সালাত (নামায) ২২৯ ৬. সুসন্ত্ীকে অন্য কারো পক্ষ থেকে সালাম দেয়া বা কিছু বলা এবং সালামকারী ও সন্বোধনকারীকে ইংগিতে জবাব দেয়া জাবের বিন আবদুল্লাহ রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. যখন বনুল মুসতালিক অভিযানে যাচ্ছিলেন, তখন আমাকে বার্তা পাঠালেন । আমি তার কাছে এলাম। তখন তিনি তার উটের উপর নামায পড়ছিলেন। আমি তার সাথে কথা বললাম । তিনি হাতের ইশারায় জবাব দিলেন। আবার কথা বললাম। আবার হাতের ইশরায় জবাব দিলেন। আমি তাঁর কুরআন পাঠ শুনছিলাম এবং তিনি মাথা দিয়ে ইশারা করছিলেন । নামায শেষ হলে বললেন : যে জন্য তোমাকে বার্তা পাঠিয়েছিলাম তার কী করেছ? আমি নামাযে ছিলাম বলেই তোমার কথার জবাব দিতে পারিনি । -আহমদ ও মুসলিম । সুহায়েব রা. বলেছেন। রসূলুল্লাহ সা. নামায পড়ছিলেন। এমতাবস্থায় আমি তার কাছ দিয়ে যাচ্ছিলাম । আমি তাকে সালাম করলাম । তিনি ইশারায় "জবাব দিলেন। তিনি বলেছেন : তিনি কেবল আংগুল দিয়ে ইশারা করে কথা বলেছিলেন । -আহমদ, তিরমিযি। সুহায়েব আরো বলেছেন : বিলালকে জিজ্ঞাসা করলাম, লোকেরা যখন রসূল সা. কে তার নামায পড়ার অবস্থায় সালাম করতো, তখন তিনি কিভাবে জবাব দিতেন? বিলাল বললেন : হাত দিয়ে ইশারা করতেন। -আহমদ, আবু দাউদ, তিরমিযি, নাসায়ী, ইবনে মাজাহ। আনাস রা. বলেছেন : রসূলুল্লাহ সা. নামাযে ইশারা করতেন। -আহমদ, আবু দাউদ, ইবনে খুযায়মা । এ ক্ষেত্রে আংগুল দিয়ে ইশারা, পুরো হাত দিয়ে ইশারা অথবা মাথা দিয়ে ইশারা- সবই সমান এবং প্রত্যেকটাই রসূলুল্লাহ সা. থেকে বর্ণিত । ৭. সুবহানাল্লাহ বলা ও হাতে তালি দেয়া নামাযের মধ্যে বিশেষ কোনো প্রয়োজন দেখা দিলে বা ইমাম কোনো ভুল করলে তাকে সাবধান করা, কোনো অন্ধকে সঠিক পথ দেখানো, প্রবেশকারীকে অনুমতি দান ইত্যাদির প্রয়োজনে পুরুষের সুবহানাল্লাহ বলা ও মহিলাদের হাতে তালি দেয়া বৈধ। সাহল বিন সা'দ সায়েদী থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : “নামাযের মধ্যে যার কোনো অঘটন ঘটে, সে যেনো সুবহানাল্লাহ বলে । হাতে তালি দেয়া শুধু মহিলাদের এবং সুবহানাল্লাহ বলা পুরুষদের জন্য নির্দিষ্ট ।” -আহমদ, আবু দাউদ, নাসায়ী । ৮. ইমামকে ভুল ধরিয়ে দেয়া ইমাম যখন কোনো আয়াত ভুলে যায়, তখন মুক্তাদি তাকে শুধরে দেবে, তাকে ভুলে যাওয়া আয়াত স্মরণ করিয়ে দেবে- চাই সে অত্যাবশ্যক পরিমাণ কিরাত পাঠ করে থাকুক বা না করে থাকুক। ইবনে উমর রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. একদিন নামাযের কিরাতে সন্দেহে পড়ে গেলেন। নামাযের পর আমার পিতাকে বললেন : তুমি আমাদের জামাতে শরিক ছিলে? তিনি বললেন : হ্যা। রসূলুল্লাহ সা. বললেন : তাহলে আমাকে ধরিয়ে দিলেনা কেন? -আবু দাউদ প্রভৃতি । ৯. হাচি বা নিয়ামত লাভে “আলহামদু লিল্লাহ' বলা* রিফায়া বিন রাফে রা. থেকে বর্ণিত, তিনি বলেন : আমি রসূলুল্লাহ সা. এর পেছনে নামায পড়লাম, সহসা হাচি দিলাম এবং বললাম : 'আলহামদু লিল্লাহ হামদান কাছীরান, তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইউহিববু রাব্বুনা ওয়া ইয়ারদা”। নামায শেষ হলে রসূলুল্লাহ সা. * হাই তোলাকে দমন করা মুস্তাহাব । বৃখারিতে আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কারো যখন নামাযের মধ্যে হাই উঠে, তখন যতোদূর সম্ভব তা যেনো দমন করে এবং “আ” না বলে। কেননা ওটা শয়তানের কাজ । সে এটা দেখে হাসে। www.pathagar.com
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।