সালাত (নামায) ২৩১ অনুমতি দিতেন । -নাসায়ী, আহমদ । আহমদের বর্ণনার ভাষা হলো : দিনে ও রাতে রসূলুল্লাহ সা. এর নিকট আমার আগমনের একটা সময় থাকতো । আমি যখন আসতাম, তিনি যদি নামাযে থাকতেন তবে গলা খাকারি দিতেন। ইমাম আহমদ এ হাদিস বর্ণনা করেছেন এবং এ অনুসারে কাজও করতেন। তিনি নামাযে গলা খাকারি দিতেন এবং তাকে নামায ভংগকারী মনে করতেননা। রসূলুল্লাহ সা. কখনো খালি পায়ে, কখনো পাদুকা পায়ে নামায পড়তেন। আবদুল্লাহ ইবনে উমর বলেছেন : ইহুদীদের বিরোধিতা করার জন্য তিনি পাদুকাসহ নামায পড়ার আদেশ দিয়েছেন। তিনি কখনো এক কাপড়ে আবার কখনো দুই কাপড়ে নামায পড়তেন। বেশির ভাগ সময় দুই কাপড়েই পড়তেন। | ১২. কুরআন শরীফ দেখে দেখে পড়া মালেক বর্ণনা করেছেন : আয়েশার মুক্ত গোলাম যাকওয়ান রমযানে কুরআন শরীফ দেখে দেখে পড়ে ইমামতি করতেন। এটা শাফেয়ী মাযহাবের মত । ইমাম নববী বলেছেন : সময় সময় নামাযের মধ্যে কুরআন শরীফের পাতা উল্টালেও নামায বাতিল হবেনা । আর কুরআন ছাড়া অন্য কোনো লেখার প্রতি দৃষ্টি দিয়ে তা মনে মনে আওড়ালে নামায বাতিল হবেনা । চাই তা যতোই লম্বা হোক । তবে মাকরূহ হবে । এটা ইমাম শাফেয়ী তার ইমলা গ্রন্থে বলেছেন। ১৩. নামায ব্যতিত অন্য কাজে মনযোগ আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যখন নামাযের জন্য আযান হয়, তখন শয়তান বায়ু নি:সরণ করতে করতে পালিয়ে যায়। যাতে আযান না শুনতে হয় । আযান শেষ হলে আবার আসে । নামাযের ইকামত হলে আবার পালায় । ইকামত শেষ হলে আবার আসে এবং মানুষের মনের একাগ্রতা নষ্ট করে৷ তাকে বলে : অমুক ব্যাপারটা মনে করো । মানুষটি যখন সেই ব্যাপারটা মনে করেনা, তখন সে কয় রাকাত পড়েছে তা ভুলিয়ে দেয়। তোমাদের কারো যদি তিন রাকাত পড়েছো না চার রাকাত পড়েছো তা মনে না থাকে, তাহলে সে যেনো বসা অবস্থায় দুটো সাজদা করে। -বুখারি ও মুসলিম । বুখারি বলেছেন : উমর রা. বলেন : আমি নামাযে থাকা অবস্থায় আমার সেনাবাহিনীকে প্রস্তুত করি। যদিও এ অবস্থায় নামায শুদ্ধ হয়, তথাপি নামাধীর মনকে আল্লাহর দিকে নিবিষ্ট রাখা উচিত। আয়াতসমূহের অর্থ নিয়ে চিন্তাভাবনা করা এবং নামাযের প্রতিটি কাজের তাৎপর্য ও যৌক্তিকতা উপলব্ধি করার চেষ্টা চালানোর মাধ্যমে মন থেকে যাবতীয় পার্থিব চিন্তা দূর করা উচিত। কেননা নামাযের যতোটুকু বুঝে বুঝে পড়া হয়, ততোটুকুই আমল নামায় লেখা হয়। আবু দাউদ, নাসায়ী ও ইবনে হিব্বানে আম্মার বিন ইয়াসার থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি : মানুষ নামায পড়ে চলে যায় অথচ কারো নামাযের দশ ভাগের এক ভাগ, কারো বা নয় ভাগের এক ভাগ, কারো বা আট ভাগের এক ভাগ, কারো বা সাত ভাগের এক ভাগ, কারো বা-ছয় ভাগের এক ভাগ, কারো বা পাচ ভাগের এক ভাগ, কারো বা চার ভাগের এক ভাগ, কারো তিন ভাগের এক ভাগ, কারো অর্ধেক মাত্র লেখা হয়। বাযযার ইবনে আব্বাস 'রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন, আল্লাহ বলেন : আমি শুধু সেই ব্যক্তির নামায় কবুল করি, যে নামাযের মধ্য দিয়ে আমার মহত্ব ও শ্রেষ্ঠত্বের নিকট বিনীত হয়। এ দ্বারা সৃষ্টির উপর দাপট ও ওঁদ্বত্য দেখায়না। আমার অবাধ্যতার জন্যে জিদ ধরেনা ৷ আমার স্বরণে দিন কাটিয়ে দেয়। দরিদ্র, প্রবাসী, বিধবা ও বিপন্ন মানুষের প্রতি করুণা করে । এরূপ বান্দার জ্যোতি, সূর্যের কিরণের মতো। আমি তাকে আমার পরাক্রম ছারা রক্ষা করি। তাকে রক্ষা করার জন্য আমার ফেরেশতাদেরকে আদেশ দেই'। তার জন্য অন্ধকারে আলো ও অজ্ঞতায় ধৈর্য সরবরাহ www.pathagar.com
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।