ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) সঃ থেকে নামাযকে বিলম্বিত করার কোনো সুযোগ কোনো অবস্থাতেই আল্লাহ রাখেননি । এমনকি মারামারি, যুদ্ধ ভয়, কঠিন রোগ ব্যাধি বা সফরের কারণেও নয় । আল্লাহ তায়ালা ভীতির নামায বা সালাতুল খওফের বিবরণ দিয়েছেন এভাবে : “যখন তুমি তাদের মধ্যে থাকবে এবং নামায শুরু করবে তখন মুমিনদের একটি দল তোমার সাথে নামাযে দীড়িয়ে যাক।” তিনি আরো বলেছেন : যদি তোমারা ভীতির মধ্যে থাকো তাহলে আরোহী ও পদ্ব্রজে চলা অবস্থায়ই নামায পড়বে । আল্লাহ তায়ালা নামাযকে তার নির্ধারিত সময় থেকে বিলম্বিত করার অনুমতি এমনকি সংকটাপন্ন ও মুমূর্য রোগীকেও দেননি । বরং কেউ দীড়িয়ে পড়তে না পারলে বসে, বসে পড়তে না পারলে শুয়ে, পানি না পেলে তাইয়াম্থুম করে এবং মাটি না পেলে তাইয়াম্মুম ছাড়াই নামায পড়ার আদেশ দিয়েছেন তাহলে যারা ইচ্ছাকৃতভাবে নামাযকে তার ওয়াক্তের শেষ পর্যন্ত তরক করার অনুমতি দিয়েছেন তারা কোথা থেকে অনুমতি দিলেন? তারপর ওয়াক্ত চলে যাওয়ার পর তা পড়ার আদেশ দিয়ে বললেন, এটা তার জন্য যথেষ্ট হবে। অথচ এটা কুরআনে নেই, কোনো সহীহ বা দুর্বল হাদিসেও নেই, কোনো সাহাবির উক্তিতেও নেই, কিয়াসেও নেই। কিন্তু আমরা যে বলেছি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামায তরক করে এবং ওয়াক্ত থাকতে আদায় করেনা, তাকে তওবা করতে, ক্ষমা চাইতে ও বেশি করে নফল আদায় করতে হবে, সেটা বলেছি নিম্নোক্ত আয়াতসমূহের আলোকে : “তাদের পরে এমন লোকেরা তাদের স্থলাভিষিক্ত হলো যারা নামাযকে ত্যাগ করলো এবং প্রবৃত্তির খেয়াল খুশির অনুসরণ করলো । ফলে অচিরেই তারা গোমরাহীতে লিপ্ত হবে। কিন্তু তারা নয়, যারা তওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে। তারা জান্নাতে প্রবেশ করবে, তাদের উপর বিন্দু পরিমাণও যুলুম করা হবেনা ।” এছাড়া “যারা কোনো অশালীন কাজ করা বা নিজেদের উপর যুলুম করার পর আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহর জন্য মাফ চায়।” এবং “যে ব্যক্তি বিন্দু পরিমাণও ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি বিন্দু পরিমাণও মন্দ কাজ করবে সেও তা পাবে ।” “আমি সেদিন ইনসাফের দাড়িপাল্লা স্থাপন করবো । ফলে কারো উপর বিন্দুমাত্রও যুলুম করবোনা ৷” সমগ্র উম্মতের একমত্য ও বহু সংখ্যক আয়াত ও হাদিস দ্বারা জানা যায়, নফলের খুবই চমৎকার অবদান রয়েছে। যার পরিমান আল্লাহই ভালো জানেন । আর ফরযেরও খুবই চমৎকার অবদান রয়েছে যার পরিমাণ আল্লাহই ভালো জানেন। সুতরাং ফরযের যখন ঘাটতি পড়বে, তখন নফলের পরিমাণ বেশি থাকলে তা থেকে নিয়ে ঘাটতি পূরণ করা হবে। আর আল্লাহ তায়ালা বলেছেন : “আল্লাহ কোনো সৎকর্মশীলের সৎকর্ম নষ্ট করেননা এবং ভালো কাজগুলো মন্দ কাজগুলোকে দূর করে দেয়।” ২৫. রোগীর নামায রোগ ব্যাধি বা অনুরূপ অন্য কোনো ওযর ও অক্ষমতায় আক্রান্ত হওয়ায় ফরয নামাযে দাড়াতে না পারলে বসে ৰসে নামায পড়া যাবে । বসতে না পারলে শুয়ে শুয়ে ইশারায় রুকু ও সাজদা করে নামায পড়তে হবে এবং সাজদা করবে রুকুর চেয়ে নিচু হয়ে। আল্লাহ বলেছেন : “তোমরা আল্লাহকে স্বরণ করো দাড়িয়ে, বসে এবং শুয়ে।” ইমরান বিন হোসাইন বলেন : আমার অর্শ রোগ ছিলো । রসূলুল্লাহ সা. কে নামায সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তিনি আমাকে বললেন : দাড়িয়ে নামায পড়ো । তা না পারলে বসে পড়ো। তা না পারলে কাত হয়ে শুয়ে পড়ো । -মুসলিম ব্যতিত সব কটা সহীহ হাদিস গ্রন্থ । নাসায়ী আরো যোগ করেছে : তানা www.pathagar.com

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।