ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৪৪ ফিক্হুস্‌ সুন্নাহ বা না হোক, কিছুই আসে যায়না । মুসলিমের একটি বর্ণনায় ইবনে উমর রা. বলেন : ভয় ভীতি যদি আরো বেড়ে যায়, তাহলে হেঁটে হোক, বাহনে চড়ে হোক, ইশারায় নামায পড়লেও চলবে । ২৭. শক্রর পিছু ধাওয়াকারী ও শত্রুর ভয়ে পলায়নপর ব্যক্তির নামায যে ব্যক্তি শত্রুর পেছনে ধাবমান এবং বিলম্ব করলে নামাযের সময় চলে যাবে বলে শংকিত, সে ইশারায় নামায পড়বে! চাই সে কেবলা অভিমুখের যাত্রী হোক বা না হোক । এ ক্ষেত্রে শত্রুর ভয়ে পলায়নপর ব্যক্তির অবস্থাও তদ্বপ । কোনো শক্র যাকে রুকু ও সাজদা করতে বাধা দেয়, অথবা যার জীবন, সম্পদ বা পরিজন শত্রু, চোর ডাকাত বা হিংস্র জন্তুর হুমকির সম্মুখীন তারও একই অবস্থা । এ ধরনের ব্যক্তি যেদিকেই ধাবমান থাকুক, এঁ অবস্থাতেই ইশারায় নামায পড়তে পারে । ইরাকী বলেছেন : যে কোনো সংগত কারণে যেমন বন্যা, অগ্নিকাণ্ড ইত্যাদির কারণে পলায়নপর ব্যক্তি, যখন কোনো নিরাপদ আশ্রয় খুঁজে পায়না, অথবা আর্থিক সংকটে পতিত খণগ্রস্ত ব্যক্তি যখন নিজের সংকটের প্রমাণ উপস্থাপন করতে পারেনা । পাওনাদার তাকে পেলেই পাকড়াও করবে এবং তার কোনো ওযর আপত্তি বিশ্বাস ও গ্রহণ করবেনা, কিংবা যার মাথার উপর মৃত্যুদণ্ড ঝুলছে, কিছু দিন পালিয়ে থাকলে প্রতিপক্ষের ক্রোধ প্রশমিত হওয়ার ও ক্ষমা পাওয়ার আশা পোষণ করে, এরূপ ব্যক্তির চলমান অবস্থায় ইশারায় যেদিকে চলছে, সেদিকেই নামায পড়ে নিতে পারবে । আবদুল্লাহ বলেন : রসূলুল্লাহ সা. আমাকে খালেদ বিন সুফিয়ানের নিকট পাঠিয়ে বললেন : “যাও, ওকে হত্যা করো ।” তাকে দেখলাম । কিন্তু তখন আসরের নামায সমাগত । আমার মনে হলো, তার সাথে আমার এমন কিছু ঘটার আশংকা রয়েছে। যা নামাযকে বিলম্বিত করবে । তাই আমি চলতে চলতেই ইশারায় নামায পড়তে লাগলাম এবং তাকে ধাওয়া করে ছুটতে লাগলাম । যখন তার কাছাকাছি পৌঁছলাম, সে বললো! তুমি কে? আমি বললাম : আরবের এক ব্যক্তি । আমি জানতে পেরেছি, তুমি এই ব্যক্তির জন্য জনগণকে সংঘবদ্ধ করছো । তাই আমি এ ব্যাপারে তোমার কাছে এলাম। সে বললো : আমি এই কাজেই ব্যস্ত আছি। এরপর তার সাথে কিছুক্ষণ চললাম! তারপর যখনই সুযোগ পেলাম তাকে তরবারি দিয়ে আঘাত করলাম এবং সে ঠাণ্ডা হয়ে গেলো । (মারা গেলো ।) - আহমদ, আবু দাউদ । ২৮. সফরের নামায প্রবাসকালীন নামাযের জন্য কিছু বিধিমালা রয়েছে । নিচে সেগুলো উল্লেখ করছি : ১. চার রাকাত বিশিষ্ট নামাযকে কসর হোস) করা আল্লাহ তায়ালা বলেছেন : “যখন তোমরা পৃথিবীতে ভ্রমণে বের হবে, তখন যদি আশংকা বোধ করো কাফিররা তোমাদেরকে নির্যাতন করবে, তাহলে নামাযকে সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো গুনাহ হবেনা ।” আশংকার শর্ত এখানে কার্যকর নয়। কেননা ইয়া'লা বিন উমাইয়া রা. বলেছেন : আমি উমর রা. কে বললাম : কসরের বিষয়টা ভেবে দেখেছেন? আল্লাহ তো বলেছেন : যদি তোমাদের আশংকা হয় কাফিররা তোমাদেরকে নির্যাতন করবে। এখন আর সে দিন নেই। উমর রা. বললেন : তোমার কাছে যেটা বিশ্বয়কর লাগছে, তা আমার কাছেও বিন্ময়কর লেগেছিল। এটা আমি রসূলুল্লাহ সা. কে বলেছিলাম । তিনি বললেন : এটা একটা অনুগ্রহ, যা আল্লাহ তোমাদের দান করেছেন৷ কাজেই তোমরা তার অনুগ্রহ গ্রহণ করো । -সকল সহীহ হাদিস গ্রন্থ । ইবনে জারীর আবু মুনীব জারশী থেকে বর্ণনা করেন! ইবনে উমর রা. কে বলা হলো! ‘যখন তোমরা সফরে বের হবে .....' এই আয়াতে ভয়ের কারণে কসর করতে বলা হয়েছে। আজ তো আমরা নিরাপদ, কোনো ভয় পাইনা । তবুও www.pathagar.com

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।