ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সূচনাপত্র : রিসালত এবং রিসালতের সার্বজনীনতা ও উদ্দেশ্য মহান আল্লাহ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদার, মহৎ ও সর্বপ্রকারের বৈষম্যমুক্ত একত্ববাদী জীবন ব্যবস্থা ও জীবনের সকল ক্ষেত্রের জন্য পূর্ণাঙ্গ সর্বাত্মক বিধান বা শরীয়া দিয়ে পাঠিয়েছেন। এই শরীয়া সমগ্র মানব জাতির জন্য অতীব সন্ত্রান্ত ও সুসভ্য জীবনের নিশ্চয়তা দেয় এবং তাদের পূর্ণতা ও উন্নতি-উৎকর্ষের সর্বোচ্চ শিখরে আরোহণ করায়। তিনি তেইশ বছর ধরে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। মানুষের নিকট আল্লাহর দীনকে পৌছে দেয়া ও তার উপর মানব জাতিকে প্রতিষ্ঠিত ও এঁক্যবদ্ধ করার যে সংকল্প তিনি নিয়ে এসেছিলেন, তা এই তেইশ বছরে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। ১. মুহাম্মদ সা.-এর রিসালতের সার্বজনীনতা মুহাম্মদ সা.-এর রিসালত কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় যে, পূর্ববর্তী রিসালতগুলোর মতো তা কোনো বিশেষ প্রজন্মের জন্য বা বিশেষ সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট থাকবে এবং অন্যান্য প্রজন্ম ও সম্প্রদায় তা থেকে বঞ্চিত থাকবে । বরঞ্চ তার রিসালত সমগ্র মানব জাতির জন্য সর্বব্যাপী ও সার্বজনীন । মহান আল্লাহর রাজত্ব যেমন সমগ্র পৃথিবী ও পৃথিবীতে বিরাজমান সব কিছুর উপর বিস্তৃত। তেমনি তার শেষ রসূলের রিসালতও । তা কোনো বিশেষ শহর বা এলাকার মধ্যেও সীমিত নয়, কোনো বিশেষ যুগ বা কালের মধ্যেও নয়। আল্লাহ তায়ালা বলেন ০ Chl OX sys Cl LED 0 Lg ৩০ “কল্যাণময় সেই মহান সত্তা, যিনি তার বান্দার প্রতি সত্য ও মিথ্যার প্রভেদকারী গ্রন্থ নাযিল করেছেন, যাতে করে সে গোটা বিশ্বের জন্য সতর্ককারী হয়।” (সূরা ২৫, আল-ফুরকান : আয়াত ১) তিনি আরো বলেন : ০ 15:555 1১25: ৬৮৭] FAC yt 40105 “আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী করে পাঠিয়েছি।” (সূরা ৩৪, আস-সাবা : আয়াত ২৮) তিনি আরো বলেন : 3121 % ০০৯১৬12৯০১৮ প্রাঃ 2 এস 9০০5 Loft 40 050 ও ৮৪৪ ৪64৪ 55851245205 চে Lgl তে a 20523 953 i তি ০০১0 “এ “€হে মুহাম্মদ!) বলো : হে মানব জাতি, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর রসূল, যিনি আকাশ ও পৃথিবীর মালিক । তিনি ব্যতিত আর কোনো ইলাহ্‌ নেই। তিনিই জীবন দেন ও মৃত্যু দেন। সুতরাং তোমরা আল্লাহর প্রতি ও তীর প্রেরিত সেই নিরক্ষর নবীর প্রতি ঈমান আনো, যে স্বয়ং আল্লাহর প্রতি ও তার বাণীসমূহের প্রতি ঈমান রাখে । তোমরা তার অনুসরণ করো । আশা করা যায়, তোমরা হেদায়াত লাভ করবে ।” (সূরা ৭, আল-আ'রাফ : আয়াত ১৫৮) সহীহ হাদিসে বর্ণিত হয়েছে রসূলুল্লাহ সা. বলেছেন : প্রত্যেক নবী নিজ নিজ কওমের নিকট বিশেষভাবে প্রেরিত হতেন । আমি প্রেরিত হয়েছি সাদা কালো নির্বিশেষে সমগ্র মানব জাতির নিকট ।” www.pathagar.com

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।