ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২২ ফিক্হুস্‌ সুন্নাহ মুহাম্মদ সা. এর রিসালতের এই ব্যাপকতা ও সার্বজনীনতা নিম্নোক্ত তথ্যাবলী দ্বারা অধিকতর নিশ্চিত হয় : ১. তার আনীত এই দীনে এমন কোনো জিনিস নেই, যা বিশ্বাস করা বা যা অনুসারে কাজ করা মানুষের পক্ষে কঠিন ও দুঃসাধ্য । আল্লাহ তায়ালা বলেছেন : 5245 11245 20 04৫28 “আল্লাহ কোনো ব্যক্তিকে তার অসাধ্য কোনো কাজের দায়িত্ব দেননা।” (সূরা ২, আল-বাকারা : আয়াত ২৮৬) তিনি আরো বলেছেন : , 2022 02485 tb 20 08: “আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান; যা কষ্টকর তা চাননা ।” (বাকারা : আয়াত ১৮৫) 757 ES ৮৮৯ ৫০245 9 “তিনি দীনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা আরোপ করেননি ।” (সূরা ২, আল-হাজ্জ : আয়াত ৭৮) সহীহ বুখারিতে আবু সাঈদ আল-মাকবারী থেকে বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ সা. বলেছেন : LEE 81 ১০ agit SES ওঠ 13 ০1195 of “এই দীন সহজ, যে ব্যক্তিই দীন পালন করার জন্য কঠোর পন্থা অবলম্বন করবে, সে সফল হবেনা ৷” হীহ মুসলিমের একটি হাদিস নিম্নরূপ : fal 2 4) এ pat al “উদার তাওহীদবাদী দীনই আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ।” ২. ইসলামের যে সকল মূলনীতি স্থান ও কালের ব্যবধানে পরিবর্তিত হয়না, যেমন আকায়েদ ও ইবাদত, তা সৰ্বাত্মক বিস্তারিত বিবরণ সহকারে বিবৃত এবং পূর্ণাঙ্গ বিবরণ সম্বলিত আয়াত ও হাদিস দ্বারা বিশ্রেষিত হয়েছে। তাই এগুলোতে সামান্যতম কম বা বেশি করার অধিকার কারো নেই । আর যেসব বিষয় স্থান ও কালের ব্যবধানে পরিবর্তত হয়, যেমন নাগরিক জীবনের কল্যাণ সংক্রান্ত বিষয়াদি, রাজনৈতিক ও সামরিক বিষয়াদি- তা এসেছে সংক্ষিপ্ত আকারে । এর উদ্দেশ্য হলো, এ সকল মূলনীতি যেন সকল যুগে মানুষের কল্যাণ সাধনের সহায়ক হয় এবং শাসক, সমাজপতি ও নেতাগণ সত্য ও ন্যায়নীতি প্রতিষ্ঠায় তা দ্বারা পথনির্দেশ লাভ করতে পারে। ৩. মুহাম্মদ সা. এর রিসালতে তথা তার আনীত ইসলামী বিধানে যা কিছু দিক নির্দেশনা এসেছে, তা দ্বারা কেবল ইসলামের সুরক্ষা, জীবনের সুরক্ষা, বুদ্ধিবৃত্তির সুরক্ষা, প্রজাতির সুরক্ষা এবং সম্পদ ও সম্পত্তির সুরক্ষাই কাম্য। আর এটা যে মানুষের জন্মগত স্বভাব প্রকৃতি ও চাহিদার সাথে সংগতিপূর্ণ, তার বুদ্ধি-বিবেকের অনুকূল, তার উন্নতি ও প্রগতির সহায়ক এবং সকল স্থান ও কালের উপযোগী, তা দিবালোকের মতো স্পষ্ট । আল্লাহ তায়ালা বলেন : ০1500 ০201) 22 Ub 557 os sly 50 65৮ চল এ) হট সি ০4 ০8১9৮ U5 & ০০১০৭ [581০4810256 SUSE ৮ হল জি LIE 5০) ysl 5 02574031066 ufo Gl 2৮2 ০15০815০০০৩ ৩৪ ৮6 ০০৮55 OU YC dl he 15 fs ০ www.pathagar.com

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।