ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৩৬ ফিক্ছস্‌ সুন্নাহ মতে, যে কাজ দেখলে দর্শকের কাছে প্রতীয়মান হয় যে, এ কাজের কর্তা নামায পড়ছেনা, সে কাজ অতিরিক্ত কাজ (নিশ্চিত হওয়া জরুরি নয়)। নববী বলেছেন : যে কাজ নামাযের কাজের শ্রেণীভুক্ত নয়, তা যদি অতিরিক্ত হয়, তবে তাতে সর্বসম্মতভাবে নামায বাতিল হবে, আর অতিরিক্ত না হলে সর্বসম্মতভাবে বাতিল হবেনা । এটাই বিধি৷ তারপর পুনরায় তাদের মধ্যে অতিরিক্ত কাজ ও অনতিরিক্ত কাজ নির্ণয়ে চার ধরনের মতভেদ হয়েছে। অবশেষে চতুর্থ ধরনটি ' গৃহিত হয়েছে। নববী বলেছেন : এটাই বিশুদ্ধ ও প্রসিদ্ধ মত। এই গ্রন্থকার এবং অধিকাংশ আলেম এর উপরই স্থির থেকেছেন যে, এ ক্ষেত্রে প্রচলিত ধারণাকেই মাপকাঠি ধরা হবে। সুতরাং জনগণ যে কাজকে নগণ্য ও অনতিরিক্ত মনে করে তাতে নামাযের ক্ষতি হরেনা ৷ যেমন : ইশারায় সালামের জবাব দেয়া, জুতা খোলা, পাগড়ী খোলা বা পরা, হালকা কোনো কাপড় পরা বা খোলা, কোনো ছোট শিশুকে কোলে বা কাধে তোলা ও নামানো, সামনে দিয়ে চলাচল ঠেকানো, কাপড় দিয়ে থুথু মোছা ইত্যাদি । নামাযের মধ্যে সাপ বিচ্ছু মেরে ফেলার মতো কাজ যে রসূল সা. করেছেন ও করতে আদেশ দিয়েছেন, তা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে ।) তবে জনসাধারণ যে কাজকে মাত্রাতিরিক্ত মনে করে, যেমন ক্রমাগত অনেকখানি পথ হাটা এবং এক নাগাড়ে অনেকগুলো কাজ করা, তাতে অবশ্যই নামায বাতিল হবে । আলেমগণ এ ব্যাপারেও একমত যে, অতিরিক্ত কাজ বিরতিহীনভাবে করলে তাতে নামায বাতিল হবে। বিরতিসহকারে যদি করে, যেমন এক পা এগিয়ে কিছুক্ষণ বিরত থাকলো, তারপর আবার আর এক'পা বা দু'পা এগুলো, অথবা প্রত্যেক দু'পা অগ্রসর হবার পর কিছুক্ষণ বিরতি দিয়ে আবার দু'পা অগ্রসর হলো, তবে এভাবে একশো পা তার বেশি পা চললেও সর্বসম্মতভাবে নামাযের ক্ষতি হবেনা । অতিশয় হালকা কাজ যেমন হাত দিয়ে তাসবীহের দানা নাড়ানো বা চুলকানো বা কোনো গিরে লাগানো বা গিরে খোলা- এসব কাজ এক নাগাড়ে ও যতো বেশি করা হোক, নামায বাতিল করেনা । এটাই সঠিক ও সুপ্রসিদ্ধ মত। শাফেয়ী রহ. বলেছেন : দানাদার কোনো মালায় হাত দিয়ে আয়াত গণনা করলে নামায বাতিল হবেনা । তবে এভাবে গণনা না করাই ভালো । ৪. বিনা ওযরে ও ইচ্ছাকৃত নামাযের কোনো শর্ত ত্যাগ করলে বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. জনৈক বেদুঈন সুষ্ঠুভাবে নামায না পড়ায় তাকে বললেন : “ফিরে যাও, আবার নামায পড়ো, কেননা তুমি নামায পড়োনি।” এ হাদিস ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। ইবনে রুশদ বলেছেন : ফকীহগণের সর্বসম্মত মত, পবিত্রতা অর্জন ব্যতিরেকে নামায পড়লে সে নামায দোহরাতে হবে, চাই ইচ্ছাকৃত হোক বা ভুলক্রমে । অনুরূপ কিবলামুখি না হয়ে নামায পড়লেও নামায দোহরাতে হবে চাই ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে। মোটকথা, নামায শুদ্ধ হওয়ার শর্তাবলির যে কোনো একটি অসম্পূর্ণ থাকলেই নামায দোহরাতে হবে ।* ৫. নামাযের মধ্যে হাসা হাসি করলে ইবনুল মুনযির উল্লেখ করেছেন, হাসলে নামায বাতিল হয় এটা সর্বসম্মত মত । নববী বলেন : এটা সেই ব্যক্তির বেলায় প্রযোজ্য, যার মুখের দুই প্রান্ত বের হয়ে যায়। অধিকাংশ আলেম * বি:দ্র: নামায নষ্ট হয় এমন কোনো কাজ বিনা ওযরে করা নামাধীর উপর হারাম । অনিবার্য কোনো কারণ ঘটলে, যেমন কোনো অসহায় বিপন্নকে সাহায্য করা, ডুবন্তকে উদ্ধার করা ইত্যাদি কারণে নামায ছেড়ে দেয়া ওয়াজিব । হানাফী ও হাম্বলী মাযহাব অনুসারে, নামাধীর নিজের বা অন্যের কম বা বেশি সম্পদের ক্ষতির আশংকা দেখা দিলে কিংবা শিশু সন্তানের কান্না শুনে নামাযরত মা তার ব্যথা পাওয়ার আশংকা করলে কিংবা উনুনে রান্না চড়ানো হাড়ি বা ডেগচি উপচে পড়লে বা পশু পালালে ইত্যাদি ক্ষেত্রে নামায ছেড়ে দেয়া বৈধ । www.pathagar.com

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।