ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ২৩৭ বলেছেন : মুচকি হাসলে ক্ষতি নেই । আর যদি হাসি প্রবল হয়ে উঠে এবং দমন করা সম্ভব না হয়, তাহলে অল্প হলে নামায বাতিল হবেনা । কিন্তু বেশি হলে বাতিল হবে । আর কম বা বেশি নিৰ্ণিত হবে প্রচলিত রীতির আলোকে । ২৪. নামাযের কাযা আলেমগণ একমত, ভুলক্রমেই হোক কিংবা ঘুমের কারণেই হোক, কেউ ওয়াক্তের মধ্যে নামায পড়তে ব্যর্থ হলে তার উপর নামায কাযা করা ওয়াজিব । ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে, রসূলুল্লাহ সা. বলেছেন : “ঘুমের মধ্যে কোনো উদাসীনতা (ধর্তব্য) নয় । উদাসীনতা শুধু জাগ্রত অবস্থায় (ধর্তব্য), সুতরাং কেউ যদি কোনো নামায ভুলে যায় বা ঘুমের কারণে তা ফউত হয়, তবে মনে পড়া মাত্রই তা পড়ে নেয়া উচিত।” সংজ্ঞাহীন ব্যক্তির উপর কোনো কাযা নেই, তবে যখন. সে এমন সময়ে সংজ্ঞা ফিরে পায় যে, পবিত্রতা অর্জন ও নামায শুরু করা সম্ভব, তখন তাকে কাযা পড়তে হবে । নাফে' থেকে বর্ণিত : একবার ইবনে উমরের মস্তি অপ্রকৃতিস্থ হয়ে পড়ে এবং এর ফলে তিনি নামায ত্যাগ করেন। পরে প্রকৃতিস্থ হয়ে আর ছুটে যাওয়া নামায আদায় করেননি । ইবনে জুরাইজ থেকে বর্ণিত : রোগীর সংজ্ঞা লোপ পাওয়ার পর যখন আবার সংজ্ঞা ফিরে পাবে, তখন তার আর নামায দোহরাতে হবেনা । যুহরীকে জিজ্ঞাসা করা হলো : সংজ্ঞাহীন কী করবে? তিনি বললেন তাকে কাযা করতে হবেনা । হাসান বসরী ও মুহম্মদ বিন সিরীন সংজ্ঞাহীন সম্পর্কে বলেছেন, যে নামাযের সময় অজ্ঞান হয়েছে, সে নামাযের ওয়াক্তে ইশ ফিরে পেলে নামায দোহরাবেনা । পক্ষান্তরে ইচ্ছাকৃভাবে নামায তরককারী সম্পর্কে অধিকাংশ আলেমের মত হলো, তার গুনাহ হবে এবং তার উপর কাযা ওয়াজিব । ইবনে তাইমিয়া বলেছেন : যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামায তরক করে, তার জন্য তরককৃত নামাযের কাযা করার অনুমতি নেই এবং তার কাযা বৈধ হবেনা ৷ বরং তাকে বেশি করে নফল পড়তে হবে । ইবনে হাযম এ মাসয়ালাটি বিশদভাবে আলোচনা করেছেন। তার আলোচনার সংক্ষিপ্তসার উল্লেখ করছি : “যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামায ত্যাগ করে এবং এই অবস্থায় নামাযের ওয়াক্ত চলে যায়। সে কখনো তার কাযা করতে সক্ষম হবেনা তার বেশি করে নেক কাজ ও নফল নামায আদায় করা উচিত, যাতে কিয়ামতের দিন তার দাড়িপাল্লা ভারি হয় । আর আল্লাহর কাছে তার তওবা করা ও ক্ষমা চাওয়া উচিত। আবু হানিফা, মালেক ও শাফেয়ী বলেছেন : ওয়াক্তের পরে তাকে কাযা করতে হবে । এমনকি মালেক ও আবু হানিফা বলেছেন : যে ব্যক্তি এক বা একাধিক নামায ছেড়ে দেয়, সে আগত ওয়াজিব নামায পড়ার আগেই সেটা কাযা করে নেবে যদি স্বেচ্ছায় ছেড়ে দেয়া নামাযের সংখ্যা পাচ বা তার কম হয়, চাই পরবর্তী নামাযের ওয়াক্ত থাকুক বা চলে যাক। পাচ ওয়াক্তের বেশি হলে আগত ওয়াক্তের নামায আগে পড়বে । এ বক্তব্যের প্রমাণ আল্লাহ বলেছেন, “সেই নামাধীদের জন্য আক্ষেপ, যারা নিজেদের নামাযকে ভুলে যায় ।” আল্লাহ আরো বলেছেন : “তাদের পরে এমন লোকেরা জন্ম নিয়েছে, যারা নামায ত্যাগ করেছে এবং খেয়াল খুশি মতো কাজ করেছে। তারা অবশ্যই গোমরাহীতে লিপ্ত হবে ।” সুতরাং স্বেচ্ছায় নামায তরককারী ওয়াক্ত চলে যাওয়ার পর কাযা আদায় করলে যদি নামায পড়েছে বলে ধরা হতো, তাহলে তার জন্য আক্ষেপও করা হতোনা এবং সে গোমরাহীতে লিপ্ত এ কথাও বলা হতোনা, যেমন নামাযের শেষ ওয়াক্ত পর্যন্ত নামায বিলম্বিত করলে কোনো আক্ষেপ বা গোমরাহীর কথা বলা হয়নি। তাছাড়া, আল্লাহ তায়ালা প্রত্যেক ফরয নামাযের জন্য সময় নির্দিষ্ট করেছেন, যার শুরু ও শেষ চিহ্নিত ও সুপরিচিত । যা একটা নির্দিষ্ট সময়ে শুরু ও নির্দিষ্ট www.pathagar.com

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।