২৩০ ফিক্হুস্ সুন্নাহ বললেন : নামাযে কে কথা বলেছে? কেউ জবাব দিলনা । পুনরায় জিজ্ঞাসা করলেন । তখনো কেউ জবাব দিলোনা। তৃতীয়বার জিজ্ঞাসা করলে রিফায়া বললো: “হে রসূলুল্লাহ! আমি ৷” তিনি বললেন : আল্লাহর কসম, ব্রিশজনেরও বেশি ফেরেশতা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, কে এই দোয়া নিয়ে উপরে যাবে। -নাসারী, তিরমিযি, বুখারি । ১০. ওযরবশত নিজের পাগড়ী বা পোশাকের উপর সাজদা করা ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. একটি মাত্র কাপড়ে নামায পড়েছেন এবং তার বাড়তি অংশ দ্বারা মাটির ঠাণ্ডা ও গরম থেকে আত্মরক্ষা করেছেন । -আহমদ। তবে বিনা ওযরে এরূপ করা মাকরূহ। ১১. নামাযে বৈধ অন্যান্য কাজ ইবনুল কাইয়েম কিছু মুবাহ কাজের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন, যা রসূলুল্লাহ সা. নামাযের মধ্যে করতেন । তিনি বলেছেন, রসূল সা. এমন অবস্থায় নামায পড়তেন যে, তার ও কিবলার মাঝে আয়েশা আড়াআড়িভাবে পা মেলে শুয়ে থাকতেন। তারপর রসূল সা. যখন সাজদায় যেতেন, তাকে হাত দিয়ে টিপে দিতেন, ফলে আয়েশা পা সরিয়ে নিতেন। আবার যখন তিনি দীড়াতেন তখন আয়েশা পা ছড়িয়ে দিতেন। কখনো কখনো তার নামায পড়ার সময় শয়তান এসে তার নামায ভেংগে দেয়ার চেষ্টা করতো। তখন রসূল সা. তাকে ধরতেন এবং তার গলা টিপে দিতেন। ফলে তার হাতে শয়তানের লালা লেগে যেতো । তিনি মিম্বরের উপর নামায পড়তেন। (তার মিম্বরে তিনটে ধাপ ছিলো । তিনি মিশ্বরে নামায পড়তেন। যাতে লোকরা পেছন থেকে দেখে তার কাছ থেকে নামায শিখতে পারে ।) মিশ্বরের উপরে রুকুও দিতেন । যখন সাজদার সময় হতো, তখন নেমে পেছনে সরে গিয়ে মেঝের উপর সাজদা দিতেন । তারপর পুনরায় মিম্বরে উঠে যেতেন। তিনি একটা দেয়ালকে সামনে রেখে নামায পড়ত্বেন। নামাযের মধ্যে কোনো পশু সামনে দিয়ে যাওয়ার উপক্রম করলে তিনি দেয়ালের কাছে এগিয়ে গিয়ে তাকে বাধা দেয়ার চেষ্টা করতেন। এক সময় তার পেট দেয়ালে ঠেকে যেতো এবং পশুটি তার পেছন দিয়ে চলে যেতো। একদিন তিনি নামায পড়ছিলেন। এ সময় তার কাছে বনু আবদুল মুত্তালিবের দুটো দাসী মারামারি করতে করতে এলো । তিনি দুজনকেই হাত দিয়ে ধরলেন এবং একজনকে অপরজন থেকে বিচ্ছিন্ন করে দিলেন। অথচ তখনো তিনি নামায অব্যাহত রেখেছেন। আহমদের বর্ণনার ভাষা এরূপ : দাসীঘ্বয় রসূল সা. এর হাটু ধরে বসলো । তিনি তাদের দুজনকে বিচ্ছিন্ন করে দিলেন। কিন্তু নিজে ঘুরলেননা । (অর্থাৎ কিবলা থেকে শরীর ঘ্বুরালেননা।) আর একদিন তিনি নামায পড়ছিলেন। এ সময় জনৈক কিশোর তার সামনে দিয়ে যেতে উদ্যত হলো। তিনি হাতের ইশারায় তাকে ফিরে যাওয়ার আদেশ দিলেন। সে ফিরে গেলো। আর একদিন তার নামাযের সামনে দিয়ে যাচ্ছিল জনৈক দাসী । তিনি তাকে হাতে ইশারা দিয়ে ফিরে যেতে বললেন। তবুও সে সামনে দিয়ে গেল। নামায শেষে রসূল সা. বললেন : “মহিলারা অধিকতর উদ্ধত স্বভাবের ।” - আহমদ । তিনি নামাযের মধ্যে ফুঁক দিতেন। অবশ্য এ হাদিসের কোনো ভিত্তি নেই। সাঈদ তার সুনানে ইবনে আব্বাস থেকে এ হাদিস বর্ণনা করেছেন। তিনি আরো বর্ণনা করেছেন : তিনি নামাযে কীদতেন এবং কাশি দিতেন। আলী রা. বলেছেন : আমার জন্য রসূলুল্লাহ সা. এর কাছে আসার একটা নির্দিষ্ট সময় ছিলো । যখন আসতাম তার কাছ থেকে প্রবেশের অনুমতি চাইতাম । তিনি নামাযে থাকলে গলা খাকারি দিতেন এবং আমি প্রবেশ করতাম । আর যদি তাকে অবসরে পেতাম তাহলে আমাকে www.pathagar.com
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।