ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

ই ফিক্হস্‌ সুন্নাহ শাফেয়ী, নাসায়ী। আহমদ, আবু দাউদ ও নাসারীর বর্ণনা অনুযায়ী জাবের রা. বলেছেন : রসূলুল্লাহ সা. আমাদেরকে নিয়ে সালাতুল খাওফ পড়েছেন। প্রথমে কিছু সংখ্যক সাহাবিকে নিয়ে দু'রাকাত পড়ে সালাম ফেরালেন। তারপর এই দলটি চলে গেলো এবং অপর দলটি এলো । তারা প্রথম দলটির জায়গায় দাড়ালো এবং রসূল সা. তাদেরকে নিয়ে দু'রাকাত পড়লেন ও সালাম ফেরালেন । এভাবে রসূলুল্লাহ সা. এর চার রাকাত হলো এবং সাহাবিদের দু'রাকাত হলো। আহমদ, বুখারি ও মুসলিমের বর্ণনা অনুসারে এ ঘটনাটি ছিলো যাতুর রিকায়।' ৪. শত্ৰু যখন কিবলার দিকে থাকবে, তখন ইমাম উভয় দলকে সাথে নিয়ে নামায পড়বে । তবে সাজদা পর্যন্ত সকলে এক যোগে শক্রর বিরুদ্ধে প্রহরারত থাকবে ও শক্রর প্রতি নজরদারী অব্যাহত রাখবে । শুধু সাজদার সময় তারা দু'ভাগে বিভক্ত হবে। এক দল ইমামের সাথে সাজদা দেবে। আর অপর দল অপেক্ষায় থাকবে । প্রথম দল সাজদা সম্পন্ন করলে অপর দল সাজদা দেবে । এভাবে প্রথম রাকাত শেষ হলে যে দলটি পেছনে পড়েছিল, তারা এগিয়ে আসবে এবং প্রথম দলটি পেছনে চলে যাবে । জাবের রা. বলেন : রসূলুল্লাহ সা. এর সাথে আমরা সালাতুল খাওফ পড়েছিলাম । তখন তিনি আমাদেরকে তার পেছনে দু'কাতারে দাড় করালেন। শত্রু তখন আমাদের ও কিবলার মাঝখানে । রসূলুল্লাহ সা. তাকবীর দিলেন। আমরাও সবাই তাকবীর দিলাম । তিনি রুকু দিলে আমরা সবাই রুকু দিলাম । তিনি রুকু থেকে মাথা তুললে আমরা সবাই মাথা তুললাম । তারপর তিনি ও তীর সংলগ্ন কাতার সাজদা দিলো আর অপর কাতারটি শত্রুর মুখোমুখি দাড়িয়ে রইল। রসূলুল্লাহ সা. ও তার সংলগ্ন কাতার যখন সাজদা সম্পন্ন করলো পরবর্তী কাতারটি সাজদা দিলো ও উঠে দীড়ালো। তারপর পেছনের কাতারটি সামনে ও সামনের কাতারটি পেছনে গেলো । তারপর রসূলুল্লাহ সা. রুকু দিলেন এবং আমরা সবাই রুকু দিলাম । তারপর তিনি মাথা তুললেন এবং আমরা সবাই মাথা তুললাম । তারপর রসূল সা. ও তার সন্নিহিত কাতার, যা প্রথম রাকাতের সময় পেছনে ছিলো, সাজদায় গেলো এবং পেছনের কাতার শক্রর মুখোমুখি দীড়ালো। তারপর যখন রসূলুল্লাহ সা. তার সংলগ্ন কাতারটি সাথে নিয়ে সাজদা দিলেন, তখন পেছনের কাতারও সাজদা দিলো । এ সময় সমগ্র জামাত এক যোগে সাজদায় গেলো । তারপল রসূলুল্লাহ সা. সালাম ফেরালেন এবং আমরা সবাইও সালাম ফেরালাম। - আহমদ, মুসলিম, নাসায়ী, ইবনে মাজাহ, বায়হাকি। ৫. উভয় দল এক সাথে ইমামের পেছনে নামায, শুরু করবে । তারপর এক দল শক্রর মোকাবিলায় অবস্থান নিতে চলে যাবে এবং অপর দল ইমামের পেছনে এক রাকাত শেষ করবে । তারপর তারাও চলে যাবে এবং শত্রুর মোকাবিলায় দীড়াবে। তারপর অপর দলটি (যে দল নামায শুরু করেই চলে গিয়েছিল) ফিরে আসবে, তারা একাকি পৃথকভাবে এক রাকাত পড়ে নেবে এবং তখন দাড়িয়ে থাকা ইমাম তাদেরকে নিয়ে দ্বিতীয় রাকাত পড়বে । তারপর শত্রুর মোকাবিলায় দাড়ানো দলটি আসবে এবং তারা পৃথকভাবে এক রাকাত পড়ে নেবে। তখন ইমাম ও দ্বিতীয় দল বসা থাকবে । তারপর ইমাম সালাম ফেরাবে এবং সকলে সালাম ফেরাবে। আবু হুরায়রা রা. বলেছেন : নাজদ অভিযানের বছর আমি রসূলুল্লাহ সা. এর সাথে সালাতুল খাওফ পড়লাম । তিনি আসরের নামাযে দাড়ালেন এবং তার সাথে একটি দল দীড়ালো। অপর দলটি শত্রুর মোকাবিলায় দীড়ালো। তাদের পেছনে ছিলো কিবলা । রসূলুল্লাহ সা: তাকবীর দিলেন এবং তার সাথে সবাই তাকবীর (তোহরীমা) দিলো। (অর্থাৎ যারা তার সাথে ছিলো তারাও এবং যারা শত্রুর মোকাবিলায় ছিলো তারাও ।) তারপর রসূল সা. এক রাকাতের রুকু www.pathagar.com

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।