২৪০ ফিক্হুস্ সুন্নাহ পারলে চিত হয়ে শুয়ে পড়ো । আল্লাহ কারো উপর তার ক্ষমতা বহির্ভূত দায়িত্ব অর্পণ করেননা । জাবের রা. বলেছেন : রসূলুল্লাহ সা. এক রোগীকে দেখতে গেলেন। দেখলেন সে একটা বালিশের উপর নামায পড়ছে । তিনি বালিশটি ছুড়ে ফেলে দিলেন এবং বললেন যদি পার মাটির উপর নামায পড়ো । না পারলে ইশারায় নামায পড়ো এবং তোমার সাজদাকে তোমার রুকুর চেয়ে নিচু করো । -বায়হাকি। অক্ষমতা নির্ণয়ে বিবেচ্য বিষয় হলো অত্যধিক কষ্ট হওয়া, রোগ বৃদ্ধির আশংকা, রোগ নিরাময়ে বিলম্ব কিংবা মাথা ঘোরার আশংকা । দীড়ানোর-পরিবর্তে যখন বসে নামায পড়া হবে, তখন সেই বসাটা হবে আসন করে বসা। ূ আয়েশা রা. বললেন : আমি রসূলুল্লাহ সা. কে আসন দিয়ে বসে নামায পড়তে দেখেছি। -নাসায়ী। আবার তাশাহহুদের মতো. করেও বসা যায়। যে ব্যক্তি দীড়াতেও অক্ষম রসতেও অক্ষম সে কীভাবে নামায পড়বে?.কেউ বলেন কাত হয়ে শুয়ে পড়বে, আর তা না পারলে চিত হয়ে শুয়ে কেবলার দিকে যথাসাধ্য পা ছড়িয়ে দিয়ে নামায পড়বে। আলী রা. বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : রোগী যদি দাড়িয়ে নামায পড়তে পারে তবে দাড়িয়ে পড়বে । নচেত বসে পড়বে । সাজদা দিতে না পারলে মাথা দিয়ে ইশারা করবে এবং কুকুর চেয়ে নিচু হয়ে সাজদা করবে । বসে নামায পড়তে অক্ষম হলে কেবলামুখি হয়ে ডান পাঁজরের উপর শুয়ে নামায পড়বে, তা না পারলে চিত হয়ে শুয়ে ও কিবলার দিকে পা দিয়ে নামায পড়বে । -দার কুতনি। আর একটি দল বলেছে, যেভাবে পারে সেভাবেই নামায পড়বে । এসব হাদিস থেকে স্পষ্টত বুঝা যায়, চিত হয়ে শুয়ে যদি ইশারা করতে অক্ষম হয় তাহলে এরপর আর তার কিছুই করণীয় নেই। ২৬. সালাতুল খাওফ বা যুদ্ধ, ভয় ও সন্ত্রাসকালীন নামায সালাতুল খাওফ তথা ভয়ের নামায শরিয়ত সম্মত এ ব্যাপারে আলেমগণ একমত ।* কারণ আল্লাহ বলেছেন : “আর তুমি যখন তাদের মধ্যে অবস্থান করো এবং তাদের নামায পড়াতে ইচ্ছুক হও, তখন তাদের একটা দল যেনো তোমার সাথে দাড়ায় এবং তারা যেনো নিজেদের অস্ত্র সাথে রাখে । তারপর যখন তারা সাজদা সম্পন্ন করবে তখন যেনো তারা তোমাদের পেছনে অবস্থান নেয় । আর অন্য দল যারা নামায পড়েনি, তারা যেনো তোমার সাথে নামায পড়ে নেয় এবং তারা যেনো সতর্ক ও সশস্ত্র থাকে। কাফিররা চায় যেনো তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও আসবাব সম্পর্কে উদাসীন হও। যাতে তারা একযোগে তোমাদের উপর ঝাপিয়ে পড়তে পারে। যদি তোমরা বৃষ্টির কারণে কষ্ট পাও অথবা তোমরা যদি' অসুস্থ হও তাহলে তোমরা অস্ত্র পরিত্যাগ করলে তোমাদের কোনো গুনাহ নেই। কিন্তু তোমরা সে ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবে । আল্লাহ কাফিরদের জন্য অবশ্যই লাঞ্কনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন ।”** ইমাম আহমদ বলেছেন : ভয়ের নামায সম্পর্কে ছয়টা বা সাতটা হাদিস রয়েছে এর যে কোনো একটি অনুসরণ করা বৈধ । ইবনুল কাইয়েম বলেছেন : ভয়ের নামাযের পদ্ধতি মূলত: ছয়টি । কিন্তু কেউ কেউ আরো বেশি বর্ণনা করেছেন। বর্ণনাকারীর বর্ণনাভেদে এসব পদ্ধতি সতেরোটায় গিয়ে ঠেকেছে । তবে এমনও হতে পারে যে, রসূলুল্লাহ সা. এর কাজগুলোর একটা আর একটির সাথে মিলে গেছে। কিন্তু বর্ণনাকারীদের বর্ণনায় সে ব্যাপারে বিভিন্নতা রয়েছে। * এই ভয় যে কোনো ধরনের হতে পারে, যথা : শত্রুর আক্রমণের ভয়, আগুন লাগার ভয় ইত্যাদি । আবাসে বা প্রবাসে সর্বত্রই এটা ঘটতে পারে। ** অধিকাংশ আলেমের মতে ভয়ের সময় নামাযে অস্ত্র বহন করা মুস্তাহাব । কারো কারো মতে ওয়াজিব । www.pathagar.com
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।