাদিস এসেছে। যথা :* ১. আবু সাঈদ রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : জুমার দিন প্রত্যেক মুসলমানের গোসল করা ও সর্বোত্তম পোশাক পরা উচিত। আর নিজের সুগন্ধি থাকলে তা লাগানো উচিত। -আহমদ, বুখারি, মুসলিম । ২. ইবনে সালাম রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. জুমার দিন মিশ্বরে বসে বলেছেন : * যে ব্যক্তি মসজিদে যেতে ইচ্ছুক নয় তার জন্য গোসল মুস্তাহাব নয়। কেননা রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি জুমায় হাজির হবে, চাই পুরুষ হোক বা মহিলা হোক, তার গোসল করা উচিত । আর যে হাজির হবেনা, তার গোসল করার প্রয়োজন নেই। - বায়হাকি। www.pathagar.com

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।