ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৪৮ ফিক্হুস্‌ সুন্নাহ তার সাহাবিগণ সুনিশ্চিতভাবে অবস্থানের সিদ্ধান্ত নেননি । বরং তারা আজ যাবো, কাল যাবো করতে করতে দীর্ঘদিন থেকে যেতেন। কিন্তু এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন রয়েছে, যা কারো অজানা নয়। কেননা, রসূলুল্লাহ সা. মক্কা জয় করলেন। এ ঘটনার তাৎপর্য সুবিদিত । তিনি সেখানে ইসলামের ভিত্তি সুপ্রতিষ্ঠিত করা ও শিরককে উচ্ছেদ করার জন্যই অবস্থান করেন। তিনি তার আশপাশের আরবদের মধ্যে ইসলামের অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টায় নিয়োজিত থাকেন। সবাই জানে এ কাজ এক বা দু'দিনে হতে পারেনা । দীর্ঘ দিন প্রয়োজন। তবুকে তার অবস্থানও তন্ধপ। তিনি সেখানে শক্রর প্রতীক্ষায় অবস্থান করেছিলেন। আর এটা সুনিশ্চিতভাবে জানা ছিলো যে, তার ও তার শক্রদের মাঝে ফয়সালা হতে দীর্ঘ সময়ের প্রয়োজন ছিলো। তিনি জানতেন যে, তারা চার দিনেই তার সাথে একমত হয়ে যাবেনা । তন্ধপ ইবনে উমর আযরা বাইজানে যে ছয় মাস অবস্থান করলেন এবং তুষার পাতের কারণে কসর পড়ে পথে কাটালেন। এ ধরনের তুষার যে চার দিনে গলে গিয়ে রাস্তা সুগম করে দেয়না তা সুবিদিত। আনাসের সিরিয়ায় দু'বছর এবং সাহাবিদের হরমুষ জলাশয়ে ছয়মাস কসর পড়ে কাটিয়ে দেয়াও তন্ত্রপ। জানা কথা যে, এ ধরনের জিহাদ ও অবরোধ চার দিনে শেষ হয়না। ইমাম আহমদের শিষ্যগণ বলেছেন যে, কোথাও শক্রর সাথে লড়াই শাসকের অবরোধ বা রোগব্যাধির দরুন অবস্থান করলে কসর পড়বে, চাই অল্প দিনে বা দীর্ঘ দিনে এই অবস্থা থেকে অব্যাহতি পাওয়া যাবে বলে দৃঢ় ধারণা জন্মুক বা না জন্মুক। তবে তারা এ জন্য এমন একটা শর্ত আরোপ করেছেন যার কোনো প্রমাণ কুরআন হাদিস ইজমা বা সাহাবিদের কার্যকলাপ থেকে পাওয়া যায়না । তাদের এই শর্তটি হলো, চার দিনের কম সময়ের মধ্যে প্রয়োজন মেটার সম্ভাবনা থাকা চাই। তাদের নিকট জিজ্ঞাসা হলো, আপনারা এই শর্ত কোথা থেকে পেলেন? রসূলুল্লাহ সা. যখন মক্কা ও তবুকে চার দিনের অনেক বেশি সময় কসর পড়ে অবস্থান করলেন, তখন তো তিনি কাউকে কিছু বললেননা। তিনি তো জানালেননা যে, তিনি চার দিনের বেশি অবস্থান করার ইচ্ছা করেননি । অথচ তিনি জানতেন যে, মুসলমানরা তাকেই অনুসরণ করে নামায পড়বে এবং তার অবস্থানকালে নামায কসর করার ব্যাপারে তারই পদাংক অনুসরণ করবে । তথাপি তিনি তাদেরকে একটা কথাও বললেন না। তিনি বললেননা যে, তোমরা চারদিনের বেশি অবস্থান করলে কসর করোনা । অথচ এটা স্পষ্ট করে বলা খুবই জরুরি ছিলো । পরবর্তীকালে সাহাবিগণও তার পদাংক অনুসরণ করেছেন । তাদের সাথে যারা নামায পড়েছে তাদেরকে তারা কিছুই বলেননি । মালেক ও শাফেয়ী বলেছেন : যখন চার দিনের বেশি অবস্থানের নিয়ত করবে, তখন পুরো নামায পড়বে । আর তার চেয়ে কম থাকার নিয়ত করলে কসর করবে । ইমাম আবু হানিফা বলেছেন : পনেরো দিন থাকার নিয়ত করলে পুরো নামায আর তার চেয়ে কম থাকার নিয়ত করলে কসর পড়বে । এটা লাইস বিন সা'দেরও মত । উমর, ইবনে উমর ও ইবনে আব্বাস এ তিনজন সাহাবির মতও এরূপ বলে জানা গেছে। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেছেন : যখন চার দিন থাকবে তখন চার রাকাত পড়ো । অন্য রেওয়ায়েতে জানা যায়। তিনি আবু হানিফার মতো মত ব্যক্ত বরেছেন। আলী রা. বলেছেন : দশ দিন অবস্থান করলে পুরো নামায পড়তে হবে। এটা ইবনে আব্বাস থেকেও একটা রেওয়ায়েত বলে জানা যায়। হাসান বলেছেন : যতোক্ষণ পর্যন্ত কোনো নগরে না পৌছবে ততোক্ষণ কসর পড়বে । আয়েশা রা. বলেছেন : যতোক্ষণ পর্যন্ত তার পাথেয় ফুরিয়ে না যাবে এবং গন্তব্য হারিয়ে না ফেলবে ততোক্ষণ কসর পড়বে। একটি বিষয়ে চার ইমাম একমত । সেটি হলো যখন কোনো প্রয়োজনে কোথাও অবস্থান করবে এবং প্রয়োজন পূরণ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, আর আজ যাই, কাল যাই করে www.pathagar.com

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।