ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২২৬ ফিক্হুস্‌ সুন্নাহ সহকারে দুটো শব্দ উচ্চারিত হলেও একটা বাক্য হয়ে যায়। কেননা কান্না এক জিনিস, আর বাক্য অন্য জিনিস। ২. প্রয়োজনে ঘাড় সোজা রেখে এদিক ওদিক তাকানো ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. নামাযের মধ্যে ডানে বামে তাকাতেন। কিন্তু তার ঘাড় পেছনের দিকে বাকাতেননা । -আহমদ। আবু দাউদ বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা.. নামায পড়ার সময় পাহাড়ের রাস্তার দিকে তাকাচ্ছিলেন। -আবু দাউদ বলেছেন : একজন ঘোড় সওয়ারকে তিনি রাব্রিকালে পাহাড়ী রাস্তা পাহারা দিতে পাঠিয়েছিলেন । আনাস ইবনে সিরীন বলেছেন : আমি আনাস বিন মালেককে নামাযের মধ্যে কোনো জিনিসের জন্য তার দিকে তাকাতে দেখেছি। -আহমদ। তবে বিনা প্রয়োজনে এদিক ওদিক তাকানো মাকরূহ তানযিহী । কেননা এতে আল্লাহর প্রতি মনোযোগ ও একাগ্রতা ব্যাহত হয়। আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন : আমি নামাযের ভেতরে এদিক ওদিক তাকানো সম্পর্কে রসূলুল্লাহ সা.কে জিজ্ঞাসা করেছি। তিনি জবাব দিয়েছেন : ওটা হচ্ছে বান্দার নামায থেকে কিছু অংশ কেড়ে নেয়ার শয়তানী চক্রান্ত । -আহমদ, বুখারি, নাসায়ী, আবু দাউদ । আবুদ দারদা রসূল সা. থেকে বর্ণনা করেছেন : হে জনমণ্ডলী, তোমরা নামাযে এদিক ওদিক তাকানো থেকে বিরত থাকো। কেননা এদিক ওদিক তাকানো মানুষের নামায হয়না । নফলে যদি নিজেকে সংযত রাখতে না পারো, তবে ফরয নামাযে কিছুতেই অসংযত হয়োনা। -আহমদ। আনাস রা. বলেন, রসূলুল্লাহ সা. আমাকে বলেছেন : “সাবধান, নামাযের মধ্যে এদিক ওদিক তাকিওনা। কেননা, এদিক ওদিক তাকানো ধ্বংসাত্মক কাজ। একান্ত অনিবার্য হলে নফলে চলতে পারে- ফরযে নয়।” -তিরমিষি। হারেস আশয়ারী বর্ণিত হাদীসে রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহ তায়ালা যাকারিয়া আ.-এর ছেলে ইয়াহিয়া (আ.)কে পাচটি আদেশ দিয়েছিলেন, যেনো নিজেও তা কার্যকরী করে এবং বনী ইসরাইলকেও তা কার্যকর করার আদেশ দেয়। তন্মধ্যে একটি হলো : আল্লাহ তোমাদেরকে নামায পড়ার আদেশ দিয়েছেন। যখন তোমরা নামায পড়বে, তখন এদিক ওদিক তাকিওনা। কেননা বান্দা যতোক্ষণ এদিক সেদিক না তাকায়, ততোক্ষণ আল্লাহ নিজের দৃষ্টি বান্দার মুখের দিকে কেন্দ্রীভূত করে রাখেন। -আহমদ, নাসায়ী । আবু যর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : বান্দা যতোক্ষণ নামাযের মধ্যে অন্যদিকে না তাকায়, ততোক্ষণ আল্লাহ বান্দার দিকে দৃষ্টিপাত করে থাকেন। যখনই বান্দা অন্যদিকে তাকায়, অমনি তিনি দৃষ্টি ফিরিয়ে নেন। -আহমদ, আবু দাউদ । এসব শুধুমাত্র মুখ ঘোরানো সংক্রান্ত । কিন্তু সমস্ত শরীর ঘোরানো এবং শরীরকে কিবলা থেকে সরিয়ে নেয়া সর্বসম্মতভাবে নামায বাতিল করে দেয়। কেননা কিবলামুখী হওয়ার ফরয এতে লংঘিত হয়। ৩. সাপ, বিচ্ছু ইত্যাদি কষ্টদায়ক প্রাণী মারা এসব বৈধ যদিও এতে ‘আমল কাছীর অর্থাৎ অত্যধিক কাজ জড়িত । আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : “সাপ ও বিচ্ছুকে নামাযের ভেতরে পেলেও হত্যা করো ।” -আহমদ, আবু দাউদ, তিরমিযি, নাসায়ী, ইবনে মাজাহ। ৪. প্রয়োজনের খাতিরে সামান্য হাটা আয়েশা রা. বলেছেন : একদিন রসূলুল্লাহ সা. ঘরে নামায পড়ছিলেন এবং দরজা বন্ধ ছিলো। এ সময় আমি এলাম এবং দরজা খুলতে অনুরোধ করলাম । রসূলুল্লাহ সা. কিছুটা হেঁটে গিয়ে www.pathagar.com

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।