সালাত (নামায) ২৩৩ তা থেকে বিরত থাকা উচিত, নচেত আল্লাহ তাদের চোখ কেড়ে নিবেন। - আহমদ, মুসলিম, নাসায়ী । ৪. নামায থেকে উদাসীন করে দেয় এমন জিনিসের দিকে তাকানো আয়েশা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. নকশী করা একটা কম্বলে নামায পড়লেন। পরক্ষণে বললেন এই কম্বলের নকশী আমার একাগ্রতা নষ্ট করেছে। এটা আবু জুহামের কাছে নিয়ে যাও। তার কাছে নকশীবিহীন যে মোটা কম্বল রয়েছে, তা নিয়ে এসো । মুসলিম বুখারি । (আবু জুহাম এই নকশী করা কম্বলটা রসূল সা. কে উপহার দিয়েছিল । তিনি সেটি ফেরত দিয়ে তার নকশীবিহীন কম্বল চেয়ে নিয়েছিলেন, যাতে আবু জুহাম মনে কষ্ট না পায়) বুখারি আনাস থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. তাকে বললেন : তোমার পাতলা পর্দা সরাও। কেননা এর ছবিগুলো সব সময় নামাযের ভেতরে আমার সামনে পড়ে। এ হাদিসে প্রমাণ পাওয়া যায় যে, নামাযে অংকিত রেখার উপর দৃষ্টি পড়লে নামায নষ্ট হয়না। ৫. অকারণে চোখ বন্ধ রাখা কারো কারো মতে এটা মাকরূহ। আবার অন্যদের মতে মাকরূহ নয়। যে হাদিসে মাকরূহ বলা হয়েছে, সেটি সহীহ নয়। ইবনুল কাইয়েম বলেছেন, সঠিক কথা হলো, চোখ মেলে রাখলে যদি একাগ্রতা ব্যাহত না হয়, তাহলে মেলে রাখাই উত্তম। আর যদি সামনের দিকে নকশী, কারুকর্জ ইত্যাদি থাকার কারণে মনোযোগ নষ্ট হয়, তাহলে কোনোক্রমেই চোখ বন্ধ রাখা মাকরূহ হবেনা। এরূপ অবস্থায় চোখ বন্ধ রাখাকে মাকরূহ বলার চেয়ে মুস্তাহাব বলা শরিয়তের উদ্দেশ্য ও লক্ষ্যের অধিকতর নিকটবর্তী । ৬. সালামের সময় দু'হাত দিয়ে ইশারা করা জাবের বিন সামুরা রা. বলেছেন : আমরা রসূলুল্লাহ সা. এর পেছনে নামায পড়তাম । তিনি বললেন : এদের কী হয়েছে, হাত দিয়ে এমনভাবে সালাম করে, যে তা ছুটস্ত ঘোড়ার লেজ বলে মনে হয়। উরুর উপর হাত রেখে আসসালামু আলাইকুম বলাই তো যথেষ্ট । -নাসায়ী। ৭. মুখ বন্ধ রাখা ও কাপড় ঝুলিয়ে রাখা আবু হুরায়রা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. নামাযের মধ্যে কাপড় ঝুলিয়ে রাখতে ও মুখ বুজে থাকতে নিষেধ করেছেন। পাচটি সহীহ হাদিস গ্রন্থ ও হাকেম। খাত্তাবী বলেছেন : কাপড় ঝুলানো অর্থ হলো মাটি স্পর্শ করে এমনভাবে ঝুলানো । ইবনে হুমাম বলেছেন : জামা গায়ে দিয়ে জামার হাতার মধ্যে হাত না ঢুকানো এরই আওতাভুক্ত । ৮. খাবার সামনে রেখে নামায পড়া আয়েশা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যখন রাতের খাবার পরিবেশন করা হয় এবং নামাযের জামাত প্রস্তুত হয়, তখন আগে খাবার খেয়ে নাও। আহমদ ও মুসলিম ।. অধিকাংশ আলেমের মতে, নামাযের (ইকামতের) ওয়াক্ত আসন্ন হলে আগে খেয়ে নেয়া মুস্তাহাব । অন্যথায় আগে নামায পড়তে হবে । ইবনে হাযম ও কতক শাফেয়ী আলেমের মতে, সময় সংকীর্ণ হলেও আগে আহার সেরে নিতে হবে। নাফে বলেন : ইবনে উমরের জন্য খাবার পরিবেশন করা হতো, একই সাথে নামাযও শুরু হয়ে যেতো । তিনি আহার শেষ না করে নামাযে শরিক হতেন না। এমনকি তিনি খেতে বসে ইমামের কিরাত পড়াও শুনতে পেতেন । বুখারি । খাত্তাবী বলেছেন : রসূলুল্লাহ সা. কর্তৃক আগে খেতে বলার উদ্দেশ্য হলো, মানুষ তার খাবারের www.pathagar.com
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।