ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৫২ ফিক্ছুস্‌ সুন্নাহ নিশ্চিত, যে রোগে নির্দিষ্ট সময়ে নামায পড়া কষ্টকর ও দু:সাধ্য হয়। আর হাম্বলিরা নমনীয়তা ও প্রশস্ততার নীতি অবলম্বন করেছেন। তারা বিভিন্ন রকমের ওযরে ও ভয় ভীতিতে আগে বা পেছনে একাধিক নামাযকে একত্রিত করার অনুমতি দিয়েছেন। যেমন, যে ধাত্রীর প্রত্যেক নামাযে কাপড় ধোয়া কষ্টকর তার জন্য, মুস্তাহাযার জন্য (যে মহিলার মাসিক স্রাব সর্বোচ্চ মেয়াদের চেয়ে বেশি হয় ও সর্বনিম্ন মেয়াদের চেয়ে কম হয়), যার পেশাব অবিরত ধারায় টপকাতে থাকে, যার প্রতি ওয়াক্তে পবিত্রতা অর্জন করা অসম্ভব, যার জান মাল বা সম্পদহানির আশংকা থাকে এবং যে কয়েক ওয়াক্ত একত্রিত না করলে তার জীবিকা উপার্জনে ক্ষতির আশংকা থাকে, তাদের জন্য একাধিক নামায একত্রিত করার অনুমতি দেয়া হয়েছে। ইবনে তাইমিয়া বলেছেন : এককব্রিকরণে সবচেয়ে নমনীয় মাযহাব হলো হাম্বলী মাযহাব । তারা কর্মব্যস্ততার কারণেও একব্রিতকরণের অনুমতি দিয়েছেন। নাসায়ী এই মর্মে একটি হাদিস রসূল সা. থেকে বর্ণনা করেছেন। তিনি এও বলেছেন যে, বাবুর্চি এবং অনুরূপ এমন পেশাদারের জন্য এককব্রিকরণ বৈধ, যে তার দ্রব্যসামগ্রি নষ্ট হওয়ার আশংকা করে। ৫. সাধারণ প্রয়োজনে দুই নামাঘকে একত্রে আদায় করা নববী মুসলিমের টিকায় বলেছেন : ইমামদের একটি দল এই মত পোষণ করেন, নিজ আবাসস্থলে অবস্থানকালে প্রয়োজনবোধে কেউ যদি একাধিক নামাযকে একত্রিত করতে অভ্যস্ত হয়ে যায়, তাহলে তা তার জন্য জায়েয । এটা ইবনে সিরীনেরও মত। ইমাম মালেকের শিষ্যদের মধ্য থেকে আশহাবও এই মত পোষণ করেন । খাত্তাবী, শাফেয়ীর শিষ্যদের মধ্য থেকে কাফফাল ও শাশী, আবু ইসহাক এবং আহলুল হাদিসের একটি দল এ মত পোষণ করেন। ইবনুল মুন্যিরও এই মত গ্রহণ করেছেন। ইবনে আব্বাসের একটি উক্তির বাহ্যিক ভাষ্য থেকেও এর পক্ষে সমর্থন পাওয়া যায়। সেটি হলো তার থেকে মুসলিমে বর্ণিত হাদিসের শেষাংশ : “তিনি চেয়েছেন যেনো তার উম্মতের জন্য সংকীর্ণতার সৃষ্টি না হয়, তাই রোগ বা বৃষ্টিকে কারণ হিসেবে উল্লেখ করেননি ।” হাদিসটি হলো : রসূলুল্লাহ সা. মদিনায় বসে কোনো বৃষ্টি বা ভীতির কারণ ছাড়াই একত্রে যোহর ও আসর এবং মাগরিব ও এশা একত্রে পড়েছেন । ইবনে আব্বাস রা. কে জিজ্ঞাসা করা হলো : এ দ্বারা তার উদ্দেশ্য কী ছিলো? তিনি বললেন : যেনো তার উম্মতের জন্য সংকীর্ণতা বা অসুবিধার সৃষ্টি না হয়। বুখারি ও মুসলিম ইবনে আব্বাস রা. থেকে আরো বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. মদিনায় যোহর ও আসর আট রাকাত এবং মাগরিব ও এশা সাত রাকাত একত্রে পড়েছেন। অর্থাৎ যোহর ও আসর এই আট রাকাত এক সময়ে এবং মাগরিব ও এশা এই সাত রাকাত এক সময়ে একত্রে পড়েছেন। মুসলিমে আবদুল্লাহ বিন শাকীক থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন : একদিন আসরের পর আবদুল্লাহ ইবনে আব্বাস আমাদের সামনে ভাষণ দিলেন। ভাষণটি এতো দীর্ঘ হলো যে, সূর্য ডুবে গেলো, নক্ষত্রসমূহ দেখা যেতে লাগলো এবং লোকেরা বলতে লাগলো : নামায, নামায । এই সময় বনু তাইম গোত্রের এক ব্যক্তি ইবনে আব্বাসের কাছে এলো এবং অবিরতভাবে ও ধৈর্যহীনভাবে বলতে লাগলো : নামায, নামায । ইবনে আব্বাস বললেন : তুমি আমাকে সুন্নত শিখাচ্ছ নাকি? তারপর বললেন : আমি রসূল সা. কে যোহর ও আসর এক সাথে এবং মাগরিব ও এশা এক সাথে পড়তে দেখেছি। আবদুল্লাহ ইবনে শাকীক বললেন : ব্যাপারটা নিয়ে আমার মনে একটু খটকা লাগলো । তাই আমি আবু সুরায়রার কাছে এলাম। তিনি ইবনে আব্বাসের বক্তব্য সমর্থন করলেন। www.pathagar.com

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।