ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ২৪৫ কি নামাষ কসর করবো? তিনি বললেন : “আল্লাহর রসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে।” আয়েশা রা. বলেছেন : মক্কায় দু'রাকাত করে নামায ফরয করা হয়েছিল। পরে যখন রসূলুল্লাহ সা. মদিনায় এলেন, প্রত্যেক দু'রাকাতের সাথে দু'রাকাত বৃদ্ধি করলেন। কিন্তু মাগরিব এর ব্যতিক্রম । কেননা এটা দিনের বিতির। ফজরের নামাযেও অন্রপ। কারণ এ নামাযে লম্বা লম্বা কিরাত পড়া হয়। আর যখন রসূল সা. সফর করতেন, তখন মক্কায় ফরয হওয়া পূর্বের নামায় পড়তেন । আহমদ, বায়হাকি, ইবনে হিব্বান, ইবনে খুযায়মা। ইবনুল কাইয়েম বলেছেন : “রসূলুল্লাহ সা. মুসাফির হয়ে বেরিয়ে মদিনায় প্রত্যাবর্তন করা পর্যন্ত চার রাকাত বিশিষ্ট নামাযকে কসর করে দু'রাকাত পড়তেন। তিনি কখনো সফরে থাকাকালে চার রাকাত পূর্ণ পড়েছেন এমন প্রমাণ নেই। এ ব্যাপারে ইমামদের কেউ কোনো মতভেদও পোষণ করেননি । অবশ্য কসরের বাধ্যবাধকাতা নিয়ে তাদের মধ্যে যথেষ্ট মতভেদ কসর করা বাধ্যতামূলক । হামাফী মাযহাবের মতও তাই। হানাফীদের মতে, চার রাকাত বিশিষ্ট ফরযে কোনো মুসাফির যদি দ্বিতীয় রাকাতে তাশাহহুদের পর বসে এবং চার রাকাত পূর্ণ করে, তবে তার নামায শুদ্ধ হবে কিন্তু মাকরূহ হবে। কেননা সালাম ফেরাতে বিলম্ব করেছে। দু'রাকাতের পরে যা পড়েছে, তা নফল হবে। আর যদি দু'রাকাতের পর না বসে, তবে তার নামায শুদ্ধ হবেনা । কেননা ওটা মুসাফিরের জন্য শেষ বৈঠক, যা ফরয । আর ফরয ছুটে গেলে নামায বাতিল হয়ে যায়। মালেকী মাযহাবের মতে, কসর সুন্নতে মুয়াক্কাদা। জামাতের চেয়েও এর উপর তাকিদ বেশি। তাই মুসাফির যখন মুসাফির ইমাম না পায়, তখন জামাতে নামায পড়ার পরিবর্তে একাকী পড়বে । অমুসাফিরের ইমামতিতে জামাতে নামায পড়া তার জন্য মাকরূহ। হাম্বলীদের মতে, কসর বাধ্যতামূলক নয়, বরং জায়েয । তবে পুরো নামায পড়ার চেয়ে উত্তম । কসর পরিমাণ দূরত্বের সফরে গেলে শাফেয়ী মাযহাবের মতও তন্ধপ। ২. কসরের দূরতৃ কুরআনের এ সংক্রান্ত আয়াত থেকে যা প্রতীয়মান হয় তা হলো, যে কোনো সফর, চাই স্বল্প মেয়াদী হোক বা দীর্ঘ মেয়াদী হোক, তার জন্য নামায কসর করতে হবে, তাতে রোযা ভংগ করা জায়েয হবে। এই অনুমতিকে শর্তযুক্ত করার কোনো প্রমাণ হাদিস থেকে পাওয়া যায়না । ইবনুল মুনযির এ বিষয়ে বিশটিরও বেশি মত উদ্ধৃত করেছেন, তন্মধ্য থেকে অপেক্ষাকৃত বিশুদ্ধ কয়েকটি. এখানে উল্লেখ করা যাচ্ছে : আহমদ, মুসলিম, আবু দাউদ ও বায়হাকি ইয়াহিয়া বিন ইয়াধীদ থেকে বর্ণনা করেছেন : আমি আনাস রা. কে নামায কসর করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম । আনাস বললেন : রসূলুল্লাহ সা. যখন তিন মাইল বা তিন ফরসখ দূরত্বের সফরে যেতেন, তখন ফরয নামায কসর করে দু'রাকাত পড়তেন। হাফেয ইবনে হাজার ফাতহুল বারীতে বলেছেন : কসরের দূরত্ব সম্পর্কে এটাই সবচেয়ে সহীহ ও স্পষ্ট হাদিস। মাইল বা ফরসখ নিয়ে যে সংশয় দেখা যায়, তা নিরসন হয় আবু সাঈদ খুদরী বর্ণিত হাদিসে । তিনি বলেন : রসূলুল্লাহ সা. যখন এক ফরসখ সফর করতেন। তখন নামায কসর করতেন ।' এক ফরসখে যে তিন মাইল হয় সেটা সুবিদিত । তাই আনাসের হাদিসে যে সংশয় থেকে যায়, তা আবু সাঈদের হাদিস দ্বারা দূর হয়ে যায়। এ থেকে স্পষ্ট হয়ে যায়, সর্বনিম্ন যে দূরত্বে রসূলুল্লাহ সা. কসর করতেন, তা ছিলো তিন মাইল । এক ফরসখ হচ্ছে ৫৫৪১ মিটার এবং www.pathagar.com

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।