ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৩৪ ফিক্ছুস্‌ সুন্নাহ প্রয়োজন মিটিয়ে নিক, তারপর পরিতৃপ্ত মনে নামায শুরু করুক। তাহলে তার মনে ক্ষুধার যাতনা থাকবেনা এবং রুকু ও সাজদা আদায়ে তাড়াহুড়ো ও সুষ্ঠুভাবে নামায আদায়ে শৈথিল্য করবেনা । ৯. পেশাব ও পায়খানা চেপে রেখে নামায পড়া আহমদ, আবু দাউদ ও তিরমিযি ছাওবান রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : তিনটে কাজ করা কারো জন্য বৈধ নয় (১) কোনো ব্যক্তি একটি জামাতের ইমামতি করবে, অথচ জামাতের লোকদের বাদ দিয়ে শুধু নিজের জন্য দোয়া করবে । এরূপ করলে সেটা হবে তাদের সাথে তার বিশ্বাসঘাতকতা । (২) বিনা অনুমতিতে কোনো বাড়ির ভেতরের দিকে দৃষ্টি দেয়া। এরূপ করলে সেটা হবে বিনা অনুমতিতে সেই বাড়িতে প্রবেশের শামিল। (৩) পেশাব আটকে রেখে নামায পড়া, যতোক্ষণ তা থেকে অব্যাহতি লাভ না করে। [প্রকাশ্য দোয়ায় মুক্তাদিদেরকে বাদ দিয়ে শুধু নিজের জন্য দোয়া করা ইমামের জন্য মাকরূহ । গোপন দোয়ায় মাকরূহ নয় || আহমদ, মুসলিম ও আবু দাউদ আয়েশা রা. থেকে বর্ণনা করেন : রসূলুল্লাহ সা. বলেছেন, খাবারের উপস্থিতিতে ও পেশাব পায়খানা চেপে রেখে কারো নামায পড়া উচিত নয়। ১০. অদম্য ঘুম নিয়ে নামায পড়া আয়েশা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : কারো যখন তন্দ্রা আসে, তখন তার শুয়ে ঘুমিয়ে নেয়া উচিত ৷ যাতে সে ঘুম থেকে রেহাই পায়। কেননা তন্দ্রাসহ নামায পড়লে এমনও হতে পারে যে, সে ক্ষমা চাইতে গিয়ে নিজেকে গালাগালি করবে । সব কটা সহীহ হাদিস গ্রন্থ । আবু হুরায়রা থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : কেউ রাতে নামায পড়তে উঠে এবং ঘুমের তীব্রতার কারণে মুখে কোনো কিছু সুষ্ঠুভাবে উচ্চারণ করতে পারেনা এবং সে মুখে কী বলছে তা নিজেই জানেনা, তখন তার শুয়ে পড়া উচিত। আহমদ, মুসলিম । ১১. ইমাম ব্যতিত অন্য কারো জন্য মসজিদে জায়গা নির্দিষ্ট করা আবদুর রহমান বিন শিবল বলেছেন : রসূলুল্লাহ সা. কাকের মতো ঠোকর দেয়া, দ্রুত বেগে রুকু সাজদা করা, হিংস্র পশুর মতো পা ছড়িয়ে বসা, উট যেমন নিজের জন্য নির্দিষ্ট জায়গা করে নেয়, তেমনি মসজিদে কোনো মুসন্ত্ীর জায়গা নির্দিষ্ট করা নিষিদ্ধ করেছেন। -আহমদ ইবনে খুযায়মা, হাকেম। ২৩. যেসব কারণে নামাষ বাতিল হয়ে যায় নিম্নোক্ত কাজগুলোর দ্বারা নামায বাতিল হয়ে যায় এবং নামাযের উদ্দেশ্য বিফল হয়ে যায় : ১. স্বেচ্ছায় কিছু খাওয়া বা পান করা ইবনুল মুনযির বলেছেন : আলেমগণ একমত, যে ব্যক্তি ফরয নামাযের মধ্যে ইচ্ছাকৃতভাবে খায় বা পান করে, তার নামায পুনরায় পড়তে হবে। নফল নামাযেও অধিকাংশের মতে তদ্ধপ। কেননা যেসব কারণে ফরয নামায বাতিল হয়, সেসব কারণে নফল নামায বাতিল হয়। (শাফেয়ী ও হাম্বলী মাযহাবে ভুলক্রমে বা অজ্ঞতাবশত খেলে বা পান করলে এবং দাতের ফাকে একটা জবের সমান আটকে থাকা খাদ্যকে নামাযের মধ্যে গিলে ফেললে নামায বাতিল হয়না । 'তাউস ও ইসহাক বলেন : পানি পান ক্ষতি নেই। কেননা এটা একটা ছোট কাজ। সাঈদ ও ইবনে যুবাইর নফল নামাযে পান করতেন বলে বর্ণিত আছে। ২. নামাযের প্রয়োজন ব্যতিত ইচ্ছাকৃত কথা বলা যায়েদ বিন আরকাম থেকে বর্ণিত : আমরা নামাযের মধ্যে কথা বলতাম । আমাদের একজন www.pathagar.com

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।