ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ২৫৩ আল-মুগনীতে বলা হয়েছে : দুই নামাষকে প্রথম নামাযের ওয়াক্তে একত্রে আদায় করার পর দ্বিতীয় নামাযের সময় আসার আগে ওযর দূরীভূত হলে দ্বিতীয় নামায তার নির্ধারিত সময়ে পুনরায় পড়ার প্রয়োজন হবেনা । কেননা নামায বিশুদ্ধভাবেই আদায় হয়েছে এবং তার দায়িত্ব থেকে সে অব্যাহতি পেয়েছে। তার ওপরে উক্ত নামাযের যে দায়িত্ব ছিলো তা সে পালন করেছে। তাই পুনরায় তা পড়তে হবেনা । তাছাড়া যেহেতু সে দুই নামাযকে যখন একত্রে আদায় করেছিল তখন তার ওযর বহাল ছিলো । কাজেই সেই ওযর চলে যাওয়ার কারণে আদায় করলে ফরয বাতিল হবেনা । যেমন তায়াম্মুম করে নামায আদায়ের পরে পানি পাওয়া গেলে নামায দোহরাতে হয়না । ৩০. নৌকায়, ট্রেনে ও উড়োজাহাজে নামায পড়া নৌকায়, ট্রেনে ও বিমানে নামায পড়া সম্পূর্ণ বৈধ। যেভাবেই পড়া সম্ভব হয় পড়বে, মাকরূহ হবেনা । ইবনে উমর রা. বলেছেন : রসূলুল্লাহ সা. কে নৌকায় নামায পড়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন : ডুবে যাওয়ার ভয় না থাকলে নৌকায় দাড়িয়ে নামায পড়ো । -দার কুতনি ও হাকেম। আর আবদুল্লাহ ইবনে আবি উতবা বলেছেন : আমি জাবের, আবু সাঈদ ও আবু হুরায়রার রা. সাথে নৌকায় সফর করেছি। তারা সেখানে দাড়িয়ে জামাতে নামায পড়েছেন। তাদের একজন ইমামতি করেছেন যদিও তারা তীরে নামায পড়তে সক্ষম ছিলেন। -সাঈদ বিন মানসুর। ৩১. সফরের দোয়া : বাড়ি থেকে সফরে বের হবার সময় এই দোয়া পড়া মুস্তাহাব : 9079 05 of ৩5 LS] Alf 4108 51655058541 58574) 4 BD are পানি পিজি বা পা তানি বানি er পা পট জিরা লা Ae 01507491029 এখন গ পচ 2 cf ০) অর্থ : আল্লাহর নামে (রওয়ানা করলাম), আল্লাহর উপর তাওয়ান্ুল করলাম, আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো শক্তি ও ক্ষমতা নেই। হে আল্লাহ, তোমার নিকট আশ্রয় চাই, যেনো আমি বিপথগামী না হই এবং কেউ আমাকে বিপথগামী না করে। যেনো আমি পদস্থলিত না হই এবং কেউ আমার পদস্বলন না ঘটায়। যেনো আমি কারো উপর যুলুম না করি এবং কেউ আমার উপর যুলুম না করে, আমি কারো সাথে খারাপ আচরণ না করি এবং আমার সাথে কেউ খারাপ আচরণ না করে।” এরপর কুরআন ও হাদিস থেকে যে কোনো দোয়া বেছে নিয়ে পড়া যেতে পারে । এ ধরনের কয়েকটি দোয়া নিম্নে দেয়া হলো : ১. আলী বিন রবীয়া বলেন : আমি আলী রা. কে দেখলাম, একটা জন্তু তার কাছে আনা হলো তার আরোহণের জন্য । যখন তিনি লাগামে পা রাখলেন, বললেন : “বিসমিল্লাহ।' তারপর জন্তুটির ওপরে আরোহণ করে বললেন : SEI tT A hn অর্থ : যিনি এই বাহনটি আমাদের অনুগত করে দিয়েছেন, অন্যথায় আমরা তাকে অনুগত করতে পারতামনা, তীর পবিত্রতা ঘোষণা করছি। আমরা আমাদের প্রতিপালকের নিকটে অবশ্যই প্রত্যাবর্তন করবো।” অতপর তিনবার আল হামদু লিল্লাহ ও তিনবার আল্লাহু আকবার বললেন। তারপর বললেন : “সুবহানাকা লা ইলাহা ইল্লা আস্তা কাদ যলামতু নাফসী ফাগফির www.pathagar.com

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।