সালাত (নামায) ২৫৭ এই দিন কিয়ামত সংঘটিত হবে এবং আল্লাহর ঘনিষ্ঠ ফেরেশতা, আকাশ, পৃথিবী, বাতাস, পাহাড় ও সমুদ্র সকলেই জুমার দিনকে ভয় পায়।” - আহমদ, ইবনে মাজাহ । ২. জুমার দিনে দোয়া করা জুমার দিনের শেষ মুহূর্তগুলোতে দোয়া করায় সর্বাত্মক চেষ্টা করা উচিত। আবদুল্লাহ ইবনে সালাম রা. বলেছেন, রসূলুল্লাহ সা. তখন বসা ছিলেন। আমি বললাম : আমরা আল্লাহর কিতাবে পাই জুমার দিনে এমন একটা সময় রয়েছে, কোনো বান্দা যদি নামাযের পর সেই সময়টিতে আল্লাহর কাছে কিছু চায়, তবে আল্লাহ তার প্রয়োজন অবশ্যই পূরণ করেন। আবদুল্লাহ বলেন : আমি যখন বললাম, “একটা সময়’ তখন রসূলুল্লাহ সা. আমার দিকে ইশারা করে বললেন : “অথবা সময়ের একটা অংশ ।” আমি বললাম : “আপনি ঠিক বলেছেন : অথবা সময়ের একটা অংশ” তারপর বললাম : সেই সময়টা কখন? তিনি বললেন : “দিনের শেষ মুহুর্তপুলোর একটি মুহুর্ত ।” আমি বললাম : সেটি নামাযের সময় নয় ৷ তিনি বললেন : হী, নামাযের সময় ৷ কেননা মুমিন বান্দা যখন নামায পড়ার পর পুনরায় নামায পড়ার অপেক্ষায় বসে থাকে, তখন সে নামাযেই আছে বলে গণ্য হবে। -ইবনে মাজাহ । আবু সাঈদ ও আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : জুমার দিনে এমন একটা সময় রয়েছে, যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কোনো ভালো জিনিস চায়, আল্লাহ তাকে তা অবশ্যই দেন। এই সময়টা আসরের পর। -আহমদ। জাবের রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : জুমার দিন বারো ঘণ্টা । তন্মধ্যে এমন একটা ঘণ্টা রয়েছে, যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে অবশ্যই তা দেন। এই ঘণ্টাটি তোমরা আসরের পরে অন্বেষণ করো ।” -নাসায়ী, আবু দাউদ, হাকেম । আবু সালামা বিন আবদুর রহমান রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. এর কতিপয় সাহবি সমবেত হয়ে জুমার দিন যে সময়টি রয়েছে তা নিয়ে আলোচনা করলেন। তারা যখন বৈঠক থেকে উঠে গেলেন, তখন তাদের কারো এ ব্যাপারে দ্বিমত ছিলনা যে, সময়টা জুমার দিনের শেষ সময়। আহমদ ইবনে হাম্বল বলেছেন : যে সময়টিতে দোয়া কবুলের আশা করা হয়, অধিকাংশ হাদিস থেকে জানা যায়, তা আসরের পরে এবং সূর্য ঢলে পড়ার পর সেটা আশা করা হয়। মুসলিম ও আবু দাউদে আবু মুসা থেকে যে হাদিস বর্ণিত আছে, তিনি রসূলুল্লাহ সা.কে জুমার দিনের বিশেষ সময়টি সম্পর্কে বলতে শুনেছেন যে, তা হচ্ছে ইমামের মিশ্বরে বসা থেকে নামায শেষ হওয়া পর্যন্ত, সে হাদিসটি দুর্বল বলে আখ্যায়িত হয়েছে। ৩. জুমার দিনে ও রাতে রসূলুল্লাহ সা. এর উপর বেশি করে সালাত ও সালাম করা আওস রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের সর্বোত্তম দিনগুলোর মধ্যে একটি হলো জুমার দিন। এই দিনে আদম (আ.) কে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাকে মৃত্যু দেয়া হয়েছে, এই দিনেই শিংগায় ফুঁ দেয়া হবে, আবার এই দিনেই আরেকবার শিংগায় ফুঁক দেয়ার পর আকাশ ও পৃথিবীর প্রায় সকল প্রাণী সংজ্ঞাহীন হয়ে যাবে । কাজেই তোমরা এই দিন আমার উপর বেশি দরূদ পড়ো। কেননা তোমাদের দরূদ আমার নিকট পেশ করা হয়. সাহাবিগণ বললেন : হে রসূলুল্লাহ, আপনার নিকট কিভাবে আমাদের দরূদ পেশ করা হয়? অথচ আপনি তো ততোদিন মাটিতে মিশে যাবেন। তিনি বললেন : আল্লাহ তায়ালা নবীদের দেহ খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছেন -তিরমিযি ব্যতিত অপর পাচটি সহীহ হাদিস গ্রন্থ । ইবনুল কাইয়েম বলেছেন : শুক্রবার দিনে ও রাতে রসূলুল্লাহ সা.-এর উপর বেশি বেশি দরূদ পড়া মুস্তাহাব । কারণ তিনি বলেছেন : “শুক্রবারের দিনে ও রাতে তোমরা আমার প্রতি বেশি ৩৩-__ www.pathagar.com
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।