সালাত (নামায) ২৫১ আলেমের মত। রসূল সা. যখন তার সাহাবিদেরকে নিয়ে দুই নামায একত্রে পড়তেন, তখন তাদের কাউকে একত্রে পড়া ও কসর করার জন্য নিয়ত করার আদেশ দিতেননা ৷ বরং মদিনা থেকে মক্কায় রওনা হয়ে যেতেন।. পথিমধ্যে কসর পড়তেন। কোনো নামায একত্রিত করতেননা। তারপর আরাফায় যোহর পড়াতেন এবং কাউকে জানাতেননা যে, তিনি তারপর আসর পড়তে ইচ্ছুক। তারপর তিনি আসর পড়লেন। অথচ তারা একত্রে দুই নামাযের নিয়ত করেনি। এটা হলো আগের ওয়াক্তে একত্রিত করার উদাহরণ । অনুরূপ যখন তিনি মদিনা থেকে বের হতেন, তখন যুল হুলায়ফাতে আসরের নামায দু'রাকাত পড়াতেন। তাদেরকে কসরের নিয়ত করার আদেশ দিতেননা । দুই নামাযকে ধারাবাহিকভাবে একত্রিত করা সম্পর্কে বলেন : এখানে নিয়ত কোনো অবস্থাতেই শর্ত নয়। প্রথম নামাযের বেলায়ও নয়। দ্বিতীয় নামাযের বেলায়ও নয়। বস্তুত এর জন্য শরিয়তে কোনো নির্দিষ্ট সীমা বা বাধ্যবাধকতা নেই । যেহেতু এ ধরনের বাধ্যবাধকতা আরোপ করা হলে তা নমনীয়তার উদ্দেশ্য নষ্ট করে দেয়। শাফেয়ী বলেছেন, কেউ যদি মাগরিব নিজের বাড়িতে একত্রে পড়ার নিয়তে পড়ে, তারপর মসজিদে গিয়ে এশা পড়ে, তবে তা বৈধ হবে । আহমদ থেকেও এক্সপ বর্ণিত। ৩. বৃষ্টি-বাদলার সময় আছরাম আবু সালামা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন : বৃষ্টির দিনে মাগরিব ও এশা এক সাথে পড়া সুন্নত । আর বুখারি বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. বৃষ্টির রাতে মাগরিব ও এশা একত্রে পড়েছেন। এ ব্যাপারে মাযহাবের মতামত সংক্ষেপে এরূপ : শাফেয়ী মাযহাব নিজ আবাসে বসবাসকারীর (মুকীম) জন্য যোহর ও আসরকে একত্রে এবং মাগরিব ও এশাকে একত্রে পূর্ববর্তী ওয়াক্তে আদায় করা বৈধ বলে রায় দিয়েছে। তবে শর্ত হলো, দুই নামাযের প্রথমটির তাকবীরে তাহরীমার সময়, প্রথম নামাযের সমাপ্তির সময়ে ও দ্বিতীয় নামায শুরুর সময়ে বৃষ্টি থাকা চাই। মালেকী মাযহাবের মত হলো, বৃষ্টি চলছে বা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, অথবা বাইরে কাদা ও ঘোর অন্ধকার বিরাজ করছে- এমন পরিস্থিতিতে মসজিদে বসে মাগরিব ও এশা একক্রে প্রথম ওয়াক্তে পড়া বৈধ । কাদা এতো বেশি পরিমাণে হওয়া চাই যে মধ্যম শ্রেণীর মানুষের জুতা পরে মসজিদে যাওয়া কঠিন হয়ে পড়ে। বৃষ্টির জন্য যোহর ও আসরের নামায একত্রিত করা মাকরূহ । আর হাম্বলী মাযহাবের মত হলো, শুধুমাত্র মাগরিব ও এশাকে একত্রিত করা বৈধ, চাই তা প্রথম ওয়াক্তের সাথে পড়ুক বা পরবর্তী ওয়াক্তের সাথে পড়ুক এবং বরফ, তুষার, কাদা, প্রবল বৃষ্টি ও কাপড় ভিজিয়ে দেয়া বৃষ্টি যে কারণেই হোক । আর এই সুযোগ শুধু সেই ব্যক্তির জন্য, যে দূর থেকে মসজিদে গিয়ে নামায পড়তে ইচ্ছুক এবং পথিমধ্যে বৃষ্টিতে কষ্ট পায় ৷ কিন্তু যে ব্যক্তি মসজিদে অবস্থান করছে অথবা নিজ বাড়িতে জামাতে পড়ে অথবা কোনো জিনিসের আড়ালে (ছাতা ইত্যাদি) মসজিদে যায় অথবা মসজিদ তার ঘরের নিকটে অবস্থিত, তার পক্ষে দুই নামায একত্রিত করা বৈধ নয়। ৪. রোগ বা ওযরের কারণে ইমাম আহমদ, কাজী হোসাইন, খাত্তাবী এবং শাফেয়ী মাযহাবের কেউ কেউ মনে করেন, রোগজনিত ওযরে দুই নামাযকে আগে বা পিছে একত্রিত করা বৈধ । কেননা এ ক্ষেত্রে বৃষ্টির চেয়েও বেশি কষ্ট হয়ে থাকে । নববীর মতে প্রমাণের দিক দিয়ে এ মতটি শক্তিশালী । আর আল-মুগনীতে রয়েছে : একাধিক নামাযকে একত্রিত করার বৈধতা কেবল এমন রোগেই www.pathagar.com
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।