সালাত (নামায) ২২৫ ২১. নামায অবস্থায় যেসব কাজ বৈধ নামাযের মধ্যে নিম্নোক্ত কাজগুলো করার অনুমতি রয়েছে : ১. কাদা, ফুপিয়ে কাদা, উহ আহ্ করা, কাতরানো নামাযে এগুলো বৈধ, চাই তা আল্লাহর ভয়ে হোক বা অন্য কোনো কারণে, যেমন বিভিন্ন বিপদ মুসবিত বা শারীরিক বেদনা ও যন্ত্রণার জন্য । তবে এটা ততোক্ষণই অনুমোদনযোগ্য, যতোক্ষণ তা মানুষকে অস্থির করে রাখে এবং তার দমন করার ক্ষমতা থাকেনা । কেননা আল্লাহ বলেছেন : “যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো পাঠ করা হয়, তখন তারা কাদতে কাদতে সাজদায় লুটিয়ে পড়ে ।” এ আয়াত নামাযরত ও নামায বহির্ভূত উভয় ধরনের মানুষকেই অন্তর্ভুক্ত করেছে। আবদুল্লাহ ইবনে শুখাইর বলেছেন : রসূলুল্লাহ সা.কে এমন অবস্থায় দেখেছি যে, তার বুকের ভেতরে ডেগচিতে পানি ফোটার টগবগানি শব্দের মতো আল্লাহর ভয়জনিত কান্নার শব্দ শোনা যাচ্ছিল। -আহমদ, আবু দাউদ, নাসায়ী, তিরমিযি । আলী রা. বলেছেন : বদরের দিন মিকদাদ বিন আসওয়াদ ছাড়া আমাদের মধ্যে একজনও অশ্বারোহী সৈনিক ছিলোনা । আমাদের অবস্থা দেখলাম । রসূল সা. ব্যতিত আমাদের মধ্যে কেউ রাত জেগে নামায পড়ছিলনা । একটি গাছের নিচে দাড়িয়ে তিনি সারারাত নামায পড়ছিলেন আর কান্নাকাটি করছিলেন। এরূপ করতে করতে সকাল হয়ে গেলো । -ইবনে হিববান। আয়েশা রা. থেকে বর্ণিত : যে রোগে রসূলুল্লাহ সা. ইন্তিকাল করেন, সেই রোগের সময় তিনি বললেন : আবু বকর রা.কে নামায পড়াতে বলো। আয়েশা রা. বললেন : হে রসূলুল্লাহ সা. আবু বকর কোমলমনা মানুষ, নিজের অশ্রু সংবরণ করতে পারেননা এবং কুরআন পড়তে গিয়ে কেদে ফেলেন। আয়েশা রা. বলেন : আমি এ কথা শুধু এজন্য বলেছিলাম যে, জনগণ আবু বকর রা.কে অশুভ মনে করে ভবিষ্যতে এমনভাবে এড়িয়ে না চলে যেভাবে পাপকে এড়িয়ে চলে । ইমামতি দ্বারা তিনি সর্বপ্রথম রসূল সা. এর স্থলাভিষিক্ত হওয়ার কারণে তার প্রতি জনগণের এরূপ অশুভ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। রসূল সা. বললেন : আবু বকরকে বলো নামায পড়াতে । তোমরা মহিলারা ইউসুফ (আ.) এর সহচরী।* -আহমদ, আবু দাউদ, ইবনে হিববান, তিরমিযি । কুরআন পড়তে গেলেই আবু বকরের রা. কান্না আসে জেনেও রসূল সা. যে তাকে ইমামতি করার আদেশ দেয়ার ব্যাপারে অনমনীয় ছিলেন, এটা প্রমাণ করে যে, এরূপ ব্যক্তির ইমামতি করা ও এ ধরনের কান্নাকাটিসহ নামায পড়া বৈধ। উমর রা. ফজরের নামাযে সূরা ইউসুফ পড়ছিলেন। যখন এ আয়াতে উপনীত হলেন : “আমি আমার উদ্বেগ ও মনোকষ্ট শুধু আল্লাহকে জানাই” তখন তার কান্নার শব্দ শোনা গিয়েছিল। -বুখারি ৷ উমর রা. এর কান্না থেকে সেসব লোকের বক্তব্য অসার প্রতিপন্ন হয় যারা বলেন : আল্লাহর ভয়ের কারণে হোক বা অন্য কারণে হোক, নামাযে কাদলে নামায বাতিল হয়ে যায়- যদি কান্না সহকারে দুটোও শব্দ উচ্চারিত হয় । তাদের এ যুক্তি মেনে নেয়া সম্ভব নয় যে, কান্না * অর্থাৎ যে বাড়িতে ইউসুফ আ. লালিত পালিত হয়েছিলেন, তার গৃহকব্রী যেমন তার মনে যা ছিলো তার বিপরীত ভাব প্রকাশ করেছিল, আয়েশাও তদ্রূপ করেছে । এঁ মহিলা অন্যান্য মহিলাদেরকে গ্রীতিভোজের আয়োজন দেখিয়ে আমন্ত্রণ করলেও আসলে তার উদ্দেশ্য ছিলো তাদেরকে ইউসুফের সৌন্দর্য দেখানো, যাতে তারা ইউসুফের প্রতি তার দুর্বলতাকে যুক্তিযুক্ত মনে করে । তদ্রুপ আয়েশা তার পিতাকে ইমামতি থেকে নিবৃত্ত রাখার জন্য কারণ দেখাচ্ছিলেন তিনি কোমল হৃদয়, তার কাদার কারণে মুক্তাদিরা তার কিরাত শুনতে পাবেনা । কিন্তু আসল কারণ ছিলো : লোকেরা যেনো তাকে অপয়া বা অশুভ মনে না করে। ২৯-- www.pathagar.com
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।