ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ২৪৩ দিলেন এবং তার সাথে যারা ছিলো তারাও রুকু দিলো। তারপর তিনি সাজদা দিলেন এবং তার সংলগ্ন দলটিও সাজদা দিলো । আর অন্যরা শত্রুর মোকাবিলায় দাঁড়িয়ে রইল । তারপর রসূলুল্লাহ সা. উঠলেন এবং তাঁর সংগের দলটিও উঠলো । তারা তৎক্ষণাত শক্রর দিকে ছুটে গিয়ে শত্রুর মোকাবিলায় দাড়ালো । আর যে দলটি এতোক্ষণ শত্রুর মোকাবিলায় ছিলো, তারা ফিরে এলো, রুকু দিলো ও সাজদা দিলো। তখনো রসূল সা. আগের মতোই নামাযে দণ্ডায়মান । তারপর তারা সাজদা থেকে উঠলো । এবার রসূল সা. আর একটি রাকাতের রুকু দিলেন এবং তারাও তার সাথে রুকু দিলো। তিনি সাজদা দিলেন এবং তারাও তার সাথে সাজদা দিলো । তারপর যে দলটি শক্রর মোকাবিলায় দণ্ডায়মান ছিলো, তারা এলো, তারা নিজেরা রুকু ও সাজদা দিলো । তখনো রসূল সা. ও তার সংগি দলটি বসেছিলেন। তারপর রসূলুল্লাহ সা. সালাম ফেরালেন এবং তার সাথে সবাই সালাম ফেরালো । রসূলুল্লাহ সা. এর দু'রাকাত পড়া হলো। আর উভয় দলেরও দু'রাকাত করে পড়া হলো। - আহমদ, আবু দাউদ, নাসায়ী। ৬. প্রত্যেক দল. ইমামের সাথে মাত্র এক রাকাত পড়বে । ইমামের দু'রাকাত পড়া হবে, আর প্রত্যেক দলের হবে এক রাকাত করে। ইবনে আব্বাস রা. বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. যী কিরাদে নামায পড়ালেন। লোকেরা তীর পেছনে দুটি কাতারে দাঁড়ালো । একটা কাতার তার পেছনে, অপরটা শক্রর সমান্তরালে । তীর পেছনে যারা ছিল, তাদেরকে নিয়ে এক রাকাত পড়লেন। তারপর তারা অপর কাতারটিতে চলে গেলো । আর সেই কাতারের লোকেরা তার পেছনে চলে এলো এবং তাদেরকে নিয়ে তিনি এক রাকাত পড়লেন এবং তাদের এক রাকাত অবশিষ্ট রইল। -নাসায়ী, ইবনে হাব্বান। ইবনে আব্বাস রা. আরো বলেছেন : আল্লাহ তোমাদের উপর আবাসে চার রাকাত, প্রবাসে দু'রাকাত এবং ভয়ের সময় এক রাকাত নামায ফরয করেছেন। -আহমদ, মুসলিম, আবু দাউদ, নাসায়ী । ছা'লাবা বিন যাহদাম রা. বলেছেন : আমরা তাবারিস্তানে সাঈদ বিন আ'সের সাথে ছিলাম । তিনি বললেন : তোমাদের মধ্যে কে রসূলুল্লাহ সা.-এর সাথে ভয়ের নামায পড়বে? হুযায়ফা রা. বললেন : আমি । তিনি এক দলকে নিয়ে এক রাকাত এবং অপর দলকে নিয়ে আর এক রাকাত পড়লেন এবং কোনো দলই অবশিষ্ট এক রাকাত সম্পূর্ণ করেনি। -আবু দাউদ, নাসায়ী। ভয়ের নামায হিসেবে মাগরিবের নামায : মাগারিবের নামাযে কোনো কসর হয়না এটা সুবিদিত। কিন্তু সালাতুল খাওফ মাগরিবে কিভাবে পড়া হবে, তা নিয়ে কোনো হাদিসে কিছু পাওয়া যায়না । এ জন্য ইমামগণের মধ্যে এ নিয়ে মতভেদ হয়েছে । হানাফী ও মালেকীদের মত হলো, ইমাম প্রথম দলকে নিয়ে দু'রাকাত এবং দ্বিতীয় দলকে নিয়ে এক রাকাত পড়বেন। শাফেয়ী ও আহমদ প্রথম দলকে নিয়ে এক রাকাত এবং দ্বিতীয় দলকে নিয়ে দু'রাকাত পড়া বৈধ বলে রায় দিয়েছেন। কেননা আলী রা. এরকম করেছেন বলে জানা গেছে। ভয় যখন প্রবলতর হয় তখনকার নামায : ভয় যখন প্রবলতর হয় এবং দুই পক্ষে তুমুল যুদ্ধ শুরু হয়। তখন প্রত্যেকে নিজ নিজ সাধ্য অনুসারে পদব্রজে অথবা আরোহী অবস্থায়, কেবলামুখী হতে পারুক বা না পারুক, ইশারায় রুকুও সাজদা দিয়ে যেভাবেই পারে নামায পড়বে । ইশারায় নামায পড়ার সময় সাজদাকে রুকুর চেয়ে নিচু করে আদায় করবে । আর নামাযের যেসব রুকন আদায় করা সম্ভব হবেনা, তা আদায় না করলেও চলবে । ইবনে উমর রা. বলেছেন : রসূলুল্লাহ সা. ভয়ের নামাযের বিবরণ দিতে গিয়ে বলেছেন : ভয় যদি আরো বেশি হয়, তাহলে পদ্বজে কিংবা আরোহী হয়ে যেভাবে পারো সেভাবেই পড়বে । কেবলামুখী হোক www.pathagar.com

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।