২২৮ ফিক্হুস্ সুন্নাহ সাজদা দিয়েছেন, তা আপনি এতো লম্বা করেছেন যে, আমরা ভাবলাম আপনার একটা কিছু হয়েছে। অথবা আপনার উপর অহি এসেছে । তিনি বললেন : এর একটাও হয়নি। আসলে ছেলেটা (অর্থাৎ নাতিটা) আমার উপর চড়ে বসেছিল । আমি তাকে নামতে তাড়া দেয়া পছন্দ করিনি যতোক্ষণ না তার সখ পূর্ণ হয়। -আহমদ, নাসায়ী, হাকেম । ইমাম নববী বলেছেন : শাফেয়ী মাযহাব ও তার সমর্থকদের জন্য এই হাদিস প্রমাণ দর্শায় যে, ফরয ও নফল নামাযে পুরুষ বা মেয়ে শিশু অথবা অন্য কোনো পবিত্র প্রাণী বহন করা বৈধ এবং এটা ইমাম ও মুক্তাদি উভয়ের জন্যই অনুমোদনযোগ্য । কিন্তু ইমাম মালেক ও তার শিষ্যরা এটিকে শুধু নফলের ক্ষেত্রে প্রযোজ্য ও ফরযে নিষিদ্ধ বলে মত প্রকাশ করেছেন । তবে হাদিসটির এ ব্যাখ্যা অচল। কেননা এ হাদিসে স্পষ্ট হয়ে গেছে যে, রসূল সা. ইমামতি করছিলেন এবং ঘটনাটা ফরয নামাযেই ঘটেছিল । আর পূর্ববর্তী একটি বর্ণনা থেকে জানা গেছে যে, এটি ফজরের নামাযে ঘটেছিল । নববী বলেন : মালেকীদের কেউ কেউ দাবি করেন যে, এটা রহিত বা মানসূখ হয়ে গেছে। কেউ কেউ বলেছেন, এটা শুধু রসূলুল্লাহ সা. এর সাথে নির্দিষ্ট । আবার কারো কারো মতে, এটা একটা অনিবার্য প্রয়োজনে ঘটেছিল । এ সমস্ত দাবিই ভ্রান্ত ও প্রত্যাখ্যাত। কেননা এসব দাবির পক্ষে কোনো প্রমাণও নেই এবং এগুলোকে মেনে নেয়ার কোনো প্রয়োজনও নেই। বরং হাদিসটি বিশুদ্ধ এবং এ কাজটির বৈধতা দ্বার্থহীনভাবে প্রমাণ করছে, এতে শরিয়তের নীতিমালার পরিপন্থী কিছু নেই। কেননা মানুষ পবিত্র । আর তার পেটের ভেতরে যা কিছু থাকুক, তা মার্জনীয়। কেননা সেসব জিনিস তার. পাকস্থলিতে রয়েছে । আর শিশুর পোশাক পবিত্র বলেই বিবেচ্য । আর শরিয়তের দলীলসমূহ এ ব্যাপারে দ্যর্থহীন যে, নামাযের ভেতরকার কার্যকলাপ স্বল্প পরিমাণের হলে কিংবা বিচ্ছিন্ন হলে তা নামাযকে বাতিল করেনা । আর রসূলুল্লাহ সা. এ কাজ করেছেন এটির বৈধতা প্রমাণ করার জন্যই। এ হাদিস দ্বারা ইমাম খাত্তাবীর এ দাবিও প্রত্যাখ্যাত. হয় যে, রসূলুল্লাহ সা. এর এ কাজটি তার অনিচ্ছাকৃত বলে প্রতীয়মান হয়। কেননা শিশুটি তার সাথে লেগে ছিলো বলেই নামাযের মধ্যে তাকে বহন করেছিলেন। তিনি তাকে তোলেননি। তিনি যখন নামাযে দাঁড়ালেন, তখন সে তার সাথে অবস্থান করছিল । খাত্তাবী বলেছেন : এরূপ ধারণা করা যায়না যে, রসূল সা. উমামাকে দ্বিতীয়বার স্বেচ্ছায় বহন করেছেন। কেননা সেটা একটা মনোযোগ নষ্টকারী বাড়তি কাজ । এ হচ্ছে খাত্তাবীর বক্তব্য, যা অগ্রহণযোগ্য এবং যুক্তিহীন দাবি। সহীহ মুসলিমের উক্তি : “তিনি যখন উঠে দীড়ালেন, তখন উমামাকে বহন করলেন”, “সাজদা থেকে উঠে পুনরায় উমামাকে বহন করলেন” এবং মুসলিম ছাড়া অন্য বর্ণনাকারীর বর্ণনা “তিনি আমাদের কাছে এলেন উমামাকে বহন করে এবং নামায পড়ালেন” - এ সকল উক্তি খাত্তাবীর বক্তব্যকে খণ্ডন করে। আর এ যুক্তি আমরা জানিনা যে, উমামাকে বহন করা নামাযে মনোযোগ নষ্টকারী কাজ। আর যদি বা কিছুটা মনোযোগ কেড়ে নেয়, তবু এর বহু উপকারিতাও রয়েছে এবং শরিয়তের কিছু নীতিমালাও এর মাধ্যমে পাওয়া গেছে, যা ইতিপূর্বে উল্লেখ করেছি। তাই বলা যায়, এ সকল উপকারিতার জন্যই উক্ত মনোযোগ বিচ্ছিন্নতা ।* সুতরাং অন্রান্তভাবে ও অখণ্ডনীয়ভাবে এ কথা প্রমাণিত যে, উক্ত কাজের বৈধতা প্রমাণ করার জন্যই এবং এসব উপকারিতার দিকে মনোযোগ আকর্ষণের জন্যই হাদিসটি যথার্থ ও সার্থক। তাই এ কাজ আমাদের জন্য বৈধ এবং মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত কার্যকর বিধান। * শিশুকে বহন না করলে কিংবা পুনরায় ঘাড়ে উঠিয়ে না দিলে সে কান্নাকাটি বা হৈ চৈ করতে পারতো এবং তাতে নামাযে মনোযোগ আরো অধিক বিচ্ছিন্ন হতো । www.pathagar.com
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।