সালাত (নামায) ২২৭ আমার জন্য দরজা খুলে দিলেন, তারপর নিজের নামাযের জায়গায় ফিরে গেলেন। এ সময় তীর মুখ কিবলা থেকে ঘোরেনি। -আহমদ, আবু দাউদ, নাসায়ী, তিরমিষি। অর্থাৎ রসূল সা. দরজা খুলতে গিয়ে এবং খোলার পর ফিরে আসতে গিয়ে কিবলা থেকে মুখ ঘুরতে দেননি। দারু কুতনীর একটি হাদিস দ্বারা এর সমর্থন পাওয়া যায়। সেটি হলো, রসূলুল্লাহ সা. নামায পড়ার সময় কেউ যদি দরজা খুলতে বলতো, তবে দরজা যদি কিবলার দিকে অথবা ডান বা বাম দিকে থাকতো, তবে খুলে দিতেন এবং কিবলা থেকে মুখ ঘোরাতেননা। আযরক বিন কায়েস বলেছেন : আবু বারযা আসলামী ইরাকের আহওয়ায নগরীতে একটি নদীর কিনারে ছিলেন। নিজের হাতে লাগাম রেখে নামায পড়তে শুরু করলেন। বাহক জন্তুটি ফিরে যেতে লাগলো এবং তিনি তার সাথে সাথে নামাযকে বিলম্বিত করতে লাগলেন। এ অবস্থা দেখে খারেজী গোষ্ঠীভুক্ত এক ব্যক্তি বললো : হে আল্লাহ, এই বুড়োকে লাঞ্ছিত করো । সে কিভাবে নামায পড়ছে? নামায শেষে আবু বারযা বললেন : আমি তোমার কথা শুনেছি, আমি রসূলুল্লাহ সা. এর সাথে ছয়, সাত বা আটটা যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি তখন দেখেছি, তিনি কিভাবে সব কাজ পরিচালনা করতেন এবং কতোটা সহজ করতেন। আমার জন্তুর চলা তাকে ত্যাগ করার চেয়ে আমার জন্য সহজতর ছিলো । তাকে ত্যাগ করলে সে তার পরিচিত স্থানে ফিরে যেতো । তাহলে আমার কষ্ট হতো । আবু বারযা সফরে ছিলেন বিধায় আসরের নামায দু'রাকাত পড়লেন। -আহমদ, বুখারি ও বায়হাকি। তবে বেশি পথ হাটা সম্পর্কে হাফেয ইবনে হাজার ফাতহুল বারীতে বলেছেন : ফকীহগণ একমত যে, ফরয নামাযে বেশি পথ চললে নামায বাতিল হয় । সুতরাং আবু বারযার হাদিসটির ব্যাখ্যা সম্ভবত এই হবে যে, তিনি অল্প পথ গিয়েছিলেন ৫. শিশু বহন আবু কাতাদা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. তার মেয়ে যয়নবের শিশু কন্যা উমামাকে ঘাড়ের উপর রেখে নামায পড়ছিলেন। যখন তিনি রুকু দিতেন, তখন শিশুকে নামিয়ে রাখতেন, তারপর তিনি যখন সাজদা থেকে উঠে দীড়াতেন, তখন তাকে পুনরায় ঘাড়ে তুলতেন। আমি কিছু জিজ্ঞাসা না করা সত্বেও আমের বললেন : ওটা কোন্ নামায ছিলো? ইবনে জুয়াইজ বলেছেন : আমি জেনেছি যে, ওটা ছিলো ফজরের নামায । -আহমদ, নাসায়ী । আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল বলেছেন, এটা ভালো হাদিস। ফাকিহানী বলেছেন : রসূল সা. কর্তৃক উমামাকে ঘাড়ে করে নামায পড়ার রহস্য সম্ভবত এই যে, এ দ্বারা তিনি আরবদের চিরাচরিত নারী বিদ্বেষী মনোভাব প্রতিহত করতে চেয়েছেন। এ জন্য তিনি নামাযের সময়ও মেয়ে শিশুকে ঘাড়ে তুলে, তাদের প্রচলিত রীতিপ্রথাকে একটু জোরদারভাবে খণ্ডন করার চেষ্টা করেছেন। যেহেতু কথার চেয়ে কাজের শক্তি বেশি, তাই তিনি কাজের দ্বারা দেখিয়ে দিয়েছেন ইসলাম নারীর প্রতি কতো সহানুভূতিশীল। আবদুল্লাহ বিন শাদ্দাদ বলেছেন : একদিন রসূলুল্লাহ সা. আমাদের সামনে যোহর কিংবা আসরের নামাযের জন্য বেরিয়ে এলেন । তখন তিনি হাসান অথবা হুসাইনকে বহন করছিলেন। রসূলুল্লাহ সা. সামনে গিয়ে ইমামতি শুরু করার পূর্ব মুহূর্তে শিশুটিকে নামিয়ে রাখলেন । তারপর নামাযের জন্য আল্লাহু আকবার বললেন । নামাযের মাঝে খুব লম্বা সাজদা দিলেন। আবদুল্লাহ বলেন : আমি সাজদা থেকে মাথা তুলে দেখি, শিশুটি রসূলুল্লাহ সা. এর পিঠের উপর চড়ে বসে আছে। অথচ তিনি আছেন সাজদায়। আমি এ দৃশ্য দেখে আবার সাজদায় ফিরে গেলাম । নামায শেষে লোকেরা বললো : হে রসূলুল্লাহ, আপনি নামাযের মাঝে যে www.pathagar.com
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।