২৩২ ফিক্ছস্ সুন্নাহ করি। বেহেশতগুলোর মধ্যে ফেরদাউস যেমন, আমার সৃষ্টির মধ্যে সে তেমন । আর আবু দাউদ যায়দ বিন খালেদ থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি উত্তমরূপে অযু করে দু'রাকাত নামায নির্ভুলভাবে পড়ে, তার অতিতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে । মুসলিম উসমান বিন আবিল আস থেকে বর্ণনা করেন : আমি বললাম, হে রসূলুল্লাহ! শয়তান আমার নামাযে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং আমার কুরআন পাঠে বিভ্রম ঘটায় । রসূলুল্লাহ সা. বললেন : এ হচ্ছে খোনযাব নামক শয়তান। এর উপস্থিতি যখন অনুভব করো তখন আল্লাহর কাছে আশ্রয় চাও এবং তোমার বাম দিকে তিনবার থু থু নিক্ষেপ করো । উসমান বলেন : আমি তাই করলাম । ফলে আল্লাহ আমার কাছ থেকে শয়তানকে দূর করে দিলেন। আর আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহ বলেন : আমি নামাযকে (অর্থাৎ সূরা ফাতিহাকে) আমার ও আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি। আমার বান্দা যা চায় তা পাবে । সে যখন বলে : আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন তখন আল্লাহ বলে : আমার বান্দা আমার প্রশংসা জানিয়েছে। যখন বলে : আর রহমানির রহীম, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণকীর্তন। যখন বলে : মালিকি ইয়াওমিদ্দীন, তখন আল্লাহ বলেন : আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করেছে এবং আমার নিকট আত্মসমর্পণ করেছে। যখন বলে : ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহ বলেন : এটা আমার ও আমার বান্দার মধ্যে বন্টিত। আমার বান্দার জন্য আরো রইল যা সে চায়। যখন সে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকীম, সিরাতান্লাধীনা আনয়ামতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দন্লীন, তখন আল্লাহ বলেন, এটা আমার বান্দার জন্য নির্দিষ্ট রইল। আমার বান্দা এর অতিরিক্ত যা চাইবে তাও পাবে। ২২. নামাযে যেসব কাজ মাকরূহ ইতিপূর্বে যে সুন্নতগুলোর উল্লেখ করা হয়েছ, তার যে কোনোটি তরফ করা মাকরূহ। তদুপরি নিম্নোক্ত কাজগুলো করা মাকরূহ । ১. বিনা প্রয়োজনে নিজের পোশাক নিয়ে বা শরীর নিয়ে খেলা করা মুয়াইকিব রা. বলেন আমি রসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করলাম : নামাযের মধ্যে পাথরের টুকরো হাত দিয়ে স্পর্শ করা যাবে কিনা? তিনি বললেন : নামায পড়ার সময়ে পাথরের টুকরোগুলো স্পর্শ করোনা । একান্ত যদি করতেই চাও তাহলে একটা স্পর্শ করতে পারো টুকরোগুলোকে সমান করার জন্য । - সকল সহীহ হাদিস গ্রন্থ । আবু যর রা. থেকে বর্ণিত রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ যখন নামাযে দাড়ায় তখন আল্লাহ্র রহমত তার উপর নাযিল হয়। কাজেই তার পাথরের টুকরোগুলো ধরা অনুচিত । -আহমদ, আবু দাউদ, তিরমিযি, নাসায়ী ও ইবনে মাজাহ। উম্মে সালমা থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. তার ইয়াসার নামক এক ভৃত্য নামাযে ফুঁক দিয়েছিল। তিনি তাকে বললেন, আল্লাহ তোমার মুখমণ্ডলকে ঠাণ্ডা করুন। -আহমদ। ২. নামাযের মধ্যে কোমরে হাত রাখা আবু হুরায়রা রা. বলেছেন : রসূলুল্লাহ নামাযের মধ্যে কোমরে হাত রাখতে নিষেধ করেছেন। - আবু দাউদ। ৩. আকাশের দিকে তাকানো আবু হুরায়রা রা, বলেছেন : যারা নামাযের মধ্যে আকাশের দিকে তাকায়, তাদের অবশ্য অবশ্য www.pathagar.com
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।