সালাত (নামায) ২৪৭ বলে আমার জানা নেই। আনাস বলেছেন : আমি রসূলুল্লাহ সা. এর সাথে যোহরের নামায মদিনায় চার রাকাত আর যুল হুলায়ফায় দু'রাকাত পড়তাম । সকল সহীহ হাদিস গ্রন্থ । কেউ কেউ মনে করেন, যে ব্যক্তি সফয়ের নিয়ত করেছে সে নিজের বাড়িতে থাকলেও কসর করবে। 8. মুসাফির কখন পূর্ণ নামায পড়বে মুসাফির যতোক্ষণ সফরে থাকবে ততোক্ষণ নামায কসর করবে । কোনো প্রয়োজনে যদি কোথাও উক্ত প্রয়োজন পূরণের অপেক্ষায় বসবাস করতে শুরু করে তাহলেও কসর করতে থাকবে । কেননা বহু বছর বসবাস করলেও সে প্রবাসী বলেই বিবেচিত হয় । সে যদি নির্দিষ্ট মেয়াদের জন্য বসবাসের নিয়ত করে, তাহলে ইবনুল কাইয়েমের মতে, সে যতোক্ষণ তার বসবাসের জায়গাকে স্থায়ী বসবাসের জায়াগা হিসেবে গ্রহণ না করবে ততোক্ষণ তার বসবাস দীর্ঘস্থায়ী হোক বা ক্ষণস্থায়ী হোক, সে মুসাফির হিসেবেই গণ্য হবে । এ ব্যাপারে আলেমদের বহ মত রয়েছে যার সংক্ষিপ্ত সার ইবনুল কাইয়েম উল্লেখ করেছেন এবং শেষ পর্যন্ত নিজের মতকে প্রতিষ্ঠিত করেছেন : “রসূলুল্লাহ সা. তবুকে বিশ দিন অবস্থান করেন এবং তার উম্মতকে বলেননি যে, তারা এর চেয়ে বেশি দিন কোথাও অবস্থান করলে কসর করবেনা । তবে এই মেয়াদটা তার থাকা হয়েছিল কাকতালীয়ভাবে ।” সফরের মধ্যে এরূপ অবস্থান সফরকে স্থায়ী আবাসনে পরিণত করেনা, চাই এ অবস্থান দীর্ঘস্থায়ী হোক বা ক্ষণস্থায়ী হোক । তবে শর্ত এই যে, মুসাফির যেনো এ জায়গার স্থায়ী বসবাসকারী হবার বা নাগরিক হবার নিয়ত না করে। এ বিষয়ে আলেমদের মধ্যে বিস্তর মতভেদ হয়েছে। সহীহ বুখারিতে ইবনে আববাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন : রসূলুল্লাহ সা. তার কোনো একটি সফরে উনিশ দিন অবস্থান করেছেন এবং এই সময়ে তিনি দু'রাকাত করে নামায পড়েছেন। কাজেই আমরা যখন কোথাও উনিশ দিন থাকবো, দু'রাকাত পড়বো । আর এর চেয়ে বেশি থাকলে পুরো নামায পড়বো । ইমাম আহমদ বলেন : ইবনে আব্বাস এ দ্বারা মক্কা বিজয়ের সময়ে তার মক্কায় অবস্থানের মেয়াদ কাল বুঝিয়েছেন। কেননা তিনি বলেছেন : রসূলুল্লাহ সা. মক্কা বিজয়ে সময় মক্কায় আঠারো দিন ছিলেন । তিনি তখন হুনাইনও জয় করতে ইচ্ছুক ছিলেন। কিন্তু সেটা তখন হয়নি। তারপর তিনি অবস্থানের সিদ্ধান্ত নেন। এটা হলো তার অবস্থান, যা ইবনে আব্বাস বর্ণনা করেছেন। অন্যেরা বলেছেন রসূল সা. তবুকে বিশ দিন ছিলেন এবং এ সময় কসর পড়েছেন। -আহমদ। মিসওয়ার বিন মাখরমা বলেছেন : আমরা সিরিয়ার কোনো এক গ্রামে সা'দের সাথে চল্লিশ দিন ছিলাম, সা'দ তখন কসর পড়তেন, কিন্তু আমরা পুরো নামায পড়তাম । নাফে বলেছেন : ইবনে উমর আযরা বাইজানে ছয় মাস ছিলেন। এ সময় তিনি দু'রাকাত পড়তেন। কিন্তু তুষার পাতের কারণে তিনি সেখানে প্রবেশ করতে পারেননি । আর হাফ্স বলেছেন : আনাস সিরিয়ায় মুসাফিরের ন্যায় নামায পড়ে দু'বছর অবস্থান করেছেন। আনাস বলেছেন : রসূলুল্লাহ সা. এর সাহাবিগণ হরমুষ জলাশয়ে সাত মাস অবস্থান করেছেন এবং পুরো সময়টা কসর পড়েছেন। হাসান বলেছেন : আমি আবদুর রহমানের সাথে পুরো দু'বছর প্রবাসে অবস্থান করেছি, তিনি কসর পড়তেন এবং জুমা পড়তেননা। ইবরাহীম বলেছেন : তারা রায়তে পুরো বছর এবং তার বেশিও থাকতেন আর সিজিস্তানে দু'বছরও থাকতেন এবং কসর করতেন । এই হচ্ছে রসূলুল্লাহ সা. ও তার সাহাবিদের দৃষ্টান্ত এবং এটাই সঠিক । পক্ষান্তরে বিভিন্ন মাযহাবের খোঁজ নিলে দেখা যায়, ইমাম আহমদ চার দিনের অবস্থানের নিয়ত করা হলে পুরো নামায আর তার চেয়ে কম অবস্থান করলে কসর পড়ার রায় দিয়েছেন । আর উল্লিখিত দৃষ্টাত্তসমূহের ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে, রসূল সা. ও www.pathagar.com
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।