ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ২৪১ সালাতুল খাওফের ছয়টি পদ্ধতি এখানে তুলে ধরা হলো : ১. শত্ৰু কিবলার দিক ব্যতিত অন্য কোনো দিকে থাকলে ইমাম দু'রাকাত বিশিষ্ট নামায এভাবে পড়াবেন : একটি দলকে সাথে নিয়ে ইমাম এক রাকাত পড়বেন । তারপর অপেক্ষায় থাকবেন যেন তারা নিজেরা আলাদাভাবে আর এক রাকাত পড়ে নেয়, তারপর গিয়ে শত্রুর মোকাবিলায় অবস্থান নেয়, তারপর অপর দলটি আসে এবং তাদেরকে নিয়ে ইমাম দ্বিতীয় রাকাত পড়বে এবং তারা তাদের অবশিষ্ট এক রাকাত পৃথকভাবে পড়া পর্যন্ত অপেক্ষা করবে এবং তাদেরকে সাথে নিয়ে সালাম ফেরাবে। সাহল বিন খায়ছামা বর্ণনা করেছেন : একটি দল রসূলুল্লাহ সা. এর সাথে কাতারবদ্ধ হয়ে নামাযে দীড়াদো এবং অপর দলটি শত্রুর মোকাবিলায় অবস্থান নিলো। তিনি তার সাথের দলটিকে নিয়ে এক রাকাত নামায পড়লেন। তারপরে দাড়িয়ে থাকলেন, দলটি আলাদাভাবে নামাযের বাকি রাকাতটি পড়ে নিলো । তারপর তারা শক্রর মোকাবিলায় অবস্থান নিতে চলে গেলো। তারপর অপর দলটি এলো, তিনি তাদেরকে সাথে নিয়ে অবশিষ্ট রাকাতটি পড়লেন। তারপর বসে রইলেন । তারা তাদের অবশিষ্ট এক রাকাত নামায একাকী পড়ে নিলো । তারপর তিনি তাদের সাথে সালাম ফেরালেন। -ইবনে মাজাহ ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ। ২. শত্ৰু কিবলার দিক ব্যতিত অন্যদিকে থাকলে ইমাম একটি বাহিনীকে নিয়ে এক রাকাত পড়বেন এবং অপর বাহিনী শত্রুর মোকাবিলায় থাকবে । তারপর যে দলটি ইমামের সাথে এক রাকাত পড়েছে তারা চলে গিয়ে শত্রুর মোকাবিলায় অবস্থান নেবে এবং অপর বাহিনীটি এসে এক রাকাত পড়বে । তারপর উভয় বাহিনী নিজ অবশিষ্ট এক রাকাত সম্পূর্ণ করবে। ইবনে উমর রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. একটি দলকে সাথে নিয়ে এক রাকাত পড়লেন এবং অপর দলটি শত্রুর মোকাবিলা থাকলো । তারপর তারা চলে গেলো এবং তাদের সাথিদের জায়গায় গিয়ে শত্রুর মোকাবিলায় অবস্থান নিলো। তারপর অপর দলটি এলো । তাদেরকে সাথে নিয়ে রসূলুল্লাহ সা. এক রাকাত পড়লেন। তারপর সালাম ফেরালেন । এরপর উভয় দল পৃথকভাবে এক রাকাত এক রাকাত করে পড়লেন । -আহমদ, বুখারি, মুসলিম। স্পষ্টতই দ্বিতীয় দল তাদের নামায ইমামের সালাম ফেরানোর পর সম্পন্ন করবে । ফলে মাঝখানে প্রহরার কারণে তাদের নামায বিচ্ছিন্ন হবেনা । তাদের দু'রাকাত নামায এক সাথেই সম্পন্ন হবে। পক্ষান্তরে প্রথম দল তাদের দ্বিতীয় রাকাত ততোক্ষণ পড়তে পারবেনা । যতোক্ষণ দ্বিতীয় দল নামায পড়ে শত্রুর মোকাবিলায় না ফিরবে । ইবনে মাসউদ রা. বলেন : এরপর তিনি সালাম ফেরালেন এবং এই দলটি উঠে নিজেদের বাকি এক রাকাত পড়ে সালাম ফেরালো ।* ৩. ইমাম প্রত্যেক দলকে নিয়ে দু'রাকাত করে নামায পড়বে । প্রথম দু'রাকাত ইমামের জন্য ফরয হবে। আর দ্বিতীয় দু'রাকাত তার জন্য নফল হবে। এতে মুক্তাদিদের ফরয বাতিল হবেনা । কেননা ফরয আদায়কারী মুক্তাদির জন্য নফল আদায়কারী ইমামের পেছনে ফরয নামায পড়া বৈধ । জাবের রা. বলেছেন : রসূলুল্লাহ সা. তার সাহাবিদের একটি দলকে সাথে নিয়ে দু'রাকাত নামায পড়লেন। তারপর অন্যদেরকে নিয়ে দু'রাকাত পড়লেন। তারপর সালাম ফেরালেন । - * ফাতহুল বারীতে রয়েছে : এই দল দ্বারা ছোট বড় উভয় প্রকারের দলকে বুঝানো হয়েছে। এমনকি একজনও বুঝায়। দলে যদি তিনজন থাকে তবে তাদের একজন ইমাম হয়ে একজনকে নিয়ে নামায পড়বে এবং অপরজন পাহারা দেবে । তারপর অবশিষ্ট জন নামায পড়বে । ৩১ www.pathagar.com

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।