২৩৮ ফিক্হস্ সুন্নাহ সময়ে শেষ হয়। কাজেই যে ব্যক্তি ওয়াক্ত আসার আগে নামায পড়ে আর যে ব্যক্তি ওয়াক্ত অতিবাহিত হওয়ার পরে নামায পড়ে- তাদের উভয়ের মধ্যে কোনোই পার্থক্য নেই। কেননা উভয়েই নির্দিষ্ট ওয়াক্তের বাইরে নামায পড়েছে এবং তারা উভয়ে আল্লাহর সীমালংঘনের জন্য সমভাবে দায়ী ৷ আল্লাহ বলেছেন : “যে ব্যক্তির আল্লাহর সীমালংঘন করে সে নিজের উপর যুলুম করে।” উপরস্তু নামাযের কাযা এমন একটা কাজ, যার হুকুম শরিয়তের পক্ষ থেকেই আসতে হবে । শরিয়তের হুকুম আল্লাহর পক্ষ থেকে রসূল সা. এর মুখ দিয়েই আসা চাই । এর ব্যতিক্রম গ্রহণযোগ্য নয়। তাই আমাদের প্রশ্ন হলো, স্বেচ্ছায় নামায তরককারীকে তরককৃত নামায কাযা করতে অর্থাৎ নির্ধারিত সময়ের পরে পড়তে কে আদেশ দিয়েছে? যদি বলা হয়, আল্লাহ দিয়েছেন তাহলে আমরা পুনরায় প্রশ্ন করবো : নামাযের ওয়াক্ত চলে যাওয়ার পর যে ব্যক্তি নামায তরক করার ইচ্ছা করলো, সে কি নেক কাজ করলো, না গুনাহর কাজ করলো? যদি তারা বলেন : নেক কাজ, তাহলে বলবো, এটা সমগ্র মুসলিম জাতির সুনিশ্চিত একমত্য এবং কুরআন ও সুন্নাহর পরিপস্থী। আর যদি বলেন, গুনাহর কাজ তাহলে বলবো সত্য বলেছেন। তবে সেই সাথে একথাও বলবো যে গুনাহর কাজ নেক কাজের স্থলাভিষিক্ত হতে পারেনা । তাছাড়া আল্লাহ তায়ালা তার রসূলের মুখ দিয়ে প্রত্যেক নামাযের সময় চিহ্নিত করে দিয়েছেন। প্রত্যেক নামাযের জন্য একটা সূচনা প্রান্ত রেখেছেন এবং একটা শেষ প্রান্ত রেখেছেন। সূচনা প্রান্তের পূর্বে এ নামায পড়ার কোনো সুযোগ রাখেননি এবং শেষ প্রান্তের পরে এঁ নামায পড়ার কোনো সুযোগ রাখেননি । এ বিষয়ে সমগ্র মুসলিম উম্মাহর কোনো এক ব্যক্তিও দ্বিমত প্রকাশ করেনি । সেই সময় অতিবাহিত হওয়ার পর যদি উক্ত নামায পড়া জায়েয থাকতো, তাহলে নামাযের ওয়াক্তের শেষ প্রান্তসীমা নির্ধারণটা সম্পূর্ণ নিরর্থক হয়ে যেতো। আর আল্লাহ এমন নিরর্থক কাজ করতেই পারেননা । প্রসঙ্গত আরো উল্লেখ্য প্রত্যেক কাজের জন্য একটা সময় নির্ধারিত থাকে । সেই সময়ে ছাড়া উক্ত কাজ করলে তা শুদ্ধ হয়না । যদি হতো, তাহলে এঁ সময়টা এ কাজের সময় বলে নির্ধারিত হতোনা ৷ এটা একটা অকাট্য কথা । এরপর দীর্ঘ আলোচনার পর ইবনে হাযম বলেন : ইচ্ছাকৃতভাবে নির্ধারিত সময়ের মধ্যে নামায পরিত্যাগকারীর.উপর যদি তার কাযা আদায় করা ওয়াজিব হতো, তাহলে আল্লাহ ও তার রসূল সে বিষয়ে আদেশ দিতে অবহেলা করতেননা, ভুলেও যেতেননা এবং তা উল্লেখ থেকে বিরত থেকে আমাদেরকে ইচ্ছাকৃতভাবে কষ্টের মধ্যে ফেলতেননা। তিনি তো নিজেই বলেছেন : তোমার প্রভু ভুলে যায়না ।' আর শরিয়তের যে বিধি কুরআন ও সুন্নাহতে থাকবেনা তা বাতিল। সহীহ হাদিসে রসূল সা. থেকে বর্ণিত হয়েছে : যে ব্যক্তির আসরের নামায ছুটে গেলো তার যেন যাবতীয় সহায় সম্পদ ও পরিবার পরিজন হাতছাড়া হয়ে গেলো । সুতরাং একথা যথার্থ যে, যে জিনিস ইচ্ছাকৃতভাবে ছুটে যায়, তা হস্তগত করার কোনো উপায় নেই। আর যদি হস্তগত করার অবকাশ ও সম্ভাবনা থাকতো তাহলে তা হাতছাড়া হতোনা যেমন ভুলক্রমে ছুটে যাওয়া নামায হাতছাড়া হয়না । এ ক্ষেত্রে কোনো জটিলতা নেই । আর গোটা উম্মত এ বিষয়ে একমত যে, নামাযের ওয়াক্ত চলে গেলে নামায ছুটে যায়। এই ছুটে যাওয়ার ব্যাপারে সুনিশ্চিত এঁকমত্য রয়েছে। ছুটে যাওয়া নামাযের কাযা আদায় করা যদি সম্ভব হতো, তাহলে বলার অবকাশ থাকতো যে, উক্ত নামায ছুটে গেছে একথা সম্পূর্ণ মিথ্যা ও বাতিল। সুতরাং সন্দেহাতিতভাবে প্রমাণিত যে, ইচ্ছাকৃত ভাবে তরককৃত নামাযের কাযা আদায় করা কখনো সম্ভব নয়। এই মতের সমর্থনে আমাদের পক্ষে রয়েছেন : উমর ও তার ছেলে আবদুল্লাহ, সাদ, ইবনে আবদুল আযীয । যার উপর নামায ফরয করা হয়েছে, তার জন্য নামাযের নির্ধারিত সময় www.pathagar.com
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।