ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৫০ ফিক্হুস্‌ সুন্নাহ ২. সফরে উল্লিখিত দুই নামাযের যে কোনো একটির ওয়াক্তে দুই নামাকে একত্রে পড়া সফরের সময়ে অধিকাংশ আলেমের মতে জায়েষ- চাই চলমান অবস্থায় হোক বা যাত্রাবিরতি করার সময়ে হোক। মুয়ায রা. বলেন : রসূল সা. তবুক অভিযানে থাকালে রওনা হবার আগে সূর্য বিবর্ণ হয়ে গেলে তিনি যোহর ও আসর একত্রে পড়েছেন। আর সূর্য বিবর্ণ হবার আগে রওনা হলে আসরের জন্য যাত্রাবিরতি করা পর্যন্ত যোহর বিলম্বিত করতেন। মাগরিবেও তেমন করতেন। রওনা হবার আগে সূর্য ভুবলে মাগরিব ও এশাকে একত্রিত করতেন। আর যখন সূর্যাস্তের আগে রওনা হতেন, তখন এশার জন্য যাত্রাবিরতি করা পর্যন্ত মাগরিবকে বিলম্বিত করতেন। তারপর যাত্রাবিরতি করতেন ও দুই নামায একত্রে পড়তেন । আবু দাউদ, তিরমিযি । কুরাইব বলেন, ইবনে আব্বাস রা. বললেন : রসূলুল্লাহ সা. সফরে কিভাবে নামায পড়তেন তা কি তোমাদেরকে জানাবোনা? আমরা বললাম : বলুন! তিনি বললেন : যাত্রা করার আগে যখন তার বিরতির স্থানে সূর্য বিবর্ণ হয়ে যেতো তখন যোহর ও আসরের নামায একত্রে পড়তেন। আর বিরতির স্থানে সূর্য বিবর্ণ না হলে রওনা হয়ে যেতেন। যখন আসরের সময় সমাগত হতো, তখন যাত্রাবিরতি করতেন এবং যোহর ও আসর একত্রে পড়তেন। আর যখন বিরতি স্থলে মাগরিব হয়ে যেতো তখন মাগরিব ও এশা একত্রে পড়তেন। আর মাগরিব সমাগত না হলে রওনা হতেন এবং এশার সময়ে যাত্রাবিরতি করতেন ও মাগরিব এশা একত্রে পড়তেন। আহমদ ও শাফেয়ী এই মতেরই পক্ষে । শাফেয়ী বলেছেন : আর যখন সূর্য বিবর্ণ হবার আগে সফরে বের হতেন, তখন যোহরকে বিলম্বিত করে আসরের সাথে একত্রে পড়তেন । -বায়হাকি। তিনি আরো বলেছেন : সফরের কারণে দুই নামায একত্রে পড়া সাহাবা ও তাবেয়ীদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিলো । মালেক মুয়াত্তায় বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. একদিন তবুকে নামাযকে বিলম্বিত করলেন। তারপর তিনি বের হলেন এবং যোহর ও আসর একত্রে পড়লেন । তারপর আবার প্রবেশ করলেন । পুনরায় বের হলেন। তারপর মাগরিব ও এশা একত্রে পড়লেন। শাফেয়ী বলেছেন : আবার প্রবেশ করলেন, পুনরায় বের হলেন এ কথাটা শুধু বিরতিকালেই প্রযোজ্য । ইবনে কুদামা আল মুগনীতে এ হাদিস উল্লেখ করার পর বলেছেন : ইবনে আবদুল বার এ হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেছেন। সীরাত লেখকগণ বলেছেন : তবুক অভিযানের ঘটনা ঘটেছিল নবম হিজরীতে । যারা বলেন : দুই নামায একত্রে পড়া কেবল তখনই জায়েয যখন কেউ সফর করতে করতে অতিশয় ক্লান্ত হয়ে যায়, তাদের বিরুদ্ধে এ হাদিস অকাট্য প্রমাণ। কেননা রসূল সা. যাত্রাবিরতি কালেই একত্রে দুই নামায পড়তেন। তিনি তখন চলমান. থাকতেন না। তাবুতে অবস্থান করতেন। সেখান থেকে বাইরে এসে দুই নামায একত্রে পড়তেন, তারপর তীবুতে চলে যেতেন । মুসলিম এ হাদিস বর্ণনা করেছেন। বলেছেন : তিনি যোহর ও আসর একত্রে এবং মাগরিব ও এশা একত্রে পড়তেন। এ হাদিসটি দ্বারা সুস্পষ্টভাবে দুই নামায একত্রে পড়ার বৈধতা প্রমাণিত হয়। এ হাদিস ছ্যর্থহীন ও সুস্পষ্ট । এর বিরোধী কোনো হাদিস নেই। যেহেতু 'একসথ্রে:দুই নামায পড়া সফরের একটা সুবিধা, তাই তা চলমান অবস্থার সাথে নির্দিষ্ট নয়, যেমন কসর ও মসেহ চলমান অবস্থার সাথে নির্দিষ্ট নয় । তবে বিলম্বিত করা উত্তম। একত্রে দুই নামায পড়ার ও কসরে নিয়ত শর্ত নয় । ইবনে তাইমিয়া বলেছেন : এটা অধিকাংশ www.pathagar.com

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।