ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৫৬ ফিক্হুস্‌ সুন্নাহ কল্যাণ চাই। আর এই গ্রাম, তার অধিবাসী ও তার অভ্যন্তরে যা কিছু আছে তার অকল্যাণ থেকে তোমার আশ্রয় চাই। -নাসায়ী, ইবনে হিব্বান, হাকেম। ৮. ইবনে উমর রা. বলেন : আমরা রসূল সা. এর সাথে সফর করছিলাম । যখন তিনি কোনো গ্রামে প্রবেশ করতে চাইতেন তা দেখা মাত্র বলতেন : CE] এন ০৯1০০১০০ CL ৪1095547587 ০1 ০24 ৩১5০৫] অর্থ : হে আল্লাহ! এই গ্রামে আমাদেরকে বরকত দিও (তিনবার)। হে আল্লাহ! এই গ্রামের ফলমূল আমাদেরকে দিও। এর অধিবাসীদের নিকট আমাদেরকে প্রিয় বানিয়ে দিও এবং এর সৎ অধিবাসীদেরকে আমাদের প্রিয় বানিয়ে দিও।” - তাবারানি। ৯. আয়েশা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. যখন কোন ভূখণ্ডে প্রবেশ করতে চাইতেন, তখন সেই ভূখণ্ডের নিকট গিয়ে বলতেন : ০৭0৮০9৮954০525%,22তখা0 50541 21401৮4০৮5৭ ০] 055 GU ue Bef CEL CGS অর্থ : হে আল্লাহ, আমি তোমার কাছে এই ভূখণ্ডের যা কিছু কল্যাণ আছে এবং এই ভূখণ্ডে তুমি যা যা সঞ্চিত করেছ তাতে যা কিছু কল্যাণ আছে তা চাই । আর এই ভূখণ্ডের ও এই ভূখণ্ডে তুমি যা যা সঞ্চিত করেছো তাতে যা কিছু অকল্যাণ আছে তা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই । হে আল্লাহ! এই ভূখণ্ডের ফলমূল আমাদেরকে দাও । এর বিপদ মুসিবত ও রোগব্যাধি থেকে আমাদেরকে নিষ্কৃতি দাও, এর অধিবাসীদের নিকট আমাদেরকে প্রিয় বানাও এবং এর সৎ অধিবাসীদেরকে আমাদের প্রিয় বানাও । - ইবনুল সুন্নি । ১০. আবু হুরায়রা রা. বলেছেন, রসূলুল্লাহ সা. যখন কোনো সফরে থাকা অবস্থায় শেষ রাত উপস্থিত হতো তখন বলতেন: ' JE cg DU SE Ee Yai Een BY Cle BG p23 Dt ০8 5০ ০০ অর্থ : আমরা আল্লাহর উত্তম নিয়ামতের যে প্রশংসা করেছি, তা সাক্ষী থাকুক । হে আমাদের প্রতিপালক, আমাদের সাথি হও এবং আমাদের উপর অনুগ্রহ করো । আগুন থেকে আল্লাহর আশ্রয় চাই। - মুসলিম । ৩২. জুমার নামায ১. জুমার দিনের ফযিলত জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিন আদম আ. কে সৃষ্টি করা হয়। এই দিনই তাকে বেহেশতে প্রবেশ করানো হয়। এই দিনই তাকে বেহেশত থেকে বের করা হয়। কিয়ামতও এই দিনই অনুষ্ঠিত হবে। - মুসলিম, আবু দাউদ, নাসায়ী, তিরমিযি । আবু লুবাবা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : জুমার দিন সকল দিনের নেতা এবং আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাবান দিন। এদিন আল্লাহর নিকট ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনের চেয়েও মর্যাদাপূর্ণ । এর পাঁচটি বৈশিষ্ট্য : এ দিন আল্লাহ আদম আ. কে সৃষ্টি করেছেন, এ দিন আল্লাহ আদম আ. কে মৃত্যু দেন, এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন বান্দা আল্লাহর কাছে যাই চায়, যতোক্ষণ হারাম কিছু না চায়, ততোক্ষণ আল্লাহ তা দেন, www.pathagar.com

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।