সালাত (নামায) ২৪৯ অনির্দিষ্ট কাল পর্যন্ত থাকতে হবে, তখন অনির্দিষ্ট কাল পর্যন্তই কসর পড়বে । তবে একটি বর্ণনা অনুযায়ী শাফেয়ী ভিন্ন মত প্রকাশ করেছেন। তিনি বলেছেন : সতেরো কি আঠারো দিন পর্যন্ত কসর করা চলবে, তারপর আর নয়। ইবনুল মুনযির বলেছেন .: মুসাফির যতোক্ষণ অবস্থানের মেয়াদের ব্যাপারে নিশ্চিত না হবে ততোক্ষণ কসর পড়বে, চাই তাতে বছরের পর বছর লাগুক। ৫. সফরে নফল নামাষ পড়া অধিকাংশ আলেমের মতে, সফরে কসর নামায আদায়কারীর জন্য নফল পড়া মাকরূহ নয়- চাই তা নিয়মিত সুন্নত নামায হোক বা অন্য কিছু। বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. উম্মে হানীর বাড়িতে মক্কা বিজয়ের দিন গোসল করলেন এবং আট রাকাত নামায পড়লেন । ইবনে উমর বাহনের পিঠে বসে মাথা দিয়ে ইশারা করেও নফল নামায পড়তেন। হাসান বলেন : রসূল সা. এর সাহাবিগণ সফরে ফরয নামাযের আগে ও পরে নফল পড়তেন। ইবনে উমর রা. প্রমুখ মনে করেন, গভীর রাতে ব্যতিত ফরয নামাযের আগে বা পরে নফল নামায পড়া অনুমোদনযোগ্য নয়। কিছু লোককে তিনি নফল পড়তে দেখে বললেন : আমি যদি নফল পড়তাম, তাহলে কসর না পড়ে পুরো নামায পড়তাম । হে আমার ভাতিজা, আমি রসূল সা. এর সাথে থেকেছি। তিনি দু’ রাকাতের বেশি মৃত্যু পর্যন্তও পড়েননি (অর্থাৎ সফরে) আবু বকরের সাথেও চলেছি। তিনিও দু'রাকাতের বেশি পড়েননি। আর উমর ও উসমানের উল্লেখ করতে গিয়ে বলেন : তোমাদের জন্য আল্লাহর রসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। -বুখারি। ইবনে কুদামা হাসান ও ইবনে উমরের বক্তব্যের সমন্বয় করে বলেছেন : হাসানের বক্তব্য প্রমাণ করে নফল পড়লে ক্ষতি নেই। আর ইবনে উমরের বক্তব্য প্রমাণ করে, নফল বর্জন করাতে ক্ষতি নেই। ৬. জুমার দিনে সফর নামাযের সময় সমাগত হয়ে যাওয়া ছাড়া জুমার দিনে সফরে কোনো দোষ নেই। উমর রা. এক ব্যক্তিকে বলতে শুনলেন : জুমার দিন না হলে আমি বের হতাম । উমর রা. তৎক্ষণাত তাকে বললেন : তুমি বের হও। জুমা কাউকে সফর থেকে নিবৃত্ত করেনা । আবু উবায়দা জুমার দিন সফর করলেন। নামাযের অপেক্ষা করেননি । যুহরী দুপুরের প্রাক্কালে সফরের ইচ্ছা করলেন তাকে যখন বলা হলো, আজ তো শক্রবার। তিনি বললেন : রসূলুল্লাহ সা. শুক্রবারে সফর করতেন। ২৯. দুই নামায একত্রে পড়া নিম্নোক্ত ক্ষেত্রসমূহের যে কোনো একটিতে যোহর ও আসর এক সাথে যোহর বা আসরের সময়ে এবং মাগরিব ও এশার নামায এক সাথে মাগরিব বা এশার সময়ে পড়া জায়েয । (তবে যোহর, আসর ও মাগরিব এশা ব্যতিত আর কোনো নামায সর্বসম্মতভাবে এক সাথে পড়া জায়েয নেই)। ১. আরাফা ও মুযদালিফায় আলেমগণ একমত যে, আরাফায় যোহরের সময় যোহর ও আসরের নামায এক সাথে পড়া এবং মুযদালিফায় এশার সময় মাগরিব ও এশার নামায একত্রে পড়া সুন্নত । কেননা রসূলুল্লাহ সা. এ রকম করেছেন। ৩২-- www.pathagar.com
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।