ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ২৩৫ আরেক জনের সাথে নামাযের মধ্যে কথা বলতো । অবশেষে নাযিল হলো : তোমরা নিঝিষ্টচিত্তে আল্লাহর জন্য নামায পড়ো । এ আয়াত দ্বারা আমরা নীরব থাকার আদেশ পেলাম এবং কথা বলা আমাদের জন্য নিষিদ্ধ হলো। -সকল সহীহ হাদীস গ্রন্থ । ইবনে মাসউদ রা. বলেন : রসূলুল্লাহ. সা. নামাযে থাকা অবস্থায় আমরা তাকে সালাম করতাম এবং তিনি জবাবও দিতেন। যখন নাজ্জাশীর কাছ থেকে ফিরে এলাম, তাকে নামাযের মধ্যে সালাম করলাম। কিন্তু তিনি জবাব দিলেননা। তখন আমরা বললাম, হে রসূলুল্লাহ আগে তো আপনাকে সালাম করতাম, আর আপনি তার জবাব দিতেন । রসুলুল্লাহ সা. বললেন : নামাযে এতো কাজ রয়েছে, যা কথা বলার অবকাশ দেয়না । বুখারি, মুসলিম । অবশ্য বিধি সম্পর্কে অজ্ঞ থাকা কিংবা ভুলবশত যদি কেউ কথা বলে, তবে নামায শুদ্ধ হবে। মুয়াবিয়া বিন হাকাম রা. বলেছেন : আমি যখন রসূলুল্লাহ সা. এর সাথে নামায পড়ছিলাম, তখন এক ব্যক্তি হাচি দিলো । আমি বললাম আল্লাহ তোমার উপর রহম করুন৷ জামাতের লোকেরা আমার প্রতি কটমট করে তাকালো । আমি বললাম : তোমাদের কী হয়েছে, আমার দিকে এভাবে তাকাচ্ছো? এর জবাবে তারা উরুর উপর হাত দিয়ে থাপড়াতে লাগলো । যখন দেখলাম, তারা আমাকে নীরব করতে চাইছে তখন আমি চুপ থাকলাম । যখন রসূলুল্লাহ সা. নামায পড়লেন। তখন তার আগে বা পরে তার চেয়ে ভাল কোনো শিক্ষক আমি দেখিনি। তিনি আমাকে ধমকও দিলেননা, তিরস্কারও করলেননা, মারলেনওনা ৷ তিনি বললেন, মানুষ সচরাচর পরস্পর যেসব কথাবার্তা বলে নামাযে তা বলা যায়না । নামাযে কেবল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবে এবং কুরআন পাঠ করবে । -আহমদ, মুসলিম আবু দাউদ, নাসায়ী । এখানে দেখা গেলো, মুয়াবিয়া ইবনুল হাকাম শরিয়তের বিধান না জানার কারণে কথা বলেছেন। তাই রসূলুল্লাহ সা. তাকে নামায পুনরায় পড়ার আদেশ দিলেননা। তবে মানুষ পরস্পর যেসব কথাবার্তা বলে, নামাযের মধ্যে তা বললে যে নামায বাতিল হয়না, আবু হুরায়রা রা. বর্ণিত এ হাদিসটি তার প্রমাণ। তিনি বলেছেন : রসূলুল্লাহ সা. আমাদেরকে যোহর কিংবা আসরের নামায পড়ালেন এবং সালাম ফেরালেন সালাম ফেরানোর সংগে সংগে যুল ইয়াদাইন (দুই হাতওয়ালা, এই খ্যাত হওয়ার কারণ হলো, তার হাত অত্যধিক লম্বা ছিলো) নামক সাহাবি বললেন, হে রসূলুল্লাহ, নামায কি কসর পড়লেন, না ভূল করেছেন? রসূলুল্লাহ সা. বললেন কসরও করিনি, ভুলেও যাইনি । যুল ইয়াদাইন বললেন, হে রসূলুল্লাহ আপনি বরং ভুল করেছেন। রসূলুল্লাহ সা. জামাতের লোকদের নিকট জিজ্ঞাসা করলেন, যুল ইয়াদাইন যা বলছে তা কি সত্য? লোকেরা বললো, হা । তখন রসূলুল্লাহ সা. আরো দু'রাকাত পড়লেন। তারপর দুটো (সাহু) সাজদা করলেন। -বুখারি মুসলিম । মালেকী মাযহাব নামাযের ভুল শুধরানো জন্য কথা বলাকে বৈধ বলে রায় দিয়েছে। তবে দুটো শর্তে, প্রথমত প্রচলিত রীতি অনুসারে তা অতিরিক্ত প্রতীয়মান না হওয়া চাই। দ্বিতীয়ত সুবহানাল্লাহ বলে টুকে দিলে উদ্দেশ্য বোধগম্য হতোনা- এমন হওয়া চাই। ইমাম আওযায়ী বলেছেন : যে ব্যক্তি নামাযের ভুল শুধরানোর লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে কথা বলে তার নামায বাতিল হবেনা । এক ব্যক্তি আসরের নামাযে প্রকাশ্যে কিরাত পড়লে পেছন থেকে একজন বললো : এটা আসরের নামায, তার সম্পর্কে আওযায়ী বললেন, তার নামায নষ্ট হয়নি। ৩. ইচ্ছাকৃত আমলে কাছির কোনটা অতিরিক্ত কাজ (আমলে কাছির) আর কোন্টা অতিরিক্ত নয়, তা নির্ণয়ে আলেমদের মধ্যে মতভেদ হয়েছে। কারো কারো মতে, দূর থেকে কাজটি দেখে কেউ যদি নিশ্চিত হয় যে, এ ব্যক্তি নামায পড়ছেনা, তাহলে সেটা অতিরিক্ত কাজ, নচেত অতিরিক্ত কাজ নয়। কারো www.pathagar.com

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।