ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৪৬ ফিক্হুস্‌ সুন্নাহ এক মাইল ১৭৪৮ মিটার। কসরের দূরত্ব সম্পর্কে সর্বনি্ন যা হাদিসে এসেছে তা হচ্ছে এক মাইল। এটা ইবনে শায়বা ইবনে উমর থেকে বর্ণনা করেছেন এবং ইবনে হাযম এটা গ্রহণ করেছেন। এক মাইলের কমে কসর না করার পক্ষে প্রমাণ দর্শাতে গিয়ে তিনি বলেন : রসূলুল্লাহ সা. মৃত ব্যক্তিদের দাফনের জন্য বাকিতে এবং প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঠে গিয়েছিলেন, কিন্তু কসর করেননি । ফকীহগণ যে লম্বা সফরের শর্ত আরোপ করেন এবং কারো মতে এর সর্বনিম্ন দূরত্ব দুই দিনের পথ, কারো মতে তিন দিনের পথ, এসব কথার যথাযথ জবাব দিয়েছেন ইমাম আবুল কাসেমখারকী আল মুগনীতে । তিনি বলেন : ইমামদের অভিমতের পক্ষে আমি কোনো প্রামাণ পাইনা । কেননা সাহাবিদের মতামতই পরস্পর বিরোধী এবং মতভেদে পরিপূর্ণ । এই বিরোধ ও মতভেদের কারণে তা কারো পক্ষে বা বিপক্ষে প্রমাণ বহন করেনা । আমাদের ইমামগণ যে প্রমাণ দর্শিয়েছেন, ইবনে উমর ও ইবনে আব্বাস থেকে তার বিপরীত হাদিস বর্ণিত হয়েছে। তারপর যদি তাও না পাওয়া যেতো, তাহলে রসূল রা. এর কাজ ও কথার উপস্থিতিতে যখন প্রমাণিত হয়নি, তখন তারা দূরত্বের যে পরিমাণ উল্লেখ করেছেন, তা বিবেচনায় আনার সম্ভাবনা তিরোহিত হয়ে গেছে। এর কারণ দুটোর প্রথমত: রসূল সা. এর অনুসৃত যে সুন্নত আমরা বর্ণনা করেছি এটা তারও পরিপন্থী, কুরআনের আয়াতেরও সুস্পষ্ট ভাষ্যের পরিপন্থী । যে ব্যক্তি সফরে বের হবে কুরআনে তার জন্যই কসরের অনুমতি দেয়া হয়েছে। আল্লাহ বলেছেন : “যখন তোমরা পৃথিবীতে ভ্রমণে বের হবে । তখন নামাযে কসর করাতে তোমাদের কোনো গুনাহ হবেনা ।” ইতিপূর্বে বর্ণিত হাদিস দ্বারা কাফিরদের নির্যাতনের ভয়ের শর্ত রহিত হয়ে গেছে। এরপর আয়াতের বাহ্যিক ভাষা যে কোনো সফরকেই এর আওতাভুক্ত করে । আর রসূল সা. এর উক্তি “মুসাফির তিন দিন পর্যন্ত মসেহ করতে পারবে ।” এ বক্তব্য শুধুমাত্র মসেহের মেয়াদ বর্ণনা করার উদ্দেশ্যে । কাজেই এ দ্বারা এ ক্ষেত্রে প্রমাণ দর্শানো গ্রহণযোগ্য নয় । আর যেহেতু ছোট খাট দূরত্ব তিন দিনে অতিক্রম করা সম্ভব এবং রসূল সা. একে সফর নামে আখ্যায়িত করেছেন তাই তিনি বলেছেন : কোনো মহিলা যদি আল্লাহ ও আখেরাতে বিশ্বাস রাখে, তবে তার জন্য এক দিনের পথ সফর করা কোনো মুহরিম ব্যক্তিকে সাথে নিয়ে ছাড়া বৈধ নয়। দ্বিতীয়ত: কসরের যে দূরত্ব নির্ণিত হয়েছে সেটা অহিভিত্তিক ও অহিনির্ভর। তাই শুধুমাত্র মস্তিষ্ক প্রসূত চিন্তা গবেষণা ও মতামতের ভিত্তিতে কোনো কিছুকে এর আওতায় আনা ঠিক হবেনা । বিশেষত এর যখন এমন কোনো মূলনীতি নেই, যার অধীনে একে আনা যায়। এমন কোনো নজীর নেই, যার উপর কোনো কিছুকে কিয়াস করা যায় । আর অকাট্য প্রমাণ রয়েছে তাদের পক্ষে, যারা প্রত্যেক মুসাফিরের জন্য কসরের অনুমতি দেয়। একমাত্র এর বিপক্ষে একমত্য থাকলেই এই অনুমতি রদ হতে পারে। এই সফর বিমানে হোক, রেলে হোক, কিংবা ধর্মীয় সফর হোক, বা অন্য ধরনের হোক, সব সফরের বেলায়ই কসর প্রযোজ্য । আর যাদের পেশাই এমন যে, সব সময় সফরের উপর থাকার দাবি জানায়, যেমন- নৌযানের চালক ও কর্মচারি ইত্যাদি, তাদের জন্য কসর ও রোযার বিরতি অনুমোদনযোগ্য ৷ কেননা তারা যথার্থ মুসাফির । ৩. কোথা থেকে কসর শুরু করবে? অধিকাংশ আলেমের মতে, নিজ বাসস্থান ত্যাগ ও নিজের আবাসিক শহর থেকে বের হওয়ার সময় থেকেই নামাযের কসর অনুমোদনযোগ্য এবং এটা শর্তও বটে। আর প্রত্যাবর্তনকালে নিজ শহরের প্রথম বাড়িতে প্রবেশ না করা পর্যন্ত পূর্ণ নামায পড়বেনা । ইবনুল মুনযির বলেছেন : মদিনা থেকে বের হয়েই রসূল সা. কসর করতেন। কোনো সফরে এর ব্যতিক্রম করেছেন www.pathagar.com

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।